কেমন আছেন বন্ধুরা ? আশা করি আপনারা সবাই বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনারদের ভালবাসায় বেশ ভালই আছি।
চারদিকে কনকনে শীত। শীতের আবহাওয়ায় চারদিকে নতুন নুতন পিঠার ধুম পড়ে গেছে। শীতে কি শুধু আমরা পিঠাই খাই। না আমরা শীতের সিজনে শীতের অনেক নতুন নতুন সবজি খেয়ে থাকি। শীতের নানা ধরনের সবজি গরম ভাতের সাথে খেতে আমদের কাছে বেশ ভাল লাগে। আর গ্রাম বাংলার নারীরা তো নানা ধরনের সবজি দিয়ে প্রতিদিনই তাদের খাওয়ার টেবিল রাঙিয়ে থাকে। শীতের নতুন নতুন সবজি হলে তো আর কথাই নেই। কত ধরনের রেসিপি যে হয়ে থাকে। তা কি আর বলতে!
আজ আমি আপনাদের জন্য শীতের তেমনি একটি সবজি দিয়ে একটি ইউনিক রেসিপি শেয়ার করবো। সেই ছেলেবেলায় দেখতাম মা এই রেসিপিটি করে খাওয়াতো। আর আমরাও বেশ মজা করে গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটি খেয়ে নিতাম। আপনারা চাইলে একবার বাসায় করে দেখতে পারেন আমার আজকের সু স্বাদু টমেটো চাটনী রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ

★টমেটো
★তেল
★লবণ
★হলুদ গুড়া
★মরিচ গুড়া
★রসুন কুচি
★আদা রসুন বাটা
★কাচা মরিচ
★ধনে পাতা
প্রস্তুত প্রণালী


প্রথমে ছয়টি মাঝারি আকারের টমেটো ভাল করে ধুয়ে নিয়ে সেগুলো পিস করে কেটে নিতে হবে।


এবার একটি পাত্রের মধ্যে পরিমান মত তেল নিয়ে এবং সামান্য লবন দিয়ে তা একটু গরম করে নিতে হবে।



এবার গরম করা তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভাল করে লাল লাল করে ভেজে নিতে হবে।


এবার ভেজে নেওয়া পেঁয়াজ গুলোর মধ্যে আগে হতে কেটে রাখা টমেটো গুলো দিয়ে একটু নেড়ে দিতে হবে।




এবার চুলায় রাখা টমোটো গুলোর মধ্যে একে একে আদা রসুন বাটা, মরিচ গুড়া, হলুদ গুড়া, লবন এবং রসুন কুচি দিয়ে ভাল করে নেড়ে দিয়ে ঢেকে দিতে হবে।


বেশ কিছুক্ষন পর টমেটোগুলো সেদ্ধ হয়ে আসলে ঢাকনা তুলে একটি ঘুটনি দিয়ে ভাল করে সবগুলো টমেটো গালিয়ে নিতে হবে।


এবার টমেটোগুলো গালানো হয়ে হয়ে গেলে আবার কিছুক্ষন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।


এবার ঢাকনা তুলে পানি কিছুটা শুকিয়ে আসলে তাতে কেটে রাখা কাচাঁ মরিচ গুলো দিয়ে দিতে হবে।


কিছুক্ষণ পর টমেটো গুলোর মধ্যে ধনে পাতা দিয়ে টমেটোর সাথে মিশিয়ে দিতে হবে।


তাহলে হয়ে গেল আমার টমেটো চাটনী। এবার আলাদা একটি ডিসে নামিয়ে নিতে হবে। তারপর এরপর একটু ধনে পাতা আর কাচাঁ মরিচ দিয়ে দিতে হবে।

তো তৈরি হয়ে গেল আমার আজকের টমেটোর মজাদার চাটনী। রেসিপিটি করার সময় আপনাদের জন্য ইউনিক এই রেসিপিটির প্রতিটি ধাপের ছবি তুলে নিয়েছি। যাতে করে আপনারাও বাসায় তৈরি করতে পারেন, মজাদার টমেটোর চাটনী। |
কেমন লাগলো আমার আজকের রেসিপি? জানাতে ভুলবেন না যেন। |
ভাল ও সুস্থ্য থাকুন।
❤️ধন্যবাদ সকলকে।❤️
@maksudakawsar

শীতের সময় বাড়িতে বাড়িতে পিঠা তৈরির ধুম পড়েছে। পিঠার পাশাপাশি শীতকালীন সবজিগুলো খেতেও ভীষণ ভালো লাগে। আপনি তো দারুণভাবে টমেটো দিয়ে মজার একটি রেসিপি তৈরি করেছেন। কয়েকদিন থেকে ভাবছিলাম টমেটো দিয়ে কিছু তৈরি করা যায় কিনা। আজকে আপনার এই রেসিপি দেখে নতুন একটি আইডিয়া পেলাম। মনে হচ্ছে খেতে ভালই হয়েছিল আপু।
নতুন আইডিয়া তো দিয়েই দিলাম। এবার রান্না করে খেয়ে দেখেন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
গরম ভাতের সাথে পাকা টমেটোর এই ঝাল ঝাল চাটনি আমার ছোটবেলা থেকেই খুব পছন্দের। এই রেসিপিটা আমার কাছে নতুন না, বলতে গেলে শীতকাল আসলেই প্রত্যেকদিন একবার অন্তত এই জিনিস খাই। আমার খুবই পছন্দের একটা আইটেম এটা।
বাহ সুন্দর তো শীতকালে আসলে আপনি প্রতিদিন এই রেসিপিটি খান।
টমেটোর চাটনি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। টমেটো দিয়ে আপনি খুব সুন্দর চাটনি বানালেন। গরম গরম ভাতের সাথে চাটনি খেতে অসাধারণ লাগে। প্রায় সময় আমার আম্মু এই চাটনি করে থাকে।
জি আপু, গরম গরম ভাতের সাথে চাটনি খেতে অসাধারণ লাগে।
শীতকালে পিঠা পুলির যেমন ধুম পড়ে যায় ঠিক বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজি ভর্তা খাওয়ারও ধুম পড়ে যায়।বাঙালি জাতি তো মাছে ভাতে বাঙালি খাদ্য প্রেমি বাঙালি।তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের সবজি দিয়ে রাঙিয়ে তুলে খাবার টেবিল আপনি একদম ঠিক বলছেন।বেশ সুন্দর করে মজাদার একটি টমেটো চাটনি তৈরি করেছেন।শীতকালে কিংবা গরম কালে টমেটো চাটনি খেতে খুব ভালো লাগে।
আমার কাছে কিন্তু শীতকালেই এই চাটনীটি বেশি ভালো লাগে।
টমেটোর মজাদার চাটনির রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপিটি দেখেই জিভে জল চলে এসেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ইস আপু বাসা চিনলে পাঠিয়ে দিতাম।
আজকেই টমেটোর ঝাল ঝাল ভর্তা খেয়েছি গরম ভাতের সাথে টমেটোর যেকোনো আইটেম খেতে এতই ভালো লাগে তা বলার মতো নয়।আমরা টমেটোর চাটনি চিনি দিয়ে রান্না করি তার মধ্যে পেঁয়াজ রসুন এগুলো কিছু দেই না ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আপু আপনার রেসিপি টি খুবই সুন্দর হয়েছে একদিন অবশ্যই এভাবে ঝার ঝাল চাটনি রান্না করে খাবো।সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন তার আপু আপনাকে ধন্যবাদ জানাই।
হুম রান্না করে খেয়ে দেখলেই বুঝবেন কতটা সুস্বাদু।
শীতের সময় পিঠা খাওয়ার ধুম পড়ে যায় যেমন তেমনি শীতের সময় মজার মজার সবজি খাওয়ারও ধুম পড়ে। শীতের সবজির মজাই আলাদা আর ছোটবেলায় মায়ের হাতের রান্নার কোন তুলনাই হয় না। টমেটো দিয়ে এরকম চাটনি রান্না করলে শুধু সেটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় খুবই মজাদার হয়। আমিও মাঝে মাঝে খেয়ে থাকি। আপনার রেসিপিটি ভালো হয়েছে।
চিমটি আপু আপনিও আমার মত মাঝে মাঝে খেয়ে থাকেন।
টমেটোর মজাদার চাটনী রেসিপি আপু আমার সব থেকে প্রিয় খাবার। টমেটোর চাটনী হলে আমি জমিয়ে খাই। খেতে ভীষণ মজা লাগে। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
তাই নাকি? তাহলে তো আপনি আমার মতই। আমিও টমেটোর চাটনী পেলে অনেক ভাত খাই।