ভ্রমন পোস্টঃ- নতুন রাজপুত্রের ঈদ কেনাকাটায় আড়ং এ কাটানো কিছুটা সময়

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা? ঈদ ঈদ আমেজে সবাই বেশ ভালই আছেন মনে হয়। তাই না? ঘরের সবার জন্য কেনাকাটা করতে করতে জীবন শেষ। কারন যে গরম পড়েছে চারদিকে খুব বেহাল দশা। রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। তো আর কি করার এর মধ্যেই তো আমাদের কে চলতে হবে। এই আর কি?

বন্ধুরা আসছে পবিত্র ঈদ। চারদিকে যেন বইছে ঈদের বন্যা। আর এই ঈদের বন্যার সাথে আরও একটি নতুন আনন্দ আমার জীবনের সাথে যুক্ত হয়ে গেল। ভাবছেন সেটা কি? বলছি ধৈর্য্য ধরেন। আসলে পৃথিবীতে এমন কিছু সম্পর্ক থাকে যে গুলোর কোন ব্যখ্যা হয় না। এই সম্পর্কগুলো হৃদয়ের সাথে মিশে থাকে যুগের পর যুগ। কিছু কিছু সম্পর্ক গড়ে উঠে মনের গভীর হতে। আর কিছু কিছু মানুষ যেন আপন না হয়েও আত্মার চেয়েও আপন।

তেমনি একটি সম্পর্ক হলো সনি আপুর সাথে আমার। আর এই সম্পর্কের গল্প না হয় আর একদিন করবো আপনাদের সাথে। আপুর সাথে আমার আত্মার সম্পর্ক। আপু এবার দ্বিতীয় সন্তানের মা হলো। এই তো গত শুক্রবার পৃথিবীর আলো কে আরও আলোকিত করে দিতে আপুর ঘরে আকাশ থেকে নেমে এলো এক রাজপুত্র। আর এই রাজপুত্র আসার সংবাদটি যেন আমার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সংবাদ। যেই মূহুূর্তে শুনলাম যে আমাদের রাজপুত্র চলে এসেছে তখনই বের হয়ে গেলাম আমাদের রাজপুত্র, রাজপুত্রের মা আর রাজপুত্রের বোনের জন্য কিছু ঈদ কেনাকাটা করার জন্য।

Add a heading.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

image.png

একেতে শুক্রবার। তার উপর আবার ঈদের মার্কেট। তাই বেশী ঝামেলা না করে চলে গেলাম মগবাজার আড়ং এর আউটলেটে। বাপরে বাপ মানুষের মাথা মানুষ খায়। আমি ভেবেছিলাম রাজপুত্রের শপিং করার পাশাপাশি আমার উনার পাঞ্জাবীর শপিং টা করে ফেলবো। তাই চলে গেলাম পাঞ্জাবীর ফ্লোরে। সেখানে যেয়ে তো আমি অবাক। একে তো গরম তার উপর মানুষের ভিড়। গরমে অতিষ্ট হয়ে গেলাম। কিন্তু এর মধ্যেই আড়ং এর যে পাঞ্জাবী দেখলাম তা আর আমার পছন্দ হলো না। কে জানে সবাই কি পাঞ্জাবী কিনে নিচ্ছে। আমার চোখে তো ভালই লাগলো না। তাই সময়ের অপচয় না করে পাঞ্জাবী কেনা স্টপ করে দিয়ে চলে গেলাম। রাজপুত্রের জন্য কেনা কাটা করতে।

image.png

image.png

রাজপুত্রের পোশাক বলে কথা। তাই একটু বুঝে শুনে কেনাকাটা করতে হবে। যে গরম সূতির মধ্যেই কেনার সিদ্ধান্ত নিলাম। তো চলে গেলাম রাজপুত্রের পোশাক কেনার ফ্লোরে। সেখানে যেয়ে তন্ন তন্ন করে খোঁজ করতে লাগলাম। বাপরে বাপ আড়ং তো দেখি ডাকাত। একটি নিউব্রণ বেবীর পোশাকের প্রাইজ ট্যাগ দেখে তো মাথায় রক্ত চড়ে গেল। প্রতিটি পোশাকের গায়ে ৮০০-১০০০/- টাকার ট্যাগ দেওয়া।

তবুও আড়ং এর পোশাক বলে কথা। দাম যাই নেয় নিবে। তাই তো কয়েকটি স্টল ঘুরে ঘুরে খুজঁতে খুঁজতে নার্বিশ্বাস উঠে গেছে আমার। আমি জিজ্ঞেস করলাম নিউব্রণ পোশাক কোন গুলো। আমাকে দেখিয়ে দিলো এক বছরের বাচ্চাদের স্টল। আসলে যে ভিড় কি শুনতে কি শুনেছে আল্লাহই জানে। তো আমি তো সেখানে থেকে ঘুরে ঘুরে বেশ সুন্দর কয়েকটি পোশাক নিয়ে নিলাম। আর বিল পরিশোধের জন্য চলে গেলাম। ভাগ্যিস, বিল কাউন্টারে প্রচুর ভিড় থাকায় নিজে একবার ড্রেস গুলো দেখতে যেয়ে বুঝতে পারলাম যে, ড্রেসগুলো রাজপুত্রের হাজী মোহাম্মদ মোহসিন হবে। তাই দৌড়ে গেলাম। আর প্রিয় রাজপুত্রের জন্য নিউব্রণ পোশাক কয়েকটি নিয়েও নিলাম। ও বন্ধুরা আড়ং এর পোশাক কিনার আর একটি কারন হলো রাজপুত্রের মা আবার আড়ং এডিকটেড।হি হি হি

image.png

image.png

image.png

image.png

তারপর রাজপুত্রের পোশাক কিনা হয়ে গেলে আমরা চলে গেলাম ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করার জন্য। যে ভিড় প্রায় আধঘন্টা লাইনে দাঁড়ানো লাগলো। লাইনে দাড়াঁলে কেউ কাউকেই ছাড় দিতে চায় না। চায় না দিতে কোন স্পেস। কি যে এক যন্ত্রণা। দেখতে দেখতে আমার সিরিয়াল চলে আসলো। হায়রে কপাল ক্যাশ কাউন্টারের যে ম্যানেজার সে তো বেশ স্লো। আবার তার কাছে নাকি খুচড়া টাকা কমে গেছে। তাই আমার দেওয়া এক হাজার টাকার নোট গুলো নিয়ে আমাকে বাকী টাকা ফেরত দিতে বেশ সময় নিল। কি যে যন্ত্রণা। আমার মনে হয় ঈদের শপিং করাও বেশ যন্ত্রনাদায়ক।তবে একটি স্বস্থির বিষয় হলো যে, যেহেতু এসি মার্কেটে শপিং করেছি, তাই গরমের তান্ডব থেকে কিছুটা হলেও স্বস্থিতে থোকতে পেরেছিলাম। ভাবুন তো, নন এসি শপিং মলে শপিং করলে কি অবস্থা হতো। তারপর রাজপুত্রের অন্য কেনাকাটা করার জন্য চলে গেলাম অন্য শপিং এ। সে বিষয়টি আবার না হয় অন্য কোন পোস্টে আলোচনা করবো।

image.png

image.png

image.png

কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে নতুন অতিথি আমাদের রাজপুত্রের কেনাকাটায় আড়ং এ কাটানো কিছুটা সময়? আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

image.png

Sort:  
 3 years ago 

সবাই আসলে ছোটদের প্রতি একটু দুর্বল থাকে তাদের কিউটনেস সবাইকে মুগ্ধ করে। আপনার বোনের ছেলের জন্য কেনাকাটা করেছেন আর সেটা আমাদের সাথে শেয়ার করেছেন।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনাদের তো দেখি একসঙ্গে দুই আনন্দ। পরিবারের নতুন সদস্য এসেছে আবার সামনে ঈদ। ঈদের সময় আমি আড়ং এ একদমই ঢুকি না। কারণ আড়ং এর যে কোনো শোরুমে ঈদের সময় দাঁড়ানোর জায়গা থাকে না। তার উপরে বিল দিতে গেলে লম্বা লাইনে দাঁড়াতে হয়। যাই হোক তারপর আপনি নতুন রাজপুত্রের জন্য ড্রেস কিনতে পেরেছেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

অনেক ভিড় ঠেলে যুদ্ধ করে নতুন রাজপুত্রের জন্য পোশাক কিনে নিয়ে আসলাম।

 3 years ago 

প্রথমেই রাজপুত্রের জন্য অনেক শুভ দোয়া রইল। তার জীবন সুন্দর হোক। তবে নিউবর্ণ বেবির ড্রেসগুলো বড় হবার কথা৷ ওর জন্য জিরো সাইজ লাগত।ঈদ জন্য এত ভিড়ের মুখোমুখি হতে হয়েছে আপনাকে,সবাই তাদের প্রিয়জন দের জন্য কেনাকাটায় ব্যস্ত।ধন্যবাদ আপনার অভিজ্ঞতা গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

না না ভাইয়া নিউ ব্রন বেবির ড্রেসগুলো বড় হবে না।

 3 years ago 

পরিবারের নতুন সদস্যের জন্য আড়ং থেকে কেনাকাটা করলেন।সনি আপুর সাথে আপনার সম্পর্কের গল্প অন্য কোনো পোস্ট থেকে তাহলে জানতে পারবো। আড়ং এ তো ভিড় দেখিনা আমি এমনি সময়।ঈদের জন্যই এরকম ভিড় হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আর বইলেন না আপু । আড়ং এর পাঞ্জাবির শোরুমেতো ঢুকাই যায় না।

 3 years ago 

দু দু বার করে পোশাকের মার্কেটে আগুন সবকিছুর দাম যেন এক মুহূর্তেই বেড়ে গিয়েছে।।
আমাদের কুষ্টিয়ায় এবার ঈদের আগেই প্রথমবারের মতো আড়ং এর শোরুম বসলো তবে এত পরিমান ভিড়, ভির ঠেলে সবকিছু মন মতো দেখে করায় করা কষ্টসাধ্য হয়ে গেছে।
আপনিও দারুন ভাবে মার্কেট করে ফটোগ্রাফির সাথে সুন্দর কথা উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

কি যে গরম আর ভিড় এর মধ্যে মার্কেট করাও যেন একটা দুর্ভিসহ জীবন যাপন করা।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

পরিবারের নতুন সদস্যের জন্য কেনাকাটা করার মজাটাই আলাদা। আড়ং থেকে কেনাকাটা করেছে। একটু দাম বেশি হলেও আমার কাছে আড়ং থেকে কেনাকাটা করতে ভালো লাগে ঈদের সময় আড়ংয়ে লাইনে দাঁড়িয়ে থাকা বেশি কষ্টকর মনে হয়। যাইহোক অবশেষে নতুন রাজ পুত্রের জন্য কেনাকাটা করতে পেরেছেন যেন ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপা আমারও তাই মনে হয় একটু বেশি দাম নিলেও আড়ং থেকেই কেনাকাটা করাই বেটার।

 3 years ago 

আসলে যেহেতু সামনেই ঈদ তাই এখন বর্তমান মার্কেট গুলোতে ভিড় থাকবে এটাই স্বাভাবিক। আর হ্যাঁ মার্কেটে সব থেকে কঠিন কাজ হচ্ছে ভালো জিনিস পছন্দ করা। কোন জিনিস যেন পছন্দ হতেই চায় না। আপনার উনার জন্য একটি পাঞ্জাবি কিনতে গেলেন তাও আপনার পছন্দ হলো না। যাই হোক এই গরমে ভিড়ের মধ্যে লড়াই করে আপনি যে ভালোভাবে শপিং করতে পেরেছেন জেনে ভালো লাগলো। যাই হোক রাজপুত্রের জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 3 years ago 

লড়াই করে আর শপিং করতে পারলাম কোথায়? পাঞ্জাবি তো কিনতে পারলাম না।

 3 years ago 

প্রথমে সনি আপুর বাচ্চার জন্য অনেক দোয়া রইল। তবে ঠিক বলেছেন আপু কিছু কিছু সম্পর্ক রক্তের চেয়েও বেশি গভীর হয়। যাক ছোট বাবুর জন্য কেনাকাটা করার জন্য মার্কেটে গেলে। আর আপু আপনার উনার জন্য পাঞ্জাবি কিনার জন্য গেলেন। আসলে আপু মার্কেটে গেলে মাথা নষ্ট হয়ে যায়। এত গরম অপরদিকে জিনিসগুলোর দাম এত বেশি। যাক আপনি কষ্ট করে হলেও শপিং করে ফেললেন। তবে ১ হাজার টাকার নোট গুলো দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো বাকি টাকা গুলো নেওয়ার জন্য। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

না না আপু শপিং শেষ করতে পারি নাই। এখনও অনেক কেনাকাটা বাকি আছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64311.78
ETH 1873.24
USDT 1.00
SBD 0.36