গোধূলী লগ্নে নদী পাড়ের মনোরম দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার সকল ভাই-বোনেরা? আশা করি সবাই অনেক ভালো আছেন? আমি সবার জন্য দোয়া করি যে যেখান থাকেন সবাই যেন সবসময় ভালো ও সুস্থ থাকেন। আসলে প্রচন্ড গরম পরেছে। যদিও বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি হওয়ার পর কিছুটা ঠান্ডা হলেও আবার গরমের উৎতাপ বেড়ে গেছে। আবার কোথাও জানা গেছে চেহারা দেখা যায়নি বৃষ্টির । আমি সেই সকল জায়গাগুলোর জন্য দোয়া করি, যেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে সকল জায়গা ও মানুষের শরীর ও মন শীতল করে দেন। আসলে গরম আমার একদম সহ্য হয় না । এই গরমে আমি ক্লান্ত ।আর তাই শরীর হয়ে পড়েছে দূর্বল। আর এর মাঝেও আপনাদের মাঝে আমার আরও একটি ব্লগ নিয়ে এলাম।

এই গরমকে উপেক্ষা করে আজও প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আর আজ আমার পোস্টটি হলো পেইন্টিং। যদিও পেইন্টিং দুদিন আগে কিছুটা করে রেখেছিলম। গরমের ক্লান্তির জন্য শেষ করা হয়ে ওঠেনি। তাই আজও ক্লান্ত শরীর নিয়ে ভাবলাম, আজ এটার সম্পূর্ন ফিনিশিং দিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো।তাই বসে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।আর আস্তে আস্তে শেষ করে পোস্ট করে দিলাম। আশা করি আমার আগের পেইন্টিংগুলোর মত আজও এই পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমার পেইন্টিংটি।

image.png

image.png

image.png

image.png

গোধূলী লগ্নে নদী পাড়ের মনোরম দৃশ্যের পেইন্টিং

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

 সাদা কাগজ
 মোম রং পেন্সিল
 টেইন বি গ্রাফিক্স পেন্সিল
 মাস্কিং টেপ

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে একটি পেইজ নিয়ে তার মধ্যে মাস্কিং টেপ দিয়ে চারিদারে আটকে নিলাম।

ধাপ-২

image.png

এবার সেই সাদা কাজগটির মধ্যে নদীর দুটো পাড় এঁকে দিলাম।

ধাপ-৩

image.png

এবার লাল এবং কমলা রং এর পোস্টার কালার এর সাহায্যে সূর্য এর চারদিকে কালার করে নিলাম।

ধাপ-৪

image.png

*

এবার লাইট হলুদ এবং লাইট অরেঞ্জ কালারের সাহায্যে সূর্যের উপর আকাশ কে আরও একটু কালার করে নিলাম।

ধাপ-৫

image.png

এবার হালকা হলুদ রং দিয়ে আকাশের সবটুকু কালার করে দিলাম।

ধাপ-৬

image.png

এবার লাইট গ্রীন এবং ডীপ গ্রীন কালার দিয়ে নদীর পাড় কে কালার করে নিলাম।

ধাপ-৭

image.png

এবার নদীর দু্ই পাড়ের মাঝখানে লাইট ব্লু, ডীপ ব্লু এবং সাদা রং দিয়ে নদীর পানি অঙ্কন করে নিলাম।

ধাপ-৮

image.png

এবার নদীর দু্ই পাড়ে খেজুর গাছ অঙ্কন করে কালার করে নিলাম।

শেষ-ধাপ

image.png

এবার যখন দেখলাম যে আমার পেইন্টিংটি সম্পূর্ন হয়ে গেছে তখন একটি সিগনেচার দিয়ে পেইন্টিংটি সম্পূর্ন করে নিলাম।

উপস্থাপন

image.png

আর এভাবে আস্তে আস্তে সম্পূর্ন শেষ করে নিলাম আমার আজকের কালারফুল পেইন্টিংটি। আর এর উপস্থাপনাও সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের আর্ট। তবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে একটি নতুন আঙ্গিকে নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ আর্টটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমার পছন্দ ঘোরাঘুরি ভ্রমন করা ,ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

গোধূলি বেলায় প্রাকৃতিক পরিবেশটা দেখতে যেন একটু বেশি ভালো লাগে। আপু আপনি আজকে অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। বিভিন্ন ধরনের পেইন্টিং দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। মাঝখানে নদী দুই পাশে দুইটি পাড় অনেক সুন্দর হয়েছে আপু আপনার তৈরি করা আর্ট। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এমন ‍সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

চমৎকার একটি গোধূলী লগ্নে নদী পাড়ের মনোরম দৃশ্যের পেইন্টিং আর্ট করেছেন। দৃশ্যটি দেখতে দারুন লাগছে। এধরনের আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া কালার কম্বিনেশনেও দারুন ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ভাইয়া আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

যে কোন পেইন্টিং দেখতে আমি পছন্দ করি। তবে প্রকৃতির দৃশ্যের পেইন্টিং গুলো বেশ ভালো লাগে। অনেক সুন্দর লাগতেছে আপনার তৈরি পেইন্টিং টা। অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এভাবেই প্রতি সপ্তাহে একটি করে করার চেষ্টা করুন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

চেষ্টা করে যাবো ভাইয়া। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

গরমে আসলেই অসস্তি লাগে। দুদিন পর অবশেষে আর্ট টির ফিনিশিং দিয়েছেন জেনে ভালো লাগলো। আমি আবার একটা কাজ ধরলে সেটা শেষ করা পর্যন্ত উঠি না। যাইহোক পেইন্টিংটা খুবই সুন্দর হয়েছে। গোধূলি বেলার পেইন্টিং করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ছবি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার চিত্র অঙ্কন করতে দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে আপনি চিত্র অংকটা সম্পূর্ণ করেছেন। অসাধারণ হয়েছে আপু আপনার এই ছবি আঁকা।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে কথাটা শুনে খুবই ভালো লাগলো তবে ইদানিং আমাদের এদিকে একেবারেই বৃষ্টি নেই । গতকাল একটু মেঘলা মেঘলা ভাবছিল তবে আজকে একেবারেই আকাশ ফাঁকা, যাইহোক আপনার গোধূলি লগ্নে উপস্থাপন করা পেন্ডিং টা দেখে সত্যি অনেক ভালো লাগছে। সবশেষে পেন্সিল দিয়ে রং করেছেন এর ফলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। খুব সুন্দর পোস্ট।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর এবং সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা নদী পাড়ের পেইন্টিং এর দৃশ্যটি। দারুন ছিল আপনার উপস্থাপনাও। আপনি বেশ সুন্দর করে আজকের পেইন্টিং এর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর সুন্দর পেইন্টিং করে আমাদের মাঝে আরও শেয়ার করবেন সেই কামনাই করি। ধন্যবাদ এমন সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু উৎসাহি মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

গোধূলি লগ্নে নদীর ধারে বসে থাকতে যেমন ভালো লাগে আপনি তেমনি সুন্দর একটি চিত্র আমাদের মাঝে উপস্থাপন করলেন। অসম্ভব ভালো লাগছে আপনার অংকিত চিত্র।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রচন্ড গরমে সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আপু এখন সবাই বৃষ্টির অপেক্ষায় রয়েছে। আপনিও ভীষণ ক্লান্ত গরমে তারপরেও আমাদের মাঝে ব্লগ নিয়ে এসেছেন দেখে ভালো লাগলো। আপনি আজকে গোধূলি লগের নদীর পাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে আর্টের মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38