স্ব-রচিত কবিতা- আজও ভালবাসি তোমায় ‍

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালই আছি। আমি আপনাদের প্রিয় এই কমিউনিটির একজন একটিভ ইউজার। আর একজন একটিভ ইউজার হিসাবে আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের কে একটু খুশি রাখতে। জানিনা কতটুকু পাড়ি।

ভালবাসা পবিত্র। ভালবাসার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। তবে আমার কাছে কিন্তু ভালবাসা। তার মানে ভালবাসার মানুষটিকে সব সময়ই ভালবেসে যাওয়া। সেখানে থাকবে না কোন স্বার্থ থাকবে না কোন চাওয়া আর পাওয়া। কিন্তু প্রকৃত ভালবাসার মূল্য এখন আর কেউ বুঝতে চায় না। চিনতে চায় না ভালবাসার মানুষটিকে। তাই তো দিনে দিনে হারিয়ে যাচ্ছে প্রকৃত ভালবাসা গুলো। প্রকৃত ভালবাসা আজ নিঃশ্বেস হয়ে যায় নিরবে নিভৃতে।

সবচেয়ে কষ্টের বিষয় হলো ভালবাসার মানুষটি যদি ভালবাসা না বুঝতে পারে। এর চেয়ে পৃথিবীতে হয়তো কষ্ট আর কিছুই নেই। হোক সে পুরুষ আর নারী। পৃথিবীতেে এমন অনেক ভালবাসা হারানো মানুষ আছে যারা তার ভালবাসার মানুষটিকে হারিয়ে ফেলে শত ভালবেসেও। কেন যেন ভালবাসার মানুষ গুলোর ভালবাসা মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায়। তাই মাঝে মাঝে ভাবি। আমরা কেন ভালবাসার মানুষগুলোকে এত কষ্ট দিতে ভালবাসি? এই প্রশ্নে উত্তর আমার জানা নাই। তবে আপনাদের জানা থাকলে একটু বলবেন প্লিজ।

বন্ধুরা আজ আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই নিঃশব্দ ভালবাসার শব্দ গুলো। যা হৃদয় মাঝে আজও ঘুমরে মুচড়ে কাদেঁ। আশা করি আজকের কবিতাটিও আপনাদের সকলের বেশ ভাল লাগবে।

Add a heading (1).png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

স্ব-রচিত কবিতা- আজও ভালবাসি তোমায়

যত্ন করে হৃদয় মাঝে
ভালবাসায় বেধেঁছিলাম যাকে
হৃদয়টাকে শূণ্য করে
চলে গেল সে চিরতরে।।

মনের ভিতর মায়ার বাধঁন
খুঁজছে আজও তোমার যতন
হৃদয় টাকে ক্ষত করে
অবহেলার পাহাড় দিলে ।।

অতীতের সেই হানছানি তে
ফিরে পাওয়ার লোভ যে জাগে
ভালবাসি আজও তোমায়
স্বপ্নে ভালবাসার ঘর বেধেঁ যাই ।।

জানতে তুমি বুঝতে তুমি
তোমায় ভালবাসি কতখানি
অযত্ন আর অবহেলায়
সেই ভালবাসার মূল্য দিলে।।

ভালবাসার সেই শ্রেষ্ঠ সময়
হাত ধরে তুমি চলতে আমার
তবে কেন আজ প্রশ্ন করো
সত্যি কি ভালবাসতাম তোমায় ?

নাই বা দিলে ভালবাসা
সুখে থেকো চিরবেলা
তোমার স্মৃতি হৃদয়ে নিয়ে
রইবো বেচেঁ এই ধরাতে।।

পরিশেষে আমার প্রিয় কমিউনিটির সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। কেমন লাগলো আপনাদের কাছে? জানার অপেক্ষায় রইলাম।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

Sort:  
 3 years ago 

ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাওয়াটা অনেক বেদনাদায়ক হয়। কিন্তু ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না। সারাটা হৃদয় জুড়ে ভালোবাসার মানুষ থেকেই যায়। সুন্দর একটি স্বরচিত কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

একেবারে ঠিক কথা বলেছেন ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না।সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভালোবাসা কেউ পাগলের মতো খুঁজে বেড়ায় আবার কেউ কেউ পেয়ে হারিয়ে ফেলে নিজের ভুলে। যাক ভালোবাসার গভীর আবেগ অনুভূতি মিশিয়ে কবিতাটি লিখেছেন। প্রতিটি লাইন দারুন ছিল 👌

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এভাবে উৎসাহ প্রদান করার জন্য।

 3 years ago (edited)

ওয়াও আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট।দিনদিন আপনি কবিতা লেখায় পারদর্শী হয়ে উঠছেন।এভাবে করে চর্চা করতে থাকলে আপনি সামনে আরও ভালো করবেন।কবিতায় নিজের মনের ভাব খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আমি চেষ্টা করে যাবো আমার কবিতা গুলো যাতে আপনাদের মনের মত হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ভালবাসার সেই শ্রেষ্ঠ সময়
হাত ধরে তুমি চলতে আমার
তবে কেন আজ প্রশ্ন করো
সত্যি কি ভালবাসতাম তোমায় ?

ভালোবাসা ব্যক্তি বিশেষ ভিন্নতা থাকতে পারে একজন ভালোবাসার জন্য ভালোবাসে একজন মায়ায় পড়ে ভালোবাসে আবার কেউবা টাইম পাস করে।।।
এর মাঝে কিছু ভালোবাসা আহত হয়ে পড়ে থাকে যারা সত্যিকারেরই ভালবাসতে থাকে।।
ঠিকই বলেছেন আপু সবথেকে বেশি কষ্টের হচ্ছে ভালবাসাটা যদি কেউ না বুঝে।।
তবে ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুজন একসাথে আমরণ থাকতে পারে।।
অনেক সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ।।

 3 years ago 

ওয়া! বেশ সুন্দর করে ভালোবাসার বিশ্লেষণ করলেন। অবশ্য একজন প্রেমিকই পারে এত সুন্দর করে বিশ্লেষণ করতে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভালোবাসা কখনো পুরাতন হয় না যাকে ভালোবাসা যায় তাকে সব সময়ই ভালোবাসা যায়। পছন্দের মানুষকে ভালোবাসার মানুষকে কখনো ভুলা যায় না। তাই তো বুঝতে পেরেছি এখনো ভালোবেসে যাচ্ছেন পছন্দের মানুষকে। সুন্দর কবিতা লিখেছেন আজও ভালোবাসি তোমায় কবিতাটি পড়তে অসাধারণ হয়েছে। এমন সুন্দর সুন্দর কবিতা নিয়ে প্রতি সপ্তায় হাজির হবেন আমাদেরকেএকটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

তাই তো হওয়ার কথা। প্রথম প্রেম কি আর ভুলা যায়? ধন্যবাদ আপু এত ‍সুন্দর মন্তব্য করার জন্য।

আমরা কেন ভালবাসার মানুষগুলোকে এত কষ্ট দিতে ভালবাসি?

হয়তো এটা পরীক্ষা করার জন্য যে, মানুষটা আমাকে কত ভালোবাসে এবং আমার জন্য কষ্ট পাচ্ছে কিনা।

খুব সুন্দর লিখেছেন আপু কবিতাটা। আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে পুরো কবিতাটা খুব সুন্দর করে পড়লাম।

 3 years ago 

তাও হতে পারে দাদা। যাক আপনাকে কিছুটা সময়ের জন্য মন্ত্রমুগ্ধ করতে পেরেছি। ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন সবচেয়ে কষ্টের বিষয় হলো ভালোবাসার মানুষটি যদি ভালোবাসা না বুঝতে পারে। আজও ভালোবাসি তোমায় কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন।। এরকমটা টপিক গুলো নিয়ে কবিতা লিখলে পড়তে একটু বেশি ভালো লাগে। আপনার লেখা কবিতাটি অসম্ভব ভালো ছিল শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

একেবারে ঠিক বলেছেন ভাইয়া,কষ্টের বিষয় হলো ভালোবাসার মানুষটি যদি ভালোবাসা না বুঝতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এবং উৎসাহ মূলক একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65258.47
ETH 1901.09
USDT 1.00
SBD 0.38