DIY- এসো নিজে করি: রঙ্গিন কাগজের তৈরি একটি কুঁড়েঘর
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আজ প্রায় অনেকদিন পর আপনাদের মাঝে একটি DIY পোস্ট নিয়ে হাজির হলাম। যেকোনো DIY বানাতে আমার ভীষণ ভালো লাগে তাই মাঝে মাঝেই চেষ্টা করে আপনাদের মাঝে রঙিন কাগজের সাহায্যে বিভিন্ন কিছু বানিয়ে উপস্থাপন করতে। আজ আমার এই পোস্টে আমি রঙ্গিন কাগজ ব্যবহার করে একটি কুঁড়েঘর তৈরি করব।
এই কুঁড়েঘরটি দেখলে মনে হবে এটা বানানো খুবই কঠিন, কিন্তু সত্যি বলতে এই কুঁড়ে ঘরটি তৈরি করতে আমার খুব একটা কষ্ট হয়নি। খুব সহজেই সামান্য কিছু উপকরণ এর মাধ্যমে এই কুঁড়েঘরটি আমি তৈরি করে ফেলেছি।
আপনারা চাইলে আমার এই পোস্টটি অনুসরণ করে খুব সহজেই এরকম একটি কুঁড়েঘর তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে আসা যাক কিভাবে কুড়ি ঘরটি খুব সহজেই তৈরি করা যায়।
| ⇨ | উপকরণ |
|---|---|
| ১ | রঙ্গীন কাগজ |
| ২ | কলম |
| ৩ | স্কেল |
| ৪ | আঠা |
| ৫ | কচি |
𒆜 ধাপ-১ 𒆜
প্রথমে আমরা দুই রঙের দুটি A4 মাপের রঙ্গিন কাগজ নিয়ে নেব।
তারপর কাগজ দুটিকে ১৫×১৫ সেন্টিমিটার মাপে কেটে নেব।
𒆜 ধাপ-২ 𒆜
তারপর ১৫ সেন্টিমিটার মাপে কেটে নেওয়া একটি কাগজ নেব।
তারপর কাগজটিকে চিত্রের মত করে ভাঁজ করব। ভাঁজ খুললে কাগজটির মাঝে আমরা দুটো দাগ পেয়ে যাব।
একইভাবে কাগজটির অপর পাশ কেও আমরা ভাঁজ করে নেব।
তারপর কাগজটি সবগুলো ভাঁজ খুলে উপরের দিকে চিত্রের মত করে দুটো ছোট ভাঁজ দিয়ে নেব, তারপর প্রথমে ভাজ করে নেয়া ভাঁজগুলোর উপরে আবার ভাঁজ বসিয়ে দেব।
এবার কাগজটির প্রত্যেক কানিকে কোনাচি করে ভাঁজ করব।
ভাঁজ গুলো খোলার পর কাগজটির উপর আমরা এরকম কিছু দাগ পেয়ে যাব।
এবার কাগজটি সবগুলো ভাঁজ খুলে উপরের দিকে একটু আঠা লাগিয়ে নেব।
আঠা লাগানোর পর দুপাশের কাগজকে একত্রে জুড়ে দিতে হবে।
একইভাবে কাগজের দুপাশকে জুড়ে দিলেই আমাদের কুঁড়েঘরের নিচের অংশটি তৈরি হয়ে যাবে।
𒆜 ধাপ-৩ 𒆜
এবার ১৫ সেন্টিমিটার মাপে কেটে নেয়া লাল কাগজটিকে নেব।
তারপর আগের মত করেই এই কাগজটিকেও আমরা ভাঁজ করব।
তারপর কাগজটির একটি ভাঁজ খুলে আঠা লাগিয়ে দুপাশকে জুড়ে দিলেই আমাদের কুঁড়েঘর এর উপরের অংশটি তৈরি হয়ে যাবে।
𒆜 ধাপ-৪ 𒆜
এবার বানিয়ে নেয়া দুটি অংশকে আঠার সাহায্যে চিত্রের মতো করে একত্রে জুড়ে দেব।
সবশেষে কলম ব্যবহার করে দরজা এবং জানালা একে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রঙিন কাগজের এই সুন্দর কুঁড়েঘরটি।
আজ তাহলে এ পর্যন্তই আপনাদের সাথে আবারো দেখা হবে আমার নতুন অন্য কোন এক পোস্টে, সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।| কন্টেন্ট | DIY- এসো নিজে করি |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Vivo Y21 |
| প্রজেক্ট | রঙ্গিন কাগজের তৈরি কুঁড়েঘর |
| কারিগর | মাহির শাহরিয়ার ইভান (@mahir4221) |
| লোকেশন | w3w location |
| YouTube |
|---|
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর এবং কালারফুল একটি কুঁড়েঘরের অরিগামী প্রস্তুত করেছেন খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে
https://twitter.com/mahir4221/status/1548777615120445440?t=DJJ_0UdA184Aa0oSGptP3A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.

রঙ্গিন কাগজের তৈরি একটি কুঁড়েঘর ডাই প্রজেক্ট তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
কাগজের ভাজে অনেক সুন্দর করে কুঁড়ে ঘর তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কুঁড়েঘর তৈরি করতে গেলে কিভাবে কাগজের ভাঁজগুলো দিতে হয় আর কিভাবে আঠা লাগাতে হয় সবকিছুই পর্যায়ক্রমে ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনার কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
জি দেখে মনে হচ্ছে কুঁড়েঘরটি তৈরি করতে অনেক কঠিন। তবে আপনার ধাপ গুলো দেখে বুঝতে পারলাম এটি তৈরি করা অনেক সহজ। ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য শুভকামনা রইল।
এই ঘরে কি মানুষ থাকা যাবে🤪।থাকতে পারলে আমাকে একটা গিফট করিয়েন হা হা।বেশ সুন্দর হয়েছে ঘরটি।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
ওয়াও চাহিয়ে অসম্ভব সুন্দর একটি ঘর তৈরি করেছেন আপনি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই ঘর। এত সুন্দর একটি ঘর তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে কুঁড়ে ঘরে তৈরি করা দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর হয়েছে শুভকামনা রইল।