পাওয়ার আপ প্রতিযোগিতা, সিজন-৪, ১০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

পাওয়ার আপ প্রতিযোগিতা, সিজন-৪, ১০ স্টিম পাওয়ার আপ

পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৪ ১০ স্টিম পাওয়ার আপ (1).png

Banner credit --@maksudakawsar

কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আমার আজকের ব্লগ শুরু করতে যাচিছ। প্রায় দেড় বছর হলো এই প্লাটফর্মে আমার পথ চলা। গত দেড় বছরে এতটুকু বুঝতে পেরেছি যে পাওয়ার আপ করলে নিজের একাউন্টে যেমন কিছু স্টিম জমা হয় তেমনি করে নিজের একাউন্টের সক্ষমতাটাও অনেক গুন বেড়ে যায়। যার কারনে আমাদের আপভোট দেওয়ার ক্ষমতাও অনেক গুন বৃদ্ধি পায়। আর আমাদের সেই সক্ষমতা কে আরও বেশী বৃদ্ধি করতে হলে আমাদের কে অবশ্যই পাওয়ার আপ কার্যক্রমের দিকে নজর দিতে হবে।

পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৪ এ নিজের একাউন্ট কে আরও বেশী সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমি আমার স্টিম পাওয়ার কে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সিজন-৪ এ আমি আমার স্টিম পাওয়ার কে ১০,০০০ স্টিম পাওয়ারে উন্নীত করতে পারবো। আর সেই কথাটি মাথায় রেখেই আমি আগামী ডিসেম্বরের মধ্যে আমার দ্বিতীয় ডলফিন অজর্ন করার জন্য ১০,০০০স্টিম পাওয়ারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলাম। আশা করি আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা পেলে আমি আগামীর পথে এগিয়ে যেতে পারবো।

পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা

Screenshot_7.png

পাওয়ার আপ করার জন্য প্রথমে স্টিমিট একাউন্টের নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটে প্রবেশ করতে হবে।

Screenshot_1.png

এবার স্টিমিট ওয়ালেটে দেখে নিতে হবে যে, এ সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম এবং স্টিম পাওয়ার এর অবস্থা কি ছিল। এ সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ৮৬.৩৭৬ এবং স্টিম পাওয়ার ছিলো ৫৭১৬.৮৮১।

Screenshot_2.png

এবার পাওয়ার আপ করার জন্য ওয়ালেটের লিকুইড স্টিম এর ব্যালেন্স এর পাশে রক্ষিত ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। দেখা যাবে সেখানে অনেকগুলো অপশন আসছে। সেখান থেকে পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করতে হবে।

Screenshot_3.png

এখন যে ইন্টারফেইজটি আসবে তাতে এমাউন্টের ঘরে যে পরিমান স্টিম পাওয়ার আপ করা হবে তা লিখতে হবে। যেহেতু এ সপ্তাহে আমি ১০লিকুইড স্টিম কে পাওয়ার আাপ করবো। তাই এমাউন্টের ঘরে ১০লিখতে হবে। তারপর পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।

Screenshot_4.png

এখন যে ইন্টারফেইজটি আসবে সেটা ভালভাবে চেক করে নিতে হবে। এরপর সেখানে থেকে ওকে বাটনে ক্লিক করবো।

Screenshot_5.png

এবার যে ইন্টারফেইজটি এসেছে তাতে ইউজার এর ঘরে স্টিমিট আইডি ঠিক আছে কিনা তা চেক করে নিয়ে স্টিমিট এর একটিভ কী দিতে হবে। তারপর সাইন ইন এ ক্লিক করতে হবে। তাহলে হয়ে গেল এ সপ্তাহের ১০ স্টিম লিকুইড কে পাওয়ার আপ করার কার্যক্রম।

Screenshot_6.png

সাইন ইন করার পর একটি ইন্টারফেইজ আসবে। আর তাতে দেখা যাচ্ছে ১০ স্টিম লিকুইড এখন পাওয়ার আপ হয়ে গেছে। তাই স্টিম ওয়ালেটের লিকুইড স্টিম আর স্টিম পাওয়ার এর ভ্যালুও পরিবর্তন হয়ে গেছে।

image.png

পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা
পূর্বের এসপি৫৭১৬.৮৮১
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি৫৭২৬.৮৮২

image.png

শেষ কথা

প্রতি সপ্তাহে ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করতে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস। আর এভাবেই আমি ডিসেম্বরের মধ্যে আমার দ্বিতীয় ডলফিন অর্জন করতে পারবো।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

image.png

Screenshot_1.png

Sort:  
 2 years ago 

আপু আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৫,৭২৬+ এসপি তে পৌঁছে গেলেন। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য ডাবল ডলফিন সিজন-৪ এ অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমাদের সকলের উচিত এভাবে পাওয়ার বৃদ্ধি করে নিজের ক্ষমতাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া। যে যত বেশি এভাবে পাওয়ার বৃদ্ধি করতে পারবে তার জন্য কিন্তু এ প্লাটফর্মে অনেক সুযোগ-সুবিধা সৃষ্টি হবে এবং বাড়তি ইনকামের পথ তৈরি করতে পারবে নিজেই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি সিজন ফোর এ অংশগ্রহণের মাধ্যমে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে চলে এসেছেন দেখে ভালো লাগলো । এভাবে দশ স্টিম করে হলেও নিয়মিত পাওয়ার আপ করলে একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু ।

 2 years ago (edited)

ধন্যবাদ আপু আপনার এমন উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। আপনি এই সিজনে ডাবল ডলফিন হওয়ার টার্গেট নিয়েছেন।আশা করা যায় ধারাবাহিকতা বজায় রাখলে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর এবং সাবলীল মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে অনেক ভালো লাগলো। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। পাওয়ার আপ করা মানেই নিজের অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা ৷ এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আপনার জন্য শুভকামনা রইলো যাতে তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারেন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়া আপের কোন বিকল্প নেই। পাওয়ার আপ পোস্টগুলো আমার কাছে দেখলে ভালই লাগে।১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজেকে অবস্থানকে আরো এগিয়ে নিয়ে গেলেন। এভাবে পাওয়ার আপ করে এগিয়ে যান ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

পাওয়ার আপ করা মানেই নিজের সক্ষতা বৃদ্ধি করা।আপনি সিজন ফোরে অংশ গ্রহণ করে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আসলে পাওয়ার আপ পোস্ট গুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

শক্তি বৃদ্ধি করার জন্য আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। পাওয়ার আপ বৃদ্ধি করতে আমি নিজেও অনেক পছন্দ করি। সিজন ফোরতে আপনি দ্বিতীয় ডলফিন অর্জন করার জন্য ১০ হাজার স্টিম পাওয়ার আপ করা টার্গেট করেছেন। যদি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করেন খুব সহজে এই টার্গেট ডিসেম্বরের মধ্যে পূরণ করতে পারবেন।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর এবং সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। ১০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন। আমরা সবাই পাওয়ার আপ ভালোবাসি। আমাদের সবার উচিত অল্প হলেও পাওয়ার আপ করা।

 2 years ago 

ধন্যবাদ আপু সব সময় মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38