ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুল্লিলাহ্ ভালো আছি। আজ আমি আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এই প্লাটফর্মে আমি আজ আবারও একটি নতুন করে রেসিপি নিয়ে এলাম। আজ আমি নিয়ে এসেছি কাঁচাকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি। জানি কাঁচাকলার তরকারি সবাই অনেক পছন্দ করেন। আমারও কিন্তু বেশ ভালো লাগে। আর এই সবজিটি দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতেও অনেক ভালো লাগে। তাহলে চলুন মজাদার রান্নাটি কিভাবে করলাম দেখে আসি।

image.png

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

 ইলিম মাছ
 কাঁচা কলা
 হলুদ গুড়া
 মরিচ গুড়া
 আদা রসুন বাটা
 পেঁয়জ কুচি
 ধনেপাতা কুচি
 তেল ও লবন

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

image.png

প্রথমে মাছ ও কলা কেটে ধুয়ে নিতে হবে।

ধাপ-২

image.png

এবার চুলায় একটি পাত্র বসাতে হবে এবং পাত্রের মধ্যে পরিমান মত তেল দিতে হবে।

ধাপ-৩

image.png

এবার সেই তেলের মধ্যে পরিমানমত পেঁয়াজ কুচি দিতে হবে এবং পেঁয়াজ কুচিগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ধাপ-৪

image.png

এবার সেই পেঁয়াজের মধ্যে এক এক করে সকল মসলা গুলো দিয়ে দিতে হবে।

ধাপ-৫

image.png

এবার সেই মসলাটার মধ্যে একটু পানি দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবং মসলার মধ্যে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ধাপ-৬

image.png

image.png

এবার সেই কষানো মসলা গুলোর মধ্যে মাছ গুলো দিয়ে কষিয়ে নিতে হবে।

ধাপ-৭

image.png

image.png

এবার কিছুক্ষন মাছ গুলো কষিয়ে তুলে নিতে হবে।

ধাপ-৮

image.png

এবার মাছ গুলো তুলে নেওয়ার পর সেই মসলা গুলোর মধ্যে কাঁচা কলা গুলো দিয়ে দিতে হবে।

ধাপ-৯

image.png

image.png

এবার কাঁচা কলা গুলো মসলার মধ্যে কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমান মত পানি দিতে হবে।

ধাপ-১০

image.png

image.png

এবার মাছ গুলো সেই কলার মধ্যে দিয়ে দিতে হবে এবং কিছুক্ষন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ধাপ-১১

image.png

এবার কিছুক্ষন হয়ে এলে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে।

ধাপ-১২

image.png

এবার কিছুক্ষন অপেক্ষা করার পর যখন দেখবো তরকারি হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে।

শেষ-ধাপ

image.png

এবার তরকারিটি পরিবেশনের জন্য একটি বাটিতে নামিয়ে নিতে হবে।

পরিবেশন

image.png

এবার বাটিতে ঢেলে নেওয়া সেই মজাদার কাঁচা কলা আর ইলিশ মাছের রেসিপিটি গরম গরম পরিবেশন করতে হবে।

কেমন হলো আজ আমার আজকের রেসিপিটি? আজ এখানেই সমাপ্তি করছি আগামীতে আবার নতুন একটি ব্লগ নিয়ে আবারও উপস্থিত হবো।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

ইলিশ আমাদের জাতীয় মাছ আর তারজন্য এই মাছের স্বাদ সব মাছের থেকে আলাদা। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি কাঁচকলা দিয়ে খুব সুন্দর ভাবে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু ইলিশ মাছ জাতীয় মাছ। আর এটা যেকোনো সবজির সাথে রান্না করলে ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার রেসিপিটা এত ভালো লেগেছে এবং তার সঙ্গে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনি অনেক সুন্দর করে পোস্টটি উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর করে কি মন্তব্য করার জন্য। কাঁচা কলার তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার প্রতিও শুভকামনা রইল এত সুন্দর একটা মন্তব্য করেছেন বলে।ভালো থাকবেন আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইলিশ মাছ খুব সুস্বাদু একটি মাছ।এই ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খুব সুস্বাদু হয়।কাঁচাকলা দিয়ে ইলিশ মাছ অসাধারণ সুন্দর একটি রেসিপি হয়েছে আপু।ধাপে ধাপে খুব সুন্দর করে রান্নার পদ্ধতি তুলে ধরেছেন সব মিলিয়ে খুব ভালো লাগছে।ধন্যবাদ

 3 years ago 

ঠিক বলেছেন আপু ইলিশ মাছ যে কোন তরকারি দিয়ে রান্না করলেই অনেক স্বাদ লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করে সাপোর্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাঁচা কলার সমন্বয়ে ইলিশ মাছের দারুণ একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার এই অসাধারণ এক রেসিপি আমি দেখামাত্রই অনেক খুশি হয়েছি। কারণ এটা আমার খুবই প্রিয় একটি তরকারি। যেখানে কাঁচা কলা আমি খুব পছন্দ করে থাকি। পাশাপাশি সেটা যদি হয় ইলিশ মাছ দিয়ে রান্না তার তো কোন তুলনায় হয় না। আপনার রান্নার কার্যক্রমটা অনেক সুন্দর ছিল।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া ইলিশ মাছের সাথে কাঁচা কলা রান্না করলে আমারও অনেক ভালো লাগে। আপনাকে ধন্যবাদ ভাইয়া। বেশ গুছিয়ে একটি মন্তব্য করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার মজাদার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।এতো মজাদার রেসিপি শেয়ার করেছেন।দেখেই খেতে ইচ্ছা করছে, ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।আমার রেসিপিটিতে দারুন একটি মন্তব্য করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ খেতে খুবই মজা। আপনার শেয়ার করা এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছিল।মজাদার ইলিশ মাছের এই রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়।সুন্দর করে একটি মন্তব্য করার জন্য।আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া কাঁচা কলার সাথে ইলিশ মাছ খেতে আসলে ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইলিশ মাছ খেতে সকলেই পছন্দ করে৷ আমিও ইলিশ মাছ খেতে অনেক ভালোবাসি৷ আর আজকে আপনি যেভাবে ইলিশ মাছ এর সাথে কলা দিয়ে একটি রেসিপি তৈরি করে ফেলেছেন তা একদম ইউনিক হয়েছে। এরকম একটি রেসিপি আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ সবসময় এরকম ইউনিক রেসিপি শেয়ার করে যাবেন বলে আশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38