জেনারেল রাইটিং:- জ্ঞান কে কখনও ছোট করে দেখতে নেই

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।

প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।


ai-generated-8620376_1280.jpg

Source

আমাদের জীবনে এমন অনেক সময় আসে, যখন আমরা ভাবি, কোন একটি বিষয়ে জানলে কী হয় আর না জানলেই বা কি হবে? আবার হয়তো ভাবী যে অন্যরা শুধু বইপত্র পড়ে বইয়ের জ্ঞান নিয়েই চলছে, কিন্তু বাস্তবতা নিয়ে তাদের তেমন কোন জ্ঞানই নেই। আর এই ধরনের চিন্তা আমাদের সমাজে খুবই সাধারণ। কিন্তু সত্যি কথা হলো, জ্ঞান কে কখনোই ছোট করে দেখা উচিত নয়। হউক না সেটা পুথিঁগত বা বাস্তববাদী। কারণ জ্ঞানই মানুষকে মানুষ করে তোলে, গড়ে তোলে চরিত্র, উন্নয়ন করে সমাজ, এবং খোলে নতুন সম্ভাবনার দরজা।

জ্ঞান মানে কেবল বই পড়া নয়। জ্ঞান মানে হলো জানার ইচ্ছা, শেখার আকাঙ্ক্ষা, এবং সেই শেখা কাজে লাগানোর দক্ষতা। কেউ হয়তো পিএইচডি ডিগ্রিধারী, আবার কেউ হয়তো চাষবাস জানে। দুজনের জ্ঞানই মূল্যবান। কিন্তু একে অন্যের চেয়ে কম নয়। জ্ঞানকে অবহেলা করা মানে নিজেকে পিছিয়ে রাখা। অনেকেই ভাবে, জানা না জানার কী আসে যায়? কিন্তু এই ভাবনাই মানুষকে অন্ধকারে রাখে। যারা শেখে না, তারা সময়ের সাথে তাল মেলাতে পারে না। সমাজের অগ্রগতিতে পিছিয়ে পড়ে। সবচেয়ে বড় কথা আমরা যা জানি, তা-ই আমাদের শক্তি। আর যা জানি না, তা-ই আমাদের দুর্বলতা।

জ্ঞান আমাদেরকে ভাবতে শেখায়। যখন আমরা কিছু জানি, তখন আমরা প্রশ্ন তুলতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, নিজে ভাবতে পারি। অন্ধবিশ্বাসে ভাসি না। জ্ঞান আমাদের শেখায় সমস্যাকে বিশ্লেষণ করে সমাধান খুঁজে বের করতে। জ্ঞান ছাড়া সমাধান কল্পনা করাও কঠিন। জ্ঞান মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। সমাজে যারা বড় পরিবর্তন এনেছেন, তারা সবসময়ই ছিলেন জ্ঞানে সমৃদ্ধ। তাঁরা জানতেন, বুঝতেন এবং সাহসী সিদ্ধান্ত নিতে পারতেন।

যে মানুষ মনে করে “আমি সব জানি”, সে আসলে কিছুই শেখে না। জ্ঞানী মানুষ কখনোই অহংকার করে না। বরং সে জানে, শেখার কোনো শেষ নেই। প্রতিদিন নতুন কিছু শেখা যায় — ছোটদের কাছ থেকেও। বৃদ্ধদের কাছ থেকেও, এমনকি জীবনের কঠিন সময় থেকেও। মনে রাখতে হবে নম্রতা না থাকলে শেখা থেমে যায়। আর শেখা থেমে গেলেই জীবন থেমে যায়।

অনেকেই ভাবে যে বেশী জ্ঞানে লাভ কি? কিন্তু এসব মানুষ জানেই না যে এমন চিন্তা ধারাগুলো একেবারেই ভুল। সময় বদলায়, কিন্তু জ্ঞান তার গুরুত্ব কখনো হারায় না। নতুন পরিস্থিতিতে পুরনো জ্ঞান নতুন আলো দেয়। আর প্রতিদিন নতুন কিছু শেখা মানেই নিজেকে আরও উন্নত করা।মনে রাখতে হবে,জ্ঞান মানেই আলো, সম্ভাবনার, প্রগতি। তাই জ্ঞান কে কখনও তুচ্ছ ভাবা চলবে না। যে মানুষ শেখে, সে জীবনে এগোয়। আর যে শেখা বন্ধ করে দেয়, সে থেমে যায়। আমরা যদি একটি সুন্দর সমাজ চাই, তাহলে আমাদের প্রয়োজন শেখার আগ্রহ, অন্যের জ্ঞানকে সম্মান, নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে শেখার মানসিকতা। “জ্ঞান অর্জন করলে সম্পদ বাড়ে না, কিন্তু মানুষ বড় হয়। আর বড় মানুষই গড়ে তোলে বড় সমাজ।”

বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের লেখাগুলো? আশা করবো প্রতিদিনের মত করে আজও আপনারা আমার লেখা পড়ে ‍মুগ্ধ হয়েছেন। আশা করবো মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 last year 

জ্ঞানকে কখনো ছোট করে দেখতে নেই কথাটি একদম ঠিক বলেছেন আপু। কারণ শুধু বই পড়লে জ্ঞান অর্জন করা যায় না। তবে জ্ঞান অর্জন করতে হলে বিভিন্ন দিক থেকে অর্জন করতে হবে। অনেক সময় দেখা যায় একজন সাধারণ মানুষের উপস্থিতি জ্ঞান অনেক বড় সমাধান দিতে পারে। আর আমরা মনে করি যারা বই পড়ে তারা জ্ঞান অর্জন করতে পারে। আসলে জ্ঞান অর্জন হচ্ছে মানুষের বুদ্ধি এবং চিন্তাভাবনা থেকে অর্জন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62095.48
ETH 1737.24
USDT 1.00
SBD 0.39