স্মৃতিময় ফেলে আসা শুক্রবার

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালোই আছেন আসলে জীবনের প্রতিটি দিন যেমন একরকম যায় না ঠিক তেমনি প্রতিটি বছরও কিন্তু এক যায় না।বছর দিন ঘুরতে থাকে আর তার সাথে ঘুরতে থাকে মানুষের ফেলে আসা অনেক স্মৃতি। যা কখনও ভুলা যায় না। বিশেষ করে ছেলেবেলার শুক্রবারের ফেলে আশা দিনগুলোর কথা তো ভুলাই যায় না। ফেলে আশা শুক্রবারের স্মৃতিগুলো যেন বার বার আমায় টেনে নিয়ে যায়। আর তাইতো আমার ফেলে আসা শুক্রবারগুলো কিছু মজার আর কষ্টের স্মৃতি আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।

ai-generated-8793499_1280 (1).png

source

স্মৃতিময় ফেলে আসা শুক্রবার

হ্যাঁ আমার সকল বন্ধুরা সবাইকে পবিত্র জুম্মাবারের মোবারকবাদ জানিয়ে আজ আমার ব্লগটি শুরু করছি।আসলে জুম্মাবার হলো আমাদের জীবনে আরও একটি ঈদের মতো। আর এই ঈদ প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকের পরিবারে পালন করে থাকি। আসলে সময়গুলো কিভাবে চলে যাচ্ছে সেটাই বুঝি না? সবাই বলে বছর মাস চলে যায়। কিন্তু আমিতো দেখি বছরের নাম ও মাসের নামগুলো ঠিক রয়েছে, প্রতি সপ্তাহও ঠিক যাচ্ছে। কিন্তু চলে গেছে মানুষের জীবন থেকে সময় আর স্মৃতি।আমার জীবনেও ফেলে আসা শুক্রবারের অনেক মজার স্মৃতি রয়েছে। তাহলে চলুন আপনাদের সাথে আমার ফেলে আসা শুক্রবারের স্মৃতিগুলো শেয়ার করে আসি।

আগে যখন আর একটু ছোট ছিলাম তখন থেকে এই শুক্রবার এলে আমি অনেক মজা করতাম। এই দিনে তাড়াতাড়ি গোসল করতাম। শুক্রবার এলেই আমি নতুন জামাগুলো বের করে পরতাম। কেন যেন নতুন জামা না পরলে আমার শুক্রবার বলে মনে হতো না। এরপর প্রতি শুক্রবার থাকতো বেশ মজাদার আইটেম। আর খাওয়া দাওয়া শেষে হলে কোথাও ঘুরতে যেতাম, নয়তো পরিবারের সবাই মিলে অনেক আনন্দ করতাম। সেই দিনগুলো যেন হারিয়ে গেছে। না না দিন মাস বা বছর কোনটাই হারায়নি শুধু হারিয়ে গেছে অনেক সময় আর মানুষগুলো । শুধু রয়ে গেছে স্মৃতিগুলো। দিন মাস বছর চলছে তাদের নিয়মে।

বৃহস্পতিবার আসলেই মনে করতাম যে আগামীকাল শুক্রবার। আর এই শুক্রবারকে ঘিরে কত প্ল্যান করতাম। শুক্রবার আমাদের পরিবারে ছিল একটি উৎসবের দিন। এই দিনটির আলোতে যেন আমাদের পরিবার ঝলমল করতো। শুক্রবার সকালে আমাদের বাসায় পাতলা খিচুড়ী থাকতেই হতো। আর মাঝে মাঝে বোয়া ভাত। আর সাথে ডিমভাজা। আর এগুলোর সাথে আরও একটি মজাদার খাবার থাকতো। যা আমাদের শুক্রবারের সকালকে আরও সুন্দর করে তুলতো। আর সেই খাবারটির নাম হলো আচার।হ্যাঁ বন্ধুরা শুক্রবারেই সকালে আমাদের পরিবারে সবাই মিলে খুব মজা করে খেতাম।আর মজা করতাম। চলছিল বেশ মজা করে আমাদের শুক্রবারগুলো।

এই তো সেদিন তো বেশী হয়নি যখন এই আনন্দ গুলো পরিবারের সবার মাঝে আলো ছড়াতো। মা আগের দিন রাতেই বলে রাখতো যে বিভিন্ন সবজি দিয়ে যেন খিচুড়ূী রান্না করা হয়। বিশেষ করে মা বলতো মিষ্টি কুমড়া বা ফুলকপি আর গরমের সৃজনে শুধু টমাটো আর আলু আরও অনেক সবজি দিয়ে রান্না করা হতো। আর দুপুরে পোলাও আর সাথে আরও অনেক মজাদার খাবার থাকতো আমাদের বাসায়। শুক্রবার ছিল আমাদের পরিবারে একটি ঈদ। শুক্রবারের সকাল থেকে রাত পর্যন্ত থাকতো আমাদের বাসায় ঈদের আমেজ। এখন সেই শুক্রবার গুলো অনেক মিস করি। আজও মনে পড়ে। মায়ের হাতের খিচুড়ী যে কি মজা পেতাম। তবুও মা রাতেই আমাকে বলে রাখতো রান্না করতে।আর কি দিয়ে রান্না করবো তাও বলতো।আর সকালে নামাজ পড়েই বসিয়ে দিতাম। রান্নার পর সবাই মজা করে খেতাম। আর যখন বলতো যে অনেক ভালো হয়েছে তখন ভালো লাগতো। বিশেষ করে এক সাথে যখন খেতে বসতাম তখন আমার বড় ভাই তার প্লেট রেখে আগে আমার প্লেট থেকে খেত। তারপর আবার তার প্লেট থেকে খেত। এই যে শুক্রবারের সকালের ফেলে আসা সেই সৃত্মিগুলো স্মৃতিগুলো এখন আর নেই। এখন আমার সপ্তাহের প্রতিটিদিন একই মনে হয়।কখন যে শুক্রবারের সকাল থেকে রাত চলে যায় তার কোন অনুভুতিই পাই না। শুধু মনে পড়ে ফেলে আসা শুক্রবারে প্রিয় মানুষগুলোর সাথে কাটানো কিছু আনন্দময় স্মৃতি। আর জীবন থেকে তাদের হারানোর বেদনা।

পরিশেষে আর কি লিখবো ?এই অনুভূতি লিখে শেষ করা যাবে না। আপনারাও সবাই আমার মা বাবা ও ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই । এই রকম আরও হাজারও ফেলে আসা শুক্রবারের স্মৃতি রয়েছে যা লেখে শেষ করা যাবে না। আর কিছু লেখলাম না। আপনারা সবাই যেন ভালো থাকেন কামনা করে ও আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে ঘুরতে যেতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুব সুন্দর একটা অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করেছেন আপু। আপনার এই পোস্ট পড়ে আমিও যেন ফিরে পেলাম আমার অতীতের বেশ কিছু স্মৃতি। অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার সহজ সরল ভাষায় শুক্রবারের স্মৃতি। খিচুড়ি আমারও খুব ভালো লাগে তাই মাঝেমধ্যে আমিও রান্না করে থাকি।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটা অনুভূতি শেয়ার করেছেন। বৃহস্পতিবার রাত থেকে মনে হতো আগামীকাল শুক্রবার সবকিছুই বন্ধ থাকবে খুব মজা লাগে। তবে ঠিক বলেছেন আপু এখন আর আগের মত সেই মজা লাগেনা। সময় তার নির্দিষ্ট গতিতেই চলে। শুধু হারিয়ে গেছে আগের দিনগুলো। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু ঠিক বলেছেন সময় তার নিদিষ্ট গতিতে চলে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63723.49
ETH 1889.35
USDT 1.00
SBD 0.37