বাসার ছাদে এক বিকেল বেলায়
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
বিকেল বেলা বাসার ছাদে বসে সময় কাটাতে কেনা পছন্দ করে। বিকেল বেলা ছাদে গিয়ে সূর্যাস্ত দেখতে ভীষণ ভালো লাগে আমার, বিশেষ করে এ সময় আকাশ যে রং ধারণ করে সেই রংটি আমার কাছে ভীষণ পছন্দের। আর তাছাড়া আমার বাসার ছাদে বিভিন্ন রকম ফুলের গাছসহ পাতাবাহারের গাছ এবং দোলনাও রয়েছে। দোলনায় বসে সুন্দর বিকেলটাকে উপভোগ করা যায়। আমি রংপুরে থাকলে প্রতিদিন বিকেল বেলা ছাদে যাব যাব। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই ভাবলাম আজ আমার ছাদে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেয়া যাক।
বাসার ছাদে যেতেই তখন দেখি আকাশটা অন্য দিনে তুলনায় অনেকটা গাঢ় নীল। দেখে সত্যিই মন ভরে গিয়েছিল। নীল আকাশ পরিবেশটাও মোটামুটি ঠান্ডা এ সময় ছাদে বসে সময় কাটাতে সত্যি অসাধারণ লাগছিল। ছাদে একটা দোলনাও রয়েছে আর আমি সেই দোলনায় বসে বসে গান শুনছিলাম একবার ভেবেই দেখুন এরকম পরিবেশে দোলনায় বসে গান শুনতে কতই না ভালো লাগবে।
আমাদের বাসাটি যে এলাকায় সেই এলাকায় আমাদের বাসাটি মনে হয় সব থেকে বড়, তাই অনেকদূর অব্দি চোখ বুলানো যায়। ছাদের উপর দাঁড়িয়ে নিচের গাছপালা ঘরবাড়ি গুলো দেখতে বেশ ভালই লাগে। ছাদের পাশেই একটা মাঠ রয়েছে যেই মাঠের নাম কৈলাস রঞ্জন মাঠ, সেই মাঠে অনেকেই খেলাধুলা করতে আসে আমাদের বাসার ছাদে থেকে খুব সুন্দরভাবে তাদের খেলা উপভোগ করা যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলাও দেখেছি।
আমাদের এই এলাকার নাম মিস্ত্রিপাড়া, এই এলাকায় তুই কয়েক বছর আগেই কেমন ফাঁকা ফাঁকা ছিল কিন্তু যতদিন যাচ্ছে ততই বহুতল বিল্ডিং গড়ে উঠছে এই এলাকায়। এভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে বটে কারণ আগে যেখানে গাছপালার বাগান ছিল এখন সেখানে বহুতল বিল্ডিং গড়ে উঠছে। আর আমরা তো জানি যে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা কতখানি এভাবে গাছ কেটে বহু দল বিল্ডিং গড়ে উঠতে উঠতে একদিন গাছের সংখ্যা অনেকটা কমে আসবে তখন আমাদের সম্মুখীন হতে হবে নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে। আমরা সবসময় চেষ্টা করব বিভিন্ন ধরনের গাছ রোপন করতে পরিবেশ রক্ষায় গাছ পালার ভূমিকা সত্যিই অপরিসীম।
একেই হয়তো বলে গোধূলির বিকেল বেলা। সূর্য অস্ত যাওয়ার সময় পরিবেশটা সত্যি অন্যরকম সুন্দর যে সেজে ওঠে। মেঘের রং যেন পাল্টে গিয়ে অন্যরকম এক রূপ নেয়। সূর্যের আশেপাশের মেঘগুলোকে তো দেখলে মনে হয় যেন আগুনের গোলা। এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না।
আমাদের বাসার ছাদে এমন কোন জায়গা নেই যেখানে গাছ রোপন করা হয়নি। বিভিন্ন মাপের টবে বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ রোপন করা হয়েছে। এই গাছগুলোর জন্য ছাদে সৌন্দর্য যেন আরও অনেক গুণে বেড়ে গিয়েছে পাশাপাশি পরিবেশেরও একটু হলেও উপকার হচ্ছে। আপনাদের যাদের বাসায় ছাদ রয়েছে আপনারা চাইলেই ছাদের উপর ছাদ বাগান তৈরি করতে পারেন। দেখতেও সুন্দর লাগবে আর পরিবেশেরও উপকার হয়ে যাবে।
ছাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পাতাপাহার গাছের পাশাপাশি বিভিন্ন রকম ফুল গাছ ও রোপন করা হয়েছে। এই ফুলটির নাম সম্ভবত কসমস ফুল। এই ফুলটি আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে এই ফুলের রং আমার কাছে অধিক প্রিয়। সব থেকে বড় অফার এই ফুলটি যখন ফোটে তখন পুরো গাছের ফুল একসাথেই ফোটে ফলে গাছটিকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে।
এই ফুলটিকে সম্ভবত আপনারা সকলেই চেনেন এই ফুলটির নাম হলো নয়নতারা ফুল। এই ফুলটি আমরা বিভিন্ন রঙের দেখে থাকি যেমন সাদা গোলাপি কোথাও কোথাও হলুদ রঙের নয়নতারা ফুল ও দেখা যায়। তবে সাদা এবং গোলাপি রঙের নয়ন তারা ফুলি বেশই দেখা যায়। আমার বাসার ছাদে শুধু এই ফুলগুলোই নয় আরো বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে কোন একদিন সময় পেলে অবশ্যই সেই গাছের ফটোগ্রাফি গুলোও আপনাদের সাথে শেয়ার করব।
| YouTube |
|---|
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার বাসা ছাদ থেকে বিকেলবেলা খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর। আর আপনার বাসার ছাদটাও খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
https://twitter.com/mahir4221/status/1561332411178160128?t=fomwRLdaVuXui3xBdli39w&s=19
Cultivating some plant joy 💚🌱 with a resteemed!
Upvoted! Thank you for supporting witness @jswit.

Building a better world through information ℹ🛡🤝
বিকেল মুহূর্তে বাসার ছাদে সময় কাটাতে কার না ভালো লাগে ।আপনি খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখার মত ছিল।। ধন্যবাদ আপনাকে
বিকেলবেলা বাসার ছাদে সত্যি খুবই ভালো লাগে। আর এই বাসার ছাদ থেকে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে।
বিকেল বেলায় বাসার ছাদের উপর থেকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। সত্যি এরকম বিকেল উপভোগ্য হয়ে থাকে অনেক ভালো লাগলো দেখে।
বাসার ছাদ থেকে বিকেল বেলার অসাধারণ কিছু মুহূর্ত আমাদের সামনে শেয়ার করেছেন আপনি। সত্যিই যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। বৃহস্পতি ফুলের ফটোগ্রাফিক গুলো অসাধারণ ছিল। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।