টার্গেট ডিসেম্বর - 👍পাওয়ার আপ সিজন -৪ (১০ স্টিম পাওয়ার আপ )

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

পাওয়ার কথাটি শুনলে কেমন জানি একটা গরম গরম ভাব জেগে উঠে। সত্যি বলতে আমরা কেবল সঠিক পাওয়ার ব্যবহার করে আমাদের কে আগামীর পথে উজ্জীবিত করতে পারি। তাই আমাদের নিজস্ব কিছু পাওয়ার থাকা জরুরী। যেমন জরুরী আমাদের একাউন্টের ও কিছু পাওয়ার থাকা। সেজন্যই তো আমাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু পাওয়ার আপ করা প্রয়োজন। সে যাই হউক আজও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আছি কোন রকম।

আমি @maksudakawsar, বাংলাদেশের ঢাকা হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার পাওয়ার আপ পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৪ ১০ স্টিম পাওয়ার আপ (6).png

CANVA দিয়ে তৈরি

image.png

প্রিয় বন্ধুরা প্রতিদিনের মত করে আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে। সত্যি বলতে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধিতে পাওয়ার আপের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। একমাত্র পাওয়ার আপ করেই আমরা নিজেদের একাউন্টকে অনেক দূর নিয়ে যেতে পারি। আর তাই তো আমাদের প্রিয় কমিউনিটি আমাদের কথা চিন্তা করেই পাওয়া আপ প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। আর পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৪ এ নিজের একাউন্ট কে আরও বেশী সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমি আমার স্টিম পাওয়ার কে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। সব সময় ছোট ছোট করে পাওয়ার আপ করার চেষ্টা করি। কিন্তু আজ চেষ্টা করলাম কিছুটা বড় এমাউন্ট পাওয়ার আপ করতে। আশা করি সিজন-৪ এ আমি আমার স্টিম পাওয়ার কে ১০,০০০ স্টিম পাওয়ারে উন্নীত করতে পারবো। আর সেই কথাটি মাথায় রেখেই আমি আগামী ডিসেম্বরের মধ্যে আমার দ্বিতীয় ডলফিন অজর্ন করার জন্য ১০,০০০স্টিম পাওয়ারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলাম। আশা করি আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা পেলে আমি আগামীর পথে এগিয়ে যেতে পারবো।

পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা

Screenshot_7.png

পাওয়ার আপ করার জন্য প্রথমে স্টিমিট একাউন্টের নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটে প্রবেশ করতে হবে।

Screenshot-1.png

এবার স্টিমিট ওয়ালেটে দেখে নিতে হবে যে, এ সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম এবং স্টিম পাওয়ার এর অবস্থা কি ছিল। এ সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ৩৭.৯৩৩ এবং স্টিম পাওয়ার ছিলো ৯২২৫,৪৮১।

Screenshot_2.png

এবার পাওয়ার আপ করার জন্য ওয়ালেটের লিকুইড স্টিম এর ব্যালেন্স এর পাশে রক্ষিত ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। দেখা যাবে সেখানে অনেকগুলো অপশন আসছে। সেখান থেকে পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করতে হবে।

Screenshot_3.png

এখন যে ইন্টারফেইজটি আসবে তাতে এমাউন্টের ঘরে যে পরিমান স্টিম পাওয়ার আপ করা হবে তা লিখতে হবে। যেহেতু এ সপ্তাহে আমি ১০ লিকুইড স্টিম কে পাওয়ার আাপ করবো। তাই এমাউন্টের ঘরে ১০ লিখতে হবে। তারপর পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।

Screenshot_4.png

এখন যে ইন্টারফেইজটি আসবে সেটা ভালভাবে চেক করে নিতে হবে। এরপর সেখানে থেকে ওকে বাটনে ক্লিক করবো।

Screenshot_5.png

এবার যে ইন্টারফেইজটি এসেছে তাতে ইউজার এর ঘরে স্টিমিট আইডি ঠিক আছে কিনা তা চেক করে নিয়ে স্টিমিট এর একটিভ কী দিতে হবে। তারপর সাইন ইন এ ক্লিক করতে হবে। তাহলে হয়ে গেল এ সপ্তাহের ১০ স্টিম লিকুইড কে পাওয়ার আপ করার কার্যক্রম।

Screenshot_6.png

সাইন ইন করার পর একটি ইন্টারফেইজ আসবে। আর তাতে দেখা যাচ্ছে ১০স্টিম লিকুইড এখন পাওয়ার আপ হয়ে গেছে। তাই স্টিম ওয়ালেটের লিকুইড স্টিম আর স্টিম পাওয়ার এর ভ্যালুও পরিবর্তন হয়ে গেছে।

image.png

পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা
পূর্বের এসপি৯২২৫,৪৮১
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি৯২৩৫.৪৮৩

image.png

শেষ কথা

প্রতি সপ্তাহে ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করতে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস। আর এভাবেই আমি ডিসেম্বরের মধ্যে আমার দ্বিতীয় ডলফিন অর্জন করতে পারবো।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

image.png

Sort:  
 2 years ago 

ভালো লাগে পাওয়ার আপ পোষ্ট দেখলে। আজকে আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন দীর্ঘমেয়াদি কাজ করার জন্য। এই প্লাটফর্মে আমরা যদি পাওয়ার আপ বেশি করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তবে এই বছর আপনার টার্গেট হচ্ছে ১০ হাজার এসপি পাওয়ার আপ পূর্ণ করা। আপনি এখন পর্যন্ত অলরেডি ৯২৩৫+স্টিম পাওয়ার আপ করেছেন। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে এই কাঙ্ক্ষিত পাওয়ার আপ পূরণ করে অনেক দূরে হয়ে যাবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ছোট ছোট পাওয়ার বৃদ্ধির মাধ্যমে বড় শক্তি অর্জন করা যায় আপনি দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন এগিয়ে যান আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

টার্গেট ডিসেম্বর সিজন ৪ সামনে রেখে আপনি আজকে আমাদের মাঝে ১০ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। গুটি গুটি পায়ে সামনের দিকে অনেক পথ এগিয়ে এসেছেন দেখে বেশ ভালো লাগলো। আশা করি এভাবে নিজের ধারাবাহিকতা বজায় রাখলে আপনি খুব দ্রুত ১০ হাজার স্টিম পাওয়ার আপু পূর্ণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

গত কয়েকদিনে বৃষ্টি হওয়ার কারণে গরম ভাব আমাদের এখানে কিছুটা কমে গিয়েছে। যাই হোক আপু আপনি আজকে দশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো। পাওয়ার আপ করলে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পায়। তাই আমাদের সকলের পাওয়ার আপ করা উচিত। আশা করি এভাবে পাওয়ার আপ করতে থাকলে আপনার লক্ষ্যে খুব দ্রুত পৌঁছে যাবেন।

 2 years ago 

ধন্যবাদ আপু উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

পাওয়ার আপ পোস্টগুলো যতই দেখি ততই ভালো লাগে। আপনি আজকের করা ১০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছেন দেখে খুব ভালো লাগলো। সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজের লক্ষ্যের অনেকটা কাছে দেখে খুব ভালো লেগেছে। আপনার করা পাওয়ার বৃদ্ধি দেখলে সবাই অনেক উৎসাহিত হবে। এভাবেই পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যেতে থাকুন। দোয়া করি যেন আপনার লক্ষ্য তাড়াতাড়ি পূরণ হয়।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফোর উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন। পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা।আমাদের সবার উচিত কিছু কিছু করে হলেও পাওয়ার আপ করার।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করার ফলে আপনি অনেক তাড়াতাড়ি আপনার লক্ষ্যটা পূরণ করে নিতে পারবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার এই টার্গেট দেখে। আপনি আপনার লক্ষ্যের অনেকটা কাছে এসে গিয়েছেন, এটা দেখে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পাওয়ার আপের কোন বিকল্প নেই। পাওয়ার আপ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।তাই আমাদের উচিত প্রতিনিয়ত পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখা। আজকে আপনি ১০ স্টিম পাওয়ার বপ করার মাধ্যমে আপনার লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গেলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন। আজ ১০ স্টিম পাওয়ার আপ করে নিজ লক্ষ্যের দিকে আরো কিছুটা এগিয়ে গেলেন। এভাবেই লক্ষ্যে পৌঁছে যাবেন এমনটাই আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকেও সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি তো দেখছি এক পা দু পা করে অনেক ধ=দূর এগিয়ে গিয়েছেন। আর বাকী পথ টুকু বেশ সহজে পার হতে পারবেন বলে আমার বিশ্বাস। এমন সুন্দর করে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক অনেক শুভ কামনা।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38