ভালোবাসার $Puss কয়েন কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় পরিবারের প্রিয় ভাই ও বোনেরা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় সুস্থ আছি। কিন্তু মন ভালো নেই। আর মন ভালো না থাকলে যেন সমস্ত শরীর পঙ্গু হয়ে পড়ে। তার মাঝেই আজ আবার চলে এলাম আপনাদের মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা আজ চলে এলাম নতুন আরও একটি পোস্ট নিয়ে। তবে আজ কিন্তু আমি আমাদের প্রিয় $Puss কয়েন নিয়ে আবারও কিছু লেখার চেষ্টা করছি। কারন $Puss কয়েন মাঝে রয়েছে হাজারও স্বপ্ন। রয়েছে আমাদের আগামী ভবিষৎ। তাই ভাবলাম সবার মত আমিও কিছু $Puss কয়েন কিনে নিজের একাউন্টে রেখে দেই। আর তাই তো আজ আমি আপনাদের মাঝে $Puss কয়েন কেনার অনুভূতি শেয়ার করতে চলে আসলাম।

image.png

কমিউনিটিতে আজ বেশ কিছুদিন হলো $Puss কয়েন আসছে। আর এর মধ্যেই অনেকে অনেক বড় বড় এমাউন্টের $Puss কয়েন নিজেদের ঝুড়িতে তুলেছে। আর তুলবেই না বা কেন? এ যে আমাদের ভালোবাসার কয়েন। আমাদের আগামীর ভবিষৎ। তাই তো সবার মত করে আমারও ইচ্ছে হলো কিছু কয়েন ক্রয় করে নিজের একাউন্টে রেখে দেই। কিন্তু আমি যেহেতু একজন ক্ষুদ্র মানুষ তাই আমাকে ক্ষুদ্র কিছু পরিমান $Puss কয়েন ক্রয় করতে হবে। এই বিষয়টি আমাকে অনেক কষ্ট দিয়েছে। যাই হোক আপু কে বললাম আর আপুর সাহায্য নিয়ে নিজের সাধ্য মত স্বপ্নের সেই $Puss কয়েন নিজের একাউন্টে তুলে নিলাম। আর কি ভাবে সেই কয়েন ক্রয় করলাম সেই অনুভুতিটুকুই আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

ভালোবাসার $Puss কয়েন কেনার অনুভূতি

ধাপ-১

Screenshot_1.png

$Puss ক্রয় করার জন্য প্রথমেই আমি ডিসকর্ড এর Puss-Trade অপশনে যেয়ে আমার ট্রণ লিংক দিয়ে আমি যে পরিমান $Puss ক্রয় করতে চাই তার পরিমান লিখে সেন্ড করে দিলাম। তারপর আমাকে একটি মেসেজ দেওয়া হলো। আমাকে কত পরিমান স্টিম সেন্ড করতে হবে।

ধাপ-২

Screenshot_3.png

এবার আমি আমার স্টিম ওয়ালেটে যেয়ে দেখে নিলাম যে কতটুকু স্টিম রয়েছে।

ধাপ-৩

Screenshot_4.png

এবার স্টিম এর পাশে ড্রব ডাউন বাটনে ক্লিক করলে কয়েকটি অপশন আসবে। তার মধ্যে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে।এবার সেখানে সব গুলো ঘর পূরণ করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে।

ধাপ-৪

Screenshot_5.png

Screenshot_6.png

এবার সবকিছু ঠিক আছে নাকি সেটা দেখে নিয়ে নিজের স্টিমিট একাউন্টের একটিভ কি দিয়ে স্টিম সেন্ড করে দিতে হবে।

ধাপ-৫

Screenshot_2.png

এবার Puss-Trade অপশনে যেয়ে মেমো দিয়ে ভেরিফাই করতে হবে।

ধাপ-৬

Screenshot_7.png

এবার দেখা যাবে যে Puss-Trade অপশনে আমাকে একটি মেসেজ দিবে যে কিছুক্ষনের মধ্যে আমার $Puss আমার ট্রণ ওয়ালেটে পাঠানো হবে।

শেষ ধাপ


image.png

এখন আমার ট্রণ ওয়ালেটে লক্ষ্য করলে দেখা যাবে যে, আমার ওয়ালেটে ২০০০০ Puss- ক্রেডিট হয়েছে।

আর এভাবেই আমি আমার ট্রণ ওয়ালেটের জন্য ক্রয় করে নিলাম ভালোবাসার $Puss । কেমন লাগলো আমার আজকের পোস্ট? আশা করি জানাবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

যদিও আমি বেশ ট্রমার মধ্যে ছিলাম কিন্তু প্রথম থেকেই $puss নিয়ে আপনার অনেক আগ্রহ ছিল। কিন্তু বুঝলাম না এমন সুযোগ কেউ হাতছাড়া করে? আমি চাইলে সবগুলো স্টিম ইনভেস্ট করে রাখতে পারতেন। আশা করি আগামীতে তাই করবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সেটাই তো বোকামী করলাম। ধন্যবাদ আপু আপনার উপদেশমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি দেখছি পুষ করেন কিনা আর খুবি সুন্দর একটি প্রসেস আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার জানামতে কোন ইউজার এখনো পুষ কয়েন কিনতে বাকি রয়েছে বলে আমার মনে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপু আপনি $puss কয়েন কেনার অনুভূতি শেয়ার করলেন পড়ে ভীষণ ভালো লেগেছে। $puss কয়েন আমাদের কমিউনিটির নিজস্ব কয়েন আমাদের নেটিভ কয়েন। আমরা চাই $puss কয়েন অনেক দূর এগিয়ে যাবে। আমিও কিনতে পেরে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর অনুভূতিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও চাই এই কয়েন অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

$puss কয়েন কেনার অনুভূতি সুন্দরভাবে শেয়ার করেছেন আপু। সেই সাথে আপনি কিভাবে কয়েন কিনেছেন সেই মুহূর্তগুলো দারুণভাবে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ভাবলাম কি করে কয়েন কিনলাম সেটা একটু শেয়ার করি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এই কয়েনটা কেনার সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমিও কিনেছি কিন্তু এখনো শেয়ার করতে পারিনি। তবে চেষ্টা করব আপনাদের মাঝে আমার অনুভূতিটা ব্যক্ত করার জন্য। এত সুন্দর ভাবে অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু তাড়াতাড়ি শেয়ার করুন। আমরাও পড়বো। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61923.74
ETH 1755.88
USDT 1.00
SBD 0.38