আমার বাংলা ব্লগে আমার প্রথম ব্লগ || নিজের কিছু অনুভূতি প্রকাশ ও নিজের পরিচিতি
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুআলাইকুম এবং হিন্দু ভাইদের আদাপ।
সবাই কেমন আছেন, আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই কমিউনিটিতে এটিই আমার প্রথম ব্লগ। এডমিন প্যানেলের সবাইকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি কমিউনিটি তৈরি করে আমাদের বাংলায় ব্লগিং করতে দেয়ার সুযোগ করে দেয়ার জন্যে।।।
ছবি এবং পরিচয়
পরিচয়ঃ
আমি মাহির শাহরিয়ার ইভান (@mahir4221) , সবাই আমকে মাহির বলেই ডাকে। Steemit এর সাথে আমার পথচলা কিছুদিন আগেই শুরু হয়। তার পর আস্তে আস্তে Steemit সম্পর্কে অনেক কিছু জানি। তারপর ভালো ভাবে শুরু করে দেই এখানে কাজ করা।
পড়াশোনাঃ
আমার স্কুল জীবনের বেশিরভাগ সময়ই রংপুরে কেটেছে। ১ম থেকে ১০ম শ্রেণী আমার লায়ন্স ইস্কু এন্ড কলেজে কেটেছে। তার পর আমি ২০২০-এ রংপুর কারমাইকেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি। এখন আমি ঢাকায় থাকি। অনার্সে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
পরিবারঃ
আমাদের ৪ সদস্য বিশিষ্ট একটি ক্ষুদ্র সুখী পরিবার। বাবা, মা, বড় বোন এবং আমি। আমার বাবা একজন চাকুরীজিবি, সে একটি ঔষধ কোম্পানিতে ভালো পদে চাকুরী করেন। আমার মা একজন গৃহিনি। আমার বড় বোন ঢাকা মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজে এম.বি.এ পড়ছেন।
আশা করি এই গ্রুপের সবাই আমকে এগিয়ে যেতে সাহায্য করবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি এটা মনে করি যে শেখার কোন শেষ নেই। তাই আমার কোন ভুল যদি কারোর চখে পরে অবশ্যই আমাকে তা ধরিয়ে দিবেন। ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে।
CC:
@rme
@blacks
@photoman
@winkles
@royalmacro
@amarbanglablog
@minnowpond
| YouTube |
|---|
আমার বাংলা ব্লগ এ তোমাকে স্বাগতম ভাগিনা।
ধন্যবাদ মামা ❤️❤️❤️
"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।
আপনি আপনার পরিচিতিমূলক পোস্টটি খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।
❤️❤️
"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।
ধন্যবাদ ❤️
ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকতে।
ইনশাআল্লাহ সব সময় থাকবো। দয়া করে আমাকে সব সময় সাপোর্ট করবেন ❤️