এক নজরে চায়ের দেশ সিলেট ভ্রমণ
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুআলাইকুম এবং হিন্দু ভাইদের আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।।।
আজ আমি আপনাদের চায়ের দেশ সিলেট ভ্রমণ নিয়ে আমার কিছু অভিজ্ঞতা এবং আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন সেটি জানাবো । আশা করি যারা সিলেট ঘুরতে চান তাদের অনেক উপকারে আসবে আমার এই পোষ্ট ।
আমরা সবাই সিলেট সম্পর্কে জানি। সিলেটে গেলে যেদিকেই তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান। চোখ জুড়িয়ে যায় সেই সৌন্দর্য দেখে । এই সুন্দর দৃশ্য গুলো উপভোগ করার জন্য আপনাদের যেতে হবে সিলেটের উল্লেখ যোগ্য জায়গা গুলোতে। নিচে আপনারা জায়গা গুলোর নাম এবং জায়গা গুলো সম্পর্কে জানতে পারবেন।
সিলেটের উল্লেখযোগ্য জায়গা সমুহঃ
▪️জাফলং
▪️রাতারগুল জলাবন
▪️হাকালুকি হাওর
▪️লালাখাল
▪️বিছনাকান্দি
▪️তামাবিল
▪️শ্রীমঙ্গল
▪️লাউয়াছড়া ইকোপার্ক
উল্লেখযোগ্য জায়গা গুলোর বিবরণ
জাফলংঃ
জাফলং এ গেলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর পাহার এবং পাহাড়ের মাঝ দিয়ে কত সুন্দর ভাবে নদী বয়ে গেছে। আরো দেখতে পারবেন ঝুলন্ত সেতু। আর অনেক অনেক পাথর। পাথরের জন্য সেখানে হাটা চলা করতে অনেক কষ্ট হয় কিন্তু সেখানের প্রাকৃতিক উপমা দেখে এতটাই ভালো লাগবে যে সে কষ্ট আর কিছুই মনে হবে না। ইচ্ছা করলে আপনারা জাফলং নদীতে গোসলও করতে পারবেন।
রাতারগুল জলাবনঃ
বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন হলো রাতারগুল। রাতারগুল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এখানের বিশেষ আকর্ষণ হলো বর্ষামৌসুমে এখানের গাছের নিম্নাংশ গুলো ডুবে থাকে পানির নিচে এবং এর পাশ দিয়ে আপনারা নৌকা নিয়ে যেতে পারবেন।
হাকালুকি হাওরঃ
বাংলাদেশের বৃহত্তর হাওর হলো হাকালুকি হাওর। এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত। এখানে গেলে আপনারা দেখতে পারবেন কত্ত সুন্দর হাওর পানিতে টইটম্বুর। সেখানে অনেকেই নৌকা নিয়ে ঘুরছে। চাইলে আপনিও ঘুরতে পারেন। এখানের প্রাকৃতিক উপমা আপনাকে মুগ্ধ করবে।
লালাখালঃ
লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি পর্যটন এলাকা। লালাখালের পাশ দিয়ে বয়ে চলেছে অসংখ্য বাঁক বিশিষ্ট সারি গোয়াইন নদী। এই নদীতে আপনারা নৌকায় ঘুরতে পারবেন। ঘোরার সময় দেখতে পারবেন পাহাড়ি বন, চা বাগান আর বিভিন্ন ধরনের গাছপালা।
বিছনাকান্দিঃ
বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত বিসানাকান্দি। বিসানাকান্দিতে গেলে আপনারা দেখতে পারবেন রংবেরঙের পাথর। এবং পাহাড়ি ঝরনা থেকে বয়ে আসা পানি। সেখানের প্রাকৃতিক উপমা আপনাকে মুগ্ধ করবেই করবে।
তামাবিলঃ
জাফলং ঘুরতে যাওয়ার আগে আপনারা তামাবিল ঘুরতে পারবেন। জাফলং পাওয়ার ৪ কিলোমিটার আগে তামাবিল পরবে। তামাবিলে আপনারা দেখতে পারবেন ভারতীয় ঝর্ণা এবং পাহার এবং তার প্রাকৃতিক সৌন্দর্য।
শ্রীমঙ্গলঃ
শ্রীমঙ্গলই সেই জায়গা যেখানে সব থেকে বেশি চা চাষ করা হয়। এখানে আপনারা দেখতে পারবেন অনেক চা বাগান এবং লাল পাহাড়। লাল পাহাড়ের উপর একটি মন্দির আছে চাইলে সেখানেও যেতে পারেন, চা বাগানের মধ্যে দিয়ে যেতে ভালোই লাগবে। এখানে আরো দেখতে পারবেন হোটেল গ্রান্ড সুলতান। কতটা মনরম সেই হোটেল, দেখলেই চোখ জুড়িয়ে যায়। শ্রীমঙ্গলে আপনারা আরো পাবেন সিলেটের বিক্ষাত ৭ রঙের চা। আমার কাছে সেই চা টি খুব একটা ভালো লাগে নি। যারা কখনো খান নি অবশ্যই খেয়ে সেটির অভিজ্ঞতা নিবেন।
লাউয়াছড়া ইকোপার্কঃ
লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভিবাজার জেলায় অবস্থিত। এখানে আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে। ঢুকেই দেখতে পারবেন দুপাশে গাছ এবং এর মাঝখান দিয়ে রাস্তা করে দেয়া। এখানে আপনারা দেখতে পারবেন সব প্রাকৃতিক সৌন্দর্য । কিছুদুর অগ্রসর হলে দেখতে পারবেন রেললাইন। আপনারা সেখানের লোকাল গাইড নিয়ে চাইলে ঘুরে আসতে পারেন খাসিয়া পল্লি থেকে। আপনার ভাগ্য ভালো থাকলে আপনারা এখানে বানরও দেখতে পারেন। আমি অবশ্য একটি বানরকেই দেখি নি। এখানে আরো রয়েছে বিলুপ্ত প্রায় উল্লুক সহ আরো বিভিন্ন ধরনের উদ্ভিদ।।।
পুরো সিলেট ঘুরে সত্যিই অনেক ভালো লেগেছে। সিলেটের সব দেখার মত যায়গা গুলই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা। সেখানে গেলে আর ফিরে আসতে মন চায় না। যারা ঘোরাঘুরি করতে ভালো বাসেন তাদের জন্য সিলেট একটি অসাধারণ জায়গা হবে চোখ বন্ধ করে বলে দিতে পারি। যারা এখনো সিলেট ভ্রমণ করেন নি তাদেরকে বলবো অবশ্যই সিলেটে যাবেন। অনেক ভালো লাগবে।
আমি মাহির শাহরিয়ার ইভান। আমি এখন ব্লগার। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার অনেক ভালো লাগে।
| YouTube |
|---|
অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে 🥰🥰🥰
ধন্যবাদ আপনাকে দেশের সুন্দরতম স্থানসমূহ উপস্থাপন করার জন্য।
কিন্তু আমরা সেটা বেশী পছন্দ করি, যেখানে আমি ভ্রমন করেছেন এবং আপনার অভিজ্ঞতা রয়েছে। কারন সংগ্রহ করা ফটো কিংবা দর্শনীয় স্থানসমূহের বিবরনতো ওয়েব সাইটে পাওয়া যায়।
ধন্যবাদ আমার কথাগুলো বুঝতে পারার জন্য।
আমি এই যায়গা গুলো ভ্রমণ করেছি। এডিট করে কি আমার ছবি গুলো যুক্ত করে দিবো?
ছবির বিষয় একটু যত্নশীল হতে হবে ধন্যবাদ আপনাকে।