প্রকৃতির সাথে কিছুটা মনের কষ্ট ভাগাভাগি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা? সবাই বেশ ভালই আছেন মনে হচ্ছে। আমিও কিন্তু আপনাদের দোয়ার বরকতে নতুন জায়গা এবং নতুন পরিবেশে অনেক সুন্দর সময় কাটাচ্ছি। আমি মাকসুদা আক্তার।তবে আপনাদের কাছে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে উপস্থিত হতে। নতুন কিছু উপহার দিতে পারলে আমারও মনটা বেশ ভাল লাগে।

বন্ধুুরা আপনারা হয়তো বা জানেন যে, আমার যখন মনটা অনেক খারাপ হয় বা মনের মধ্যে কোন রকমের শান্তি খুঁজে না পাই তখনই ছুটে যাই প্রকৃতির কাছে মনের কষ্টগুলো কে একটু ভাগাভাগি করে নিতে। তাতে করে মনের কষ্টটা কিন্তু বেশ কমে যায়। বিশ্বাস না হলে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে বেশ কিছুদিন যাবৎ অনেক সমস্যার মধ্য দিয়ে আমি যাচ্ছি। তাই তো মনের মধ্যে অনেক কষ্ট জমে আছে। আর এমন একটা সময়ে আমি ছুটে গিয়েছিলাম প্রকৃতির কাছে।

প্রকৃতির মাঝে নিজের মনের কষ্টগুলো কে বিসর্জন দিলে আর কিছু না হউক মনটা বেশ হালকাই লাগে। আর ‍তখন বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় অনেকটা। আর তাইতো বুক ভরা নিঃশ্বাস নেওয়ার জন্য দৌড়ে গেলাম ঢাকার অদূরে মুড়াপাড়া জমিদার বাড়িতে। আজ আমি আপনাদের সাথে মুড়াপাড়া জমিদার বাড়িতে কাটানো কিছু সময়ের কথা শেয়ার করে নিবো।

প্রকৃতির সাথে কিছুটা মনের কষ্ট ভাগাভাগি.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

মুড়াপাড়া জমিদার বাড়িটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। আমরা যখন মুড়াপাড়া জমিদার বাড়িতে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা ছুইঁ ছুঁই। তাই জমিদার বাড়িতে প্রবেশের সাথে সাথে আশে পাশের কিছুটা ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফির মধ্যে রয়েছে পুরানো জমিদার বাড়ি, গাজী অডিটোরিয়াম আর বিশাল খেলার মাঠ।

image.png

image.png

image.png

image.png

তারপর চোখে পড়ল ভিন্ন পদ্ধতিতে বাহারি আচার বিক্রির এক ভ্যান গাড়ীর। তাই আর দেরি না করে আচার খেতে চলে গেলাম। বাপরে মামার বাহারি আচারের যে দাম। কিন্তু কি করবো। প্রিয় জিনিস বলে কথা। তাই কয়েক পদের আচার খেতে আর ভুল করলাম না। দাম যাই হোক না কেন।

image.png

image.png

আমরা জমিদার বাড়ির পিছন দিক থেকে ঢুকে আগে পিছন দিক টায় কিছুটা সময় কাটাই। কারন জমিদার বাড়ির পিছন দিকটায় ছিল প্রকৃতির বিশাল ছোঁয়া। বড় বড় গাছ আর পুকুর যেন মন টাকে কিছুক্ষনের জন্য স্তব্দ করে দিলো। পুকুরের চার পাশে বেশ বড় বড় গাছ গুলো যেন প্রকৃতির সৌন্দর্য আর ও অনেক গুন বাড়িয়ে দিলো।

image.png

image.png

image.png

image.png

তারপর আমরা চলে আসলাম জমিদার বাড়ির সামনের দিকে। জমিদার বাড়ির সামনে বিশাল মাঠ। অবশ্য এটা এখন আর জমিদার বাড়ি নয়। এটাকে বলে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়। প্রতি বছর এখান হতে অনেক অনেক ছাত্রছাত্রীরা পাশ করে বের হয়। প্রাচীন কালের সেই জমিদার বাড়ি আজ বিশ্ববিদ্যালয় । অনেক শুনেছি এই জমিদার বাড়ির নাম। আর আজ নিজ চোখে দেখলাম। তাই তো জমিদার বাড়ির ফটোগ্রাফি করতে আর ভুল করলাম না।

image.png

image.png

image.png

image.png

image.png

আমরা প্রায় একঘন্টা পুরো জমিদারবাড়িটি ঘুরে দেখলাম। বেশ বড় এবং সুন্দর জায়গা এই মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়। প্রকৃতি যেন এই জায়গার সৌন্দর্য অনেক গুন বাড়িয়ে তুলেছে তার ভক্তদের জন্য। প্রতিদিন অনেক মানুষ দূরদুরান্ত হতে আসে এখানে। আমরা যখন সমস্ত জমিদার বাড়ি ঘুরে শেষ করলাম ততক্ষনে সন্ধ্যা হয়ে গেল। তাই আমরা পাশের একটি কফি শপে কিছু নাস্তা করে নিলাম। আর আমার মনের কষ্টগুলোকে প্রকৃতির সাথেও ভাগাভাগি করে নিলাম।

image.png

image.png

image.png

কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের প্রকৃতির সাথে কিছুটা মনের কষ্ট ভাগাভাগি করে নেওয়া আর ঘুরে বেড়ানোর গল্পটি? জানার অপেক্ষায় রইলাম।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুক্ত বাতাস বিশুদ্ধ অক্সিজেন আর এখনকার বসন্তের হাওয়া যদি গায়ে লাগে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়।। প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার খুব ভালো লাগে আমি তো সময় পেলে মাঝে মাঝে ই ভ্রমণে বেরিয়ে যাই একা হলেও।। আপনি বেশ কিছু দর্শনীয় জায়গার ফটোগ্রাফি সেই সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন খুবই ভালো লেগেছে আমার কাছে।।

 3 years ago 

আসলে আপু প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য মানুষকে মুগ্ধ করে দেয়। আর প্রকৃতি কখনো মানুষকে ঠকায় না, মনে হাজার কষ্ট থাকলেও প্রকৃতির কাছে আসলে মন ভালো হয়ে যায়।আপনি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ে বেশ ভালোই সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু এই কাজটি আমিও করে থাকি। প্রকৃতির মাঝে আমি হারিয়ে যাই এবং তাদের সাথে শেয়ার করি আমার কষ্টগুলো। অনেকে এই কথাটি বিশ্বাস করে না কিন্তু আমি বিশ্বাস করি। একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকে। মনের কষ্ট কিছুটা হলেও কমে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু সবচেয়ে বড় সুখ হচ্ছে মনের সুখ। আসলে মনের সুখ থাকলে পৃথিবীতে অনেক সুন্দর লাগে। তবে আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে মুড়াপাড়া জমিদার বাড়ির পরিবেশ খুব সুন্দর। এবং কলেজটিরও পরিবেশ অনেক অসাধারণ। আসলে এরকম পরিবেশে কোথাও ঘুরতে গেলে মন এমনি ভাল হয়ে যায়। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

প্রকৃতির মাঝে হারিয়ে গেলে মন অনেকটাই ভাল হয়ে যায়। মনটা ফ্রেস লাগে।আপনি আজ প্রকৃতির মাঝে খুব সুন্দর সময় কাটিয়েছেন আশাকরি আপু। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।,দেখে খুব ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38