জেনারেল রাইটিং- পিতা-মাতা এবং সন্তান
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো না? আশা করি আপনারা সবা্ই বেশ ভালো সময় পার করছেন।আমিও আপনাদের দোয়ায় বেশ আছি। আজ আবার চরম গরমে সেদ্ধ হয়ে চলে আসলাম আপনাদের মাঝে একটু বক বক করার জন্য। কি ভাবছেন আজ আবার কোন বিষয় নিয়ে বক বক করবো। চলুন দেখে আসা যাক আমার আজকের ব্লগটি।
পিতা মাতা হলো আমাদের স্বর্গ। প্রতিটি ধর্মেই কিন্তু পিতামাতাকে শ্রেষ্ঠা সম্মান প্রদান করা হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে পিতা মাতার মর্যাদা সম্পর্কে অনেক যায়গায় অনেক নির্দেশনা প্রদান করেছেন। কিন্তু আমরা কি পারি কিংবা পারছি নাকি পেরেছিলাম পিতা মাতা কে যথাযথ সম্মান দেখাতে? প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে পিতা মাতা আর সন্তান নিয়ে কিছু সাধারন বিষয় লিখবো। যেগুলো হয়তো আপনারা সবাই জানেন।তবুও কেন জানি আজ মনে হচ্ছে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
পৃথিবীতে অনেক দম্পতি আছে যারা শত চেষ্টা করেও একটি সন্তানের মুখ দেখতে পায় না। একটি সন্তানের জন্য কত যে তাদের হাহাকার। মসজিদ, মাদরাসা কিংবা মাজার যে যেখানে বলে সেখানের দৌড়ে যায় একটি সন্তান লাভের আশায়। কতশত অর্থ ব্যয় করেও তারা সন্তান লাভে ব্যর্থ হয়। আর কেবল মাত্র তারাই বুঝে তাদের কাছে একটি সন্তান কি? তারা বুঝে যে তাদের বাবা মায়ের সন্তানের জন্য কত ভালবাসা ছিল।
আবার অন্য দিকে পৃথিবীতে এমনও মা আছে যারা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে ফেলে দিয়ে যায় রাস্তার ধারে। হয়তো বা সেই বা সেই সন্তানের দায়িত্ব বহন করতে অপারগ। আবার এমন মাও আছে যারা অর্থের অভাবে নিজের সন্তান কে একটু ভালো রাখার আশায় হয়তো দিয়ে দেয় কোন এতিম খানায়। আর নয়তো বা কারো কাছে দত্তক। কত নিমর্ম এই পৃথিবীর নিয়ম কানন গুলো। নির্মম মানুষের অপারগতা। আর নির্মম মানুষের ভালোবাসা।
অন্যদিকে একজন মা অনেক কষ্ট করে একটি সন্তান কে পৃথিবীতে আনে। হয়তো বা অনেক সময় সন্তানের জন্য মায়ের বেঁচে থাকার আসা নিভে যায়। তবুও মা চায় তার কোলজুড়ে আসা সন্তানটি পৃথিবীর আলো আর মায়া স্পর্শ করুক। আবার সন্তান যখন পৃথিবী কে স্পর্শ করলো তখন সেই সন্তান কে সারা রাত বুকে নিয়ে বসে থাকে এই মা। সারারাত কাথা পালটানো। সন্তান কে ঘুম পারানো সহ কত কষ্টই না করতে হয় একজন মাকে। তার সাথে বাবাও সামিল হয় সন্তান এর সুখের জন্য নিজের কিছু সুখ বিসর্জন দিতে।
সন্তান কে মানুষ করতে যেয়ে হয়তো বা অনেক বাবা মা ভুলে যায় নিজের সুখের কথা। ভুলে যায় নতুন পোশাকের কথা। আর ভুলে যায় নিজের আত্মা কে ভালো মন্দ কিছু খাওয়ানোর কথা। তাদের শুধু একটিই স্বপ্ন তাদের সন্তান বড় হবে। মানুষের মত মানুষ হবে। বাবা মায়ের মুখ উজ্বল করবে। সমাজে মাথা তুলে দাড়াঁবে। আরও কত কি। সন্তানের জন্য পিতা মাতার ত্যাগ বলে বা হিসেব করে বলার নয়। নয় তাদের প্রতিদান পরিশোধ করার মত। তাদের শত কষ্টের মাঝে একটিই সুখ। কিভাবে সন্তান মানুষ হবে।
সেই সন্তান একদিন বড় হয়। মানুষের মত মানুষ হয়। সমাজে মাথা তুলে দাড়াঁয়। কিন্তু আমরা কি সঠিক করে বলতে পারবো যে সমাজের কয়টা সন্তান মানুষের মত মানুষ হওয়ার পর পিতা মাতার যোগ্য সম্মান টুকু ফিরিয়ে দেয়। বলতে পারবো তারা আমাদের যেভাবে মায়ার বাধঁনে রেখে মানুষ করেছে। কয়টা সন্তান তার পিতা মাতা কে মায়ার বাধঁনে বাধঁতে পেরেছে? অথবা কয়টা সন্তান তার পিতা মাতা কে সম্মানের স্থানে বসিয়ে দিতে পেরেছে। আর কেনই বা এত বৃদ্ধা আশ্রম আড়ছে?
যে পিতা মাতা সন্তান কে পৃথিবীতে আনার জন্য এত ত্যাগ স্বীকার করে। যে পিতা মাতা সন্তানের জন্য সারারাত জেগে জেগে সেবা করে।সেই পিতা মাতার যোগ্য সম্মান টুকু আমরা কি দিতে পেরেছি? তাহলে কেন এত এত সো কল বৃদ্ধা আশ্রম গড়ে উঠছে? কেন সন্তান কে মানুষ করতে যেয়ে পিতা মাতা নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। কেনই বা সন্তানের ঘরে সেই পিতা মাতার স্থান হয় না? আবার আমাদের অনেকেই আছেন যারা পিতা মাতার সম্পতিটুকু তাদের কে ভোগ দখল করে খেতে দেয় না। তাদের কেই বা আমরা কি উপাধি দিবো বলতে পারেন আপনারা?
আরে ভাই কি লাভ পিতা মাতার মৃত্যুর পর লাখ লাখ টাকা খরচ করে গ্রামের হাজার হাজার লোক খাওয়ানোর? এসব না করে আমরা যদি পিতা মাতা জীবিত থাকতে সেই লাখ লাখ টাকা দিয়ে তাদের একটু সেবা করে দিতে পারি তাহলেই মনে হয় তাদের আত্না মরে যেয়েও একটু শান্তি পাবে। বিশ্বাস করেন পিতা মাতা আপনার আমার কাছে টাকা আর ধনদৌলত চায় না। তারা চায় একটু সম্মান আর ভালোবাসা। তাই আসুন যাদের পিতা মাতা বেঁচে আছেন তাদের আমরা যোগ্য সম্মানটুকু দেই ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/maksudakawsar/status/1657043167206572039?s=20
খুবই সময়উপযোগী একটি পোস্ট করেছেন আপু। পিতামাতা অনেক কস্ট করে সন্তানের লালন পালন করে মানুষে মত মানুষ করে । তাদের সকল স্বাদ ,আনন্দ বিসর্জন দিয়ে। কিন্তু অনেক সন্তানরই কাছে তার পিতা মাতার জায়গা হয় না। মৃত্যুর পর লোক দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মেজবান করে। সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ধন্যবাদ।
জ্বী আপু এইটাই কষ্ট লাগে। বেঁচে থাকতে সন্তানের কাছে বাবা মা কোন মূল্যায়নে পায় না।ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু অনেক সুন্দর আর সামাজিক একটি পোস্ট করেছেন আপনি। পিতা মাতা আর সন্তানের মাঝে বন্ধন তৈরি করার জন্য পোস্টটি অনেক সুন্দর। এ ধরনের পোস্ট গুলো পড়তে আমার বেশ ভালো লাগে।
ধন্যবাদ । সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
পিতা-মাতা আর সন্তান নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু।খুব ভালো লাগলো পড়ে। বর্তমান সময়কে সামনে রেখে পোস্টটি করলেন।বাস্তব সত্য কিছু বিষয় তুলে ধরেছেন লেখনিতে।পড়ে খুব ভালো লাগলো আপু।ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে বর্তমানে পিতা-মাতা সন্তানের কাছে অনেক অবহেলিত আপু। ধন্যবাদ আপনাকে।
একদম সময় উপযোগী একটা পোস্ট আপু 🙏🙏। সত্যি বলতে নিজের চোখের সামনেই সমাজের অনেক মানুষকে এমন দেখছি। বিশ্বাস করেন খুব কষ্ট লাগে এমন টা দেখে। অথচ মা বাবা মারা যাওয়ার পর তাদের দুঃখ প্রকাশ আর সামাজিকতা করার যেন শেষ থাকে না। এই মানুষ গুলো জীবনে কখনো ভালো থাকতে পারে তো!!!
দাদা আমারও আপনার মত বেশ কষ্ট লাগে যখন দেখছি সমাজে পিতা মাতাকে বেশ অবহেলা করা হয়। ধন্যবাদ দাদা সুন্দর একটি মন্তব্য করার জন্য।
সময়োপযোগী খুবই সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের এই সচেতন মূলক পোস্ট পড়ে আমি মুগ্ধ হয়েছি। আপনি আজ যেভাবে অনেক চিন্তা ধারা করেছেন এভাবে সত্যি অনেকেই ভাবেনা। আপনার এই চিন্তাধারা আমাকে মুগ্ধ করলো। খুব ভালো লেগেছে আপনার উপস্থাপনা দেখে। এত সুন্দর একটা টপিকস আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
যাক ভাইয়া আমার চিন্তা ভাবনা গুলো আপনাকে মুগ্ধ করেছে এটা জেনে বেশ ভালো লাগছে । ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।