স্ব-রচিত কবিতা- বিষাক্ত মানুষ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালই আছি। তবে অনেক সমস্যার মধ্য দিয়ে নিজের জীবনটাকে পার করতে হচ্ছে।

মানুষ সামাজিক জীব। সমাজে তাকে কোন না কোন ভাবে মানুষের সাথে উঠা বসা করতে হয়। কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে যারা অনেক স্বার্থবাদী। তারা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পিছপা হয়। তাদের হিংসা বলিদান হয়ে সমাজে অনেক মানুষের জীবন হয়ে উঠে দূর্বিসহ। তাদের মিথ্যার ঝঙ্কারে অনেক সহজ সরল মানুষ কে হতে হয় হতাশা গ্রস্থ।

আর সমাজের সহজ সরল মানুষগুলো এসব মানুষের অত্যাচারে না পারে কিছু বলতে। আর না পারে সইতে। কিন্তু কিছুই যদি করার না থাকে আমরা তো সমাজের এসব মানুষদের কে অন্তর দিয়ে ঘৃণা করতে পারবো। তাই আমাদের উচিত এই সব মানুষগুলো কে মন থেকে ঘৃণা করবো। আর তাতেই আমাদের শান্তি।

বন্ধুরা প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের জন্য একটি কবিতা লেখার । চেষ্টা করি কবিতার মাধ্যমে নতুন কিছু উপহার দিতে ।তাই তো আজ আবার আপনাদের জন্য বিষাক্ত মানুষ নামক একটি নতুন কবিতা নিয়ে আসলাম। আশা করি আজকের কবিতাটি আপনাদের বেশ ভাল লাগবে।

স্ব-রচিত -কবিতা.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

স্ব-রচিত কবিতা- বিষাক্ত মানুষ

মানুষ চেনা অনেক কঠিন
নয়তো সে সহজ কথা
কিছু মানুষ অকারনে
মনে দিবে শত ব্যথা ।।

চারপাশে তে লোভী মানুষ
যখন তুমি দেখবে
তাদের সঙ্গ না ছাড়িলে
একদিন তুমিই ঠকবে ।।

মিথ্যাবাদীর মিথ্যা কথায়
মানুষের হয় শত ক্ষতি
কথা আর কাজে থাকেনা মিল
বুঝা যায় না তাদের মতিগতি।।

দু’মুখো মানুষ বড়ই ভয়ানক
দূরে থাকতে হবে সদা সর্বদা
সমাজের কাছে মানিহানি করতে
পিছ পা হয় না কভু তারা।।

অন্যায় আর অপরাধ করে
হয়না যাদের অনুশোচনা
একবুক ভরা ঘৃনা নিয়ে
করতে হবে তাদের কে বঞ্চনা।।

বন্ধুরা কেমন লাগলো আমার আজকের স্ব-রচিত কবিতা । আশা করি আপনাদের কাছে বেশ ভালই লেগেছে। অপেক্ষায় রইলাম কবিতা নিয়ে আপনাদের ভাল লাগা, মন্দ লাগা জানার জন্য ।

ভাল ও সুস্থ্য থাকুন।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago (edited)

আপনি আমাদের মাঝে প্রায় সময় খুবই চমৎকার কবিতা উপস্থাপন করে থাকেন। কবিতা ছন্দে মনে অনুভূতিগুলো প্রকাশ করেছেন। আসলে কবিতার প্রতিটি লাইন
বর্তমান প্রেক্ষাপটে খুবই বাস্তব ।। মানুষ চিনতে পারা বড়ই মুশকিল কারণ মুখের আড়ালে মুখোশ লুকিয়ে থাকে। সময় এবং পরিস্থিতি পরিবর্তন হয়ে গেলে মানুষের রূপ চেনা যায়। অন্যায় অপরাধ করাটা অনেকেই গর্বের বিষয় মনে করে তাইতো তাদের হৃদয়ের অনুশোচনা জাগ্রত হয় না। সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, আজকাল বিষাক্ত মানুষে ভরে গেছে চারপাশ। আমারতো মাঝে মাঝেই এদের মানুষ ভাবতেই ভয় লাগে। কখন কার কিভাবে ক্ষতি করবে সেই আশায় ঘাপটি মেরে বসে থাকে। আপু জীবনে বুদ্ধি করে সতর্কতার সাথে চলতে হবে।
কবিতাটি আমার অসম্ভব ভালো লেগেছে।
দোয়া রইল।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু আজকাল বিষক্ত মানুষের অভাব নেই। আমাদের চার পাশে এধরণের দু মুখো মানুষ রয়েছে। বিষক্ত মানুষ নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতায় গ্রামের বাস্তব চিত্র ফুটে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

দু’মুখো মানুষ বড়ই ভয়ানক
দূরে থাকতে হবে সদা সর্বদা
সমাজের কাছে মানিহানি করতে
পিছ পা হয় না কভু তারা।।

ঠিকই বলেছেন আপনি মানুষ খুব ভয়ানক আর দুমুখো মানুষের থেকে সবসময় দূরে থাকাই ভালো কেননা তাদের ক্ষতির পরিমাণটা এতই বেশি যা আন্দাজ করা যায় না।।
মানুষের স্বভাব চরিত্র আজ এমন হয়ে গেছে সবাই স্বার্থবাদী নিজের স্বার্থে টান করলে অন্যকে ক্ষতি করতে দ্বিধাবোধ করে না।।
অনেক সুন্দর কবিতা উপস্থাপন করেছেন আমাদের মাঝে খুবই ভালো লাগলো পড়ে।।

 3 years ago 

আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। কবিতা টাইটেলটি পড়ে আমার মনে হল যে আসলে মানুষ আজ বিষের থেকেও খারাপ হয়ে গেছে।তাদের আসার ব্যবহার গুলো মানুষকে এমন ভাবে কষ্ট দেয় যে মানুষ বিষ খাইলেও এত কষ্ট পায় না।মানুষ মানুষের হানাহানি কথায় কথায় মিথ্যাচার করে মানুষ মানুষকে সব সময় বিপদের মুখে ফেলে। আপনি কবিতার মধ্যে বাস্তব চিত্র তুলে ধরেছেন। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।

 3 years ago 

আপনার স্বরচিত কবিতা বিষাক্ত মানুষ পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এমনিতেই স্ব-রচিত কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। মানুষ যতই ভয়ানক হয় না কেন মানুষ নিজের কাছে নিজেকে বারবার ফিরে আসতে হয়। আমি মনে করি অন্য কিছু থেকে মানুষ সবচেয়ে বেশি বিষাক্ত হয়। কারণ একজন মানুষ আরেকজনের কখনোই সুখটা দেখতে পারে না। তেমনি আপনার কবিতাটি পড়ে অনেক কিছুই বুঝতে পারলাম। চমৎকার কবিতা উপস্থাপনা করলেন।

 3 years ago 

আমার মনে হয় সবকিছু থেকে মানুষই বেশি বিষাক্ত। আবার এই বিষাক্তর আড়ালে ভালো মানুষও আছে। আপনি সেই মানুষকে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.91
ETH 1933.06
USDT 1.00
SBD 0.38