You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫

in আমার বাংলা ব্লগ4 years ago

শীতের সকালে ঘোর কুয়াশায়
তোমায় আজও মনে পড়ে,
তোমার হাতের সেই উষ্ণ ছোঁয়া
আমার আজও পেতে ইচ্ছে করে।

বর্ষা ভেজা সেই রাস্তায়
তোমার হাতে হাত রেখে,
আমার আজও হাঁটতে ইচ্ছে করে।

আজ বর্ষা আছে, শীতের সেই সকাল আছে
শুধু তুমি নেই পাশে।
জানি কভু পাবো না
শীতের সকালে , কিংবা বর্ষায়
তোমার কোমল হাতের সেই ছোঁয়া।

তবুও সে মিথ্যে আকাঙ্ক্ষা মনে গাঁথি
মনকে বোঝাই হয়তো ফিরে পাবো তোমায়,
এভাবেই কেটে যাবে পুরোটা জীবন
তোমায় পাবার আশায় মিথ্যে আকাঙ্খায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38