রেসিপি পোস্ট- রাজকীয় স্টাইলে মুরগীর রোস্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আজ কদিন দাওয়াত খেতে খেতে আর ভালো লাগছে না। খালি হাতে কি আর দাওয়াতে যাওয়া যায়? দাওয়াত খেতে যেতে হলেও তো কিছু হাতে করে নিতেই হয়। এ কেমন কথা হলো কষ্ট করে যাবো, কষ্ট করে খাবো। আবার নাকি হাতে করে কিছু নিতে হবে। তানাহলে চোখ দুটো শরম পায়। সে যাই হোক কেমন আছেন আপনারা সবাই? এখনও কি ঈদের ভাবকাটেনি আপনাদের মাঝে হতে। আমার কিন্তু কাটেনি। কে বলছি আমি বুঝতে পেরেছেন তো আপনারা? আমি @maksudakawsar বলছি। আপনাদের সবার প্রিয় একজন ইউজার।

ভেবেছিলাম বাড়িতে যাবো ঈদ করতে। কিন্তু বৃষ্টি যে কাহিনী করলো এবার ঈদে তাতে আর বাড়ী যাওয়া হলো না। তাই ঢাকায় ঈদ করার সিদ্ধান্ত নিলাম। এখন তো চিন্তায় পড়ে গেলাম কি রান্না করবো ঈদের দিন সকালে। সব সময় এক রকমের মুরগীর রোস্ট আর খেতে ভালো লাগে না। বসে বসে কিছু্ক্ষন ভাবলাম। তারপর এক সময়ে রেসিপি নিজেই মনে মনে সাজিয়ে নিলাম। ভাবলাম এবার পেঁয়াজ বাটা ছাড়া শুধু মাত্র কাটা পেঁয়াজ দিয়ে একটি রাজকীয় রোস্ট করি। আর সাথে সাথে সেটাই করে নিলাম। আর রান্না করা রোস্ট খেতে এত এত ইয়াম্মী ছিলো যে এবারের রেসিপির নামই দিয়েছি রাজকীয় স্টাইলে মুরগীর রোস্ট। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখলে নিরাশ হবেন না। আর না পারলে আমার বাসায় চলে আসবেন। আমি রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ।

image.png

image.png

রাজকীয় স্টাইলে মুরগীর রোস্ট রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

★মরগী
★পাউডার দুধ
★রাধুনী বিরিয়ানী মসলা
★তেল
★কাঁচা মরিচ
★আদা বাটা
★রসুন বাটা
★ হলুদ ‍গুড়া
★মরিচ গুড়া
★পেয়াঁজ
★ লবন
★পানি
★দারচিনি
★এলাচ
★তেজপাতা
★লং
★টমেটো সস
★কেওড়া জল

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে মুরগী গুলো কে রোস্টের পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লেবু এবং লবন মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।

ধাপ-২

image.png

এবার এক প্যাকেট রাধুনী বিরিয়ানী মসলা, এক চামচ পাউডার দুধ, দুই ‍টুকরো লেবুর রস এবং সামান্য পানি মিশিয়ে মসলাটিকে পেস্ট করে নিতে হবে।

ধাপ-৩

image.png

এবার তিন চামচ পাউডার দুধ দিয়ে এক গ্লাস পানি দিয়ে লিকইড করে গলিয়ে নিতে হবে।

ধাপ-৪

image.png

এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে পরিমান মত পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নিয়ে পেঁয়াজ বেরেস্তা আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে।

ধাপ-৫

image.png

এবার বেরেস্তা ভাজা সেই তেলে মধ্যে আরও একটু তেল দিয়ে বেশ ভালো করে রোস্টের মুরগী গুলি একে একে ভেজে নিতে হবে।

ধাপ-৬

image.png

রোস্টে পিস গুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে বেশী করে পেঁয়াজ ভেজে নিয়ে তাতে দারচিনি, এলাচ, লং এবং তেজপাতা দিয়ে আরও একটু ভেজে নিতে হবে।

ধাপ-৭

image.png

এবার ভেজে নেওয়া সেই পেঁয়াজের মধ্যে একে একে আদা রসুন বাটা, হলুদ মরিচ গুড়া, পরিমান মত লবন এবং সামান্য পরিমান পানি দিয়ে ভালো করে নেড়ে মসলাটি কষিয়ে নিতে হবে।

৮ম ধাপ

image.png

মসলাটি ভালো করে কষানো হলে তাতে আগে থেকে পেস্ট করে রাখা রাধুনী মসলা পুড়োটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে।

৯ম ধাপ

image.png

বেশ কিছুক্ষন মসলা ভালো করে কষানো হয়েগেলে তাতে আগে থেকে ভেজে রাখা মুরগীর রোস্ট গুলো দিয়ে মসলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যাতে করে মসলা মুরগীর ভিতর ঢুকে যায়।

১০ম ধাপ

image.png

এবার কষিয়ে নেওয়া সেই মুরগীর রোস্টের মধ্যে রাধুনী মসলা পেস্ট করে রাখা বাটিটি ভালো করে ধুয়ে সামন্য পরিমান পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে দিয়ে মুরগী একটু সেদ্ধ হওয়া অবদি অপেক্ষা করতে হবে।

১১তম ধাপ

image.png

এবার সেদ্ধ হয়ে আসা সেই মুরগীর মধ্যে একে একে লিকুইড দুধ, টমেটো সস, কাঁচা মরিচ এবং কেওড়া জল দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে।

১২তম ধাপ

image.png

বেশ কিছুক্ষন অপেক্ষা করে নেড়ে চেড়ে রান্না করার পর যখন রোস্টের পানি শুকিয়ে আসলে তাতে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা ‍গুলো দিয়ে একটু ভালো করে নেড়ে রোস্টের সাথে মিশিয়ে দিতে হবে।এরপ রোস্টটি কিছুক্ষনের জন্য চোলায় রেখে দিতে হবে।

শেষের ধাপ

image.png

এবার একটি ডিসে মুরগীর রোস্টগুলো নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

image.png

তো তৈরি হয়ে গেল আমার আজকের রাজকীয় স্টাইলে মুরগীর রোস্ট রেসিপি। রেসিপি টি করার সময় আপনাদের জন্য ইউনিক এই রেসিপিটির প্রতিটি ধাপের ছবি তুলে নিয়েছি। যাতে করে আপনারাও বাসায় তৈরি করতে পারেন মজাদার রাজকীয় স্টাইলে মুরগীর রোস্ট রেসিপি।

বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসVIVO-Y-22S
ফটোগ্রাফার@maksudakawsar

কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের রেসিপি? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম কিন্তু।

ভাল ও সুস্থ্য থাকুন।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

Sort:  
 3 years ago 

রাজকীয় স্টাইলে মুরগির রোস্ট কখনো খাওয়া হয়নি, অনেক উপকরণ লেগেছে দেখেছি এই রেসিপিটি তৈরি করতে। দেখে খেতে ইচ্ছে করছে। কারণ এরকম আনকমন রেসিপি দেখলে খেতে খুবই ভালো লাগে। খুব চমৎকার রেসিপিটি বর্ণনা করেছেন ধন্যবাদ।

 3 years ago 

সত্যি বলতে আপু অনেক মসলা লাগলো এই রোস্ট টি তৈরি করতে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রাজকীয় স্টাইলে মুরগীর রোস্ট রেসিপি। আসলে এমনিতেই মুরগির রোস্ট খেতে আমি বেশি পছন্দ করি। আমি বেশ কিছুদিন পর পর আমাদের এলাকার বাজারে গিয়ে মুরগির রোস্ট খেয়ে আসি। আপনার তৈরি রোস্টের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

আহারে ভাইয়া মুরগির রোস্ট এত পছন্দ করেন! জানলে তো দু পিস অনলাইন করে দিতাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যি আপু দাওয়াত খেতে গিয়েও অনেক সময় পকেট একেবারে ফাঁকা হয়ে যায়। খালি হাতে কোথাও গেলে সত্যিই খারাপ লাগে। যাইহোক আপু এবার ঈদে আমিও খুব একটা বাহিরে কোথাও যেতে পারিনি। যদিও ঈদের দিন আমাদের এদিকে বৃষ্টি ছিল না। আপু আপনি এত সুন্দর ভাবে মুরগির রোস্ট করেছেন দেখে তো খেতে ইচ্ছা করছে। দেখতে খুবই লোভনীয় লাগছে আপু।

 3 years ago 

আপনি চলে আসেন আপু। আমি আপনাকে রাজকীয় স্টাইলে রোস্ট তৈরি করে খাওয়াব ইনশাল্লাহ।ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছন। রাজকীয় স্টাইলে মুরগির রোস্ট রেসিপি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। মুরগির রোস্ট খেতে আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে খাওয়া হয়। রাজকীয় স্টাইলে মুরগির রোস্ট রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

পোলাও এর সাথে রোস্ট না হলে আসলে ভালো লাগেনা।এবার বৃষ্টিতে বাড়ি না গিয়ে বেশ মজার রেসিপি বাসায় করেছেন আপু।আর আজ তা আমাদের মাঝে শেয়ার করেছেন।দারুন লাগলো আপনার বানানো রোস্ট।একদিন এসে খেয়ে যাবো আপু।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি কিন্তু আপু পোলাও করেছিলাম। সে যাই হোক যেদিন যে সময় যতটা বাজে আপনার মনে চায় চলে আসবেন। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রেসিপির নামের সঙ্গে রেসিপির পরিপূর্ণ মিল আছে।এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেটা দেখে এখনই খাওয়ার ইচ্ছা হচ্ছে।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

এমন এমন রেসিপি মাঝে মাঝে শেয়ার করেন যা দেখে সত্যি জিভে জল টপটপ করে।
আজকের ভিন্নধর্মী রোস্ট এর রেসিপি দেখে খুব লোভ হচ্ছে।
খেতে খুব মজা হবে এ আর বলতে হচ্ছে না।
রোস্ট প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া জিভে জল টলটল করার কোন দরকার নেই। নির্দ্বিধায় চলে আসেন বোনের বাসায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি কিন্তু অনেক লোভনীয় রেসিপি তৈরি করে ফেলেছেন। এটা কিন্তু একেবারেই ঠিক হলো না, এরকম মজাদার রেসিপি তৈরি করেছেন কিন্তু আমাদেরকে দাওয়াত দিলেন না। আপনার রেসিপিটা দেখতে অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে। আমার তো বেশ লোভ লেগে গিয়েছে আপনার তৈরি রেসিপি টা দেখে। এরকম মজাদার রেসিপি তৈরি করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপু আমি কিন্তু পোস্টে দাওয়াত দিয়ে দিয়েছি। তবুও যেকোনো সময় চলে আসেন আমি এই রাজকীয় স্টাইলে রোস্ট রান্না করে আপনাদের কে খাওয়াবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64684.42
ETH 1871.28
USDT 1.00
SBD 0.38