প্রথমবারের মতো রঙিন কাগজ দিয়ে স্কুল ড্রেস এর অরিগ্যামি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। আজ পোস্টি যখন প্রায় রেডি করছিলাম তখন অনেক খানি রেডি করার পর হঠৎ আমার বোন @maksudakawsar আপু তার হাসবেন্ড এর মোবাইল থেকে ফোন দিয়েছে। বলল আপু অফিস থেকে আসার সময় বাস থেকে আপুর মোবাইল ছিন্তাই করে নিয়ে গেছে। তখন শোনার পর মনটাই খারাপ হয়ে গেছে। শুধু খারাপ না কান্নাও করে দিয়েছি। তখন সাথে সাথে আমার পোস্ট লেখা বন্ধ করে দিয়েছি। যদিও মোবাইলটার জন্য অনেক খারাপ লেগেছিল। কারন এই মোবাইলে আপুর এই কমিউনিটির জন্য এবং নিজের ব্যাক্তিগত অনেক কিছু রয়েছে। আর মোবাইটাও এমন সময় হারিয়েছে যখন আমাদের অনেক সমস্যা যাচ্ছে।শুনতে পেলাম বাসের সামনে অনেক মানুষ দাড়িঁয়ে ছিল কিন্তু কেউ ধরেনি। এই কেমন দেশে বসবাস করছি আমরা? চোখের সামনে মানুষের মাঝ থেকে মোবাইল ছিন্তাই করে নিয়ে যায়। কেউ ধরে না। যাইহোক বাসায় আসার পর দেখতে পেলাম যে ব্লেড দিয়ে হাতে একটি পোচও দিয়েছে। ভাগ্য ভালো যে বড় কিছু ঘটেনি। আজ আবারও আমার আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো অরিগ্যামি। আসলে বিভিন্ন ধরনের অরিগ্যামি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই ধরনের কাজগুলো নিজের হাতে করতে যেমন আনন্দ লাগে, ঠিক সেই ভাবে এই কমিউনিটিতে সবার পোস্টগুলো দেখতেও অনেক ভালো লাগে।এখন দেখি সবাই কি সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস দিয়ে পোস্ট তৈরী করে। যা আমি দেখলে মুগ্ধ হয়ে যাই। আমারও খুব ইচ্ছে করে সবার মত ভালো ভালো পোস্ট শেয়ার করতে। আর এখানে সবার মত কোন দক্ষতাই আমার নেই। তবুও চেষ্টা করলাম নিজের একটি অরিগ্যামি পোস্ট তৈরী করতে।

29.jpg

26.jpg

00023.jpg

25.jpg

21.jpg

হ্যাঁ বন্ধুরা আজও আবার আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ কয়েকদিন যাবৎ ভাবছি যে একটি অরিগ্যামি বানাবো। এখানে সবাইকে দেখি কি সুন্দর সুন্দর অরিগ্যামি বানায়। আর এই দেখে আমিও আজ কাগজ নিয়ে বসলাম। কিছু একটা বানাতে। হঠাৎ আমাদের পাশের বাসার বাবু এসে বলল যে আপু কি বানাচ্ছো? তখন আমি বললাম যে ভাবছি। ও সবসময় স্কুল থেকে এসেই আমাদের বাসায় চলে আসে। আমার সাথে খেলা করার জন্য। তখন বাবু আমার হাতে সাদা আর লাল কাগজ দেখে বলল আপু তুমি আমার স্কুলের ড্রেস বানাও। আমি বললাম তোমার স্কুলের ড্রেস মানে ? তখন ও বলল আমার স্কুলের শার্ট আর টাই বানাও। তোমার হাতে যেহেতু সাদা আর লাল কাগজ। তখন আমি ভাবলাম যে ট্রাই করে দেখি। আর সেই থেকেই আমার আজ স্কুলের ড্রেসটি বানানো।জানিনা কেমন হয়েছে। তবে আমি আমার কল্পনা থেকে তৈরী করেছি। সেদিন ফিচারড অব আর্টিকেলে ভাইয়া সুন্দর একটি কথা বলেছিলেস যে পারি না বলে কিছু নেই। কিছু না পারলেও নিজের কল্পনা থেকে যা বানাতে পারা যায় তাই সুন্দর হবে। আর সেটা হবে একান্ত তার কল্পনার মত। কিন্তু বানানোর পরে দেখলাম সত্যি আমার কল্পনার মতই সুন্দর হয়েছে। আর বাবুও পেয়ে ভীষণ খুশি। বলে আপু আমার সত্যি স্কুলের ড্রেস থেকে তোমার কাগজের ড্রেসটা অসাধারণ হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে আমার কল্পনা দিয়ে বানানো স্কুল ড্রেসের অরিগ্যামিটি ভালো লাগবে।

প্রথমবারের মতো রঙিন কাগজ দিয়ে
স্কুল ড্রেস এর অরিগ্যামি তৈরি

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

• রঙিন কাগজ

প্রস্তুত প্রণালী

ধাপ-১

01.jpg

প্রথমে সাদা কাগজটিকে দুভাজে ভাজ করে নিলাম।

ধাপ-২

02.jpg

এবার সেই ভাজের মাঝে দাগ অনুযায়ী আবারও দুসাইট থেকে কাগজ দিয়ে দুটি ভাজ করে নিলাম।

ধাপ-৩

03.jpg

এবার কাগজটির একসাইটে শার্টের উল্টো দিকের কলার বানানোর জন্য একটি ভাজ দিয়ে নিলাম এবং সেটাকে আবার সামনের সাইটে সুন্দর করে দুটি কলার বানিয়ে নিলাম।

ধাপ-৪

04.jpg

এবার শার্টের নিচের সাইটে কাগজের দুপাশের কাগজ সুন্দর করে বটে নিলাম র্শাটের বডির জন্য।

ধাপ-৫

05.jpg

এবার বডিটি সুন্দর করে ভাজ দিয়ে সামনের কলারের শার্টের রূপে এ্যাডজাস্ট করে নিলাম এবং একটি র্শাট বানিয়ে নিলাম। এবার ভাবলাম যে একটি টাই বানাতে হবে তাই লাল কাগজ নিয়ে নিলাম।সাদার সাথে লাল টাই বেশ ভালো লাগবে।

ধাপ-৬

6.jpg

এবার টাই বানানোর জন্য এক টুকরা লাল কাগজ নিয়ে নিলাম এবং দুসাইট ভাজ করে একটি দাগ টেনে নিলাম।

ধাপ-৭

11.jpg

এবার সেই দাগ অনুযায়ী দুসাইট থেকে কাগজ সুন্দর করে ভাজ করে নিলাম।

ধাপ-৮

12.jpg

এবার পেছন সাইটে উপরের কোনা সুন্দর করে দুটো ভাজ করে নিলাম।

ধাপ-৯

13.jpg

এবার আবার সামনের দিকে দুসাইটে কাগজকে সুন্দর করে চিকন করে একটি টাই সেপের মত করে ভাজ দিয়ে নিলাম।

ধাপ-১০

14.jpg

এবার সুন্দর করে একটি টাই বানিয়ে বানানো সাদা শার্টটির সাথে এ্যাাডজাস্ট করে নিলাম।

শেষ-ধাপ

20.jpg

এবার দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু দেখে পরিপূর্ণ করে নিলাম। একটি স্কুলের ড্রেস শার্ট ও টাই।তখন শার্টটি দেখে বাবুটা অনেক খুশি হয়েছে। বলছে আপু আমার সত্যি কারের ড্রেস থেকে তোমার কাগজের বানানো ড্রেসটি এক্সিলেন্ট হয়েছে। ওর কথা শুনে আমার অনেক ভালো লেগেছে

উপস্থাপন

22.jpg

23.jpg

আর এভাবে করেই ধীরে ধীরে সম্পূর্ন শেষ করে নিলাম আমার আজকের রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি স্কুল ড্রেস এর শার্টসহ টাই। আর আপনাদের মাঝে এর উপস্থাপনাও সুন্দর করে সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের অরিগ্যামি প্রজেক্টটি। তবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আবারও আমার নতুন আঙ্গিকে নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ ডাই ওয়ালমেটটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে ও সবার ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

কাগজ দিয়ে স্কুল ড্রেস এর অরিগ্যামি তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্ট তৈরি করেছেন। আসলে স্কুল ড্রেসটি আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আমার স্কুল ড্রেসের অরিগ্যামি আপনার ভালো লেগেছে যেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 
 2 years ago 

স্কুল ড্রেস এর অরিগ্যামি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। দেখতে সত্যিকারের শার্টের মতই লাগছে। অসাধারণ একটি স্কুল ড্রেস এর অরিগ্যামি তৈরির পদ্ধতি উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

অরিগ্যামিটি ভালো লেগেছে যেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মাক্সুদা আপু তার মোবাইল হারিয়ে ফেলেছে শুনে বেশ খারাপ লাগলো। আর লোকজন দাঁড়িয়ে দেখলো কিছুই বলল না তা শুনে আরও খারাপ লাগলো।মানুষ এখন কারো বিপদে এগিয়ে আসে না। সবাই নিজকে নিয়ে ব্যস্ত। যাইহোক আপনার বানানো স্কুল ড্রেস এর অরিগ্যামিটি বেশ সুন্দর হয়েছে। সাদা ।লাল রং এর কাগজ ব্যবহার করাত দেখতে আরও সুন্দর লাগছে। ধন্যবাদ অরিগ্যামি তৈরির ধাপগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও অবাক ছিলাম যে, মানুষ কতটা ভীতু। হ্যাঁ লাল সাদা ব্যবহারে অরিগ্যামি সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে আপু মানুষের চেষ্টায় কি না হয় । প্রথমবারেই কিন্তু আপনি বাজিমাত করে দিয়েছেন ।পাশের বাসার বাবুর অনুপ্রেরণায় চমৎকার একটি শার্ট তৈরি করে ফেলেছেন ।তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে টাই টি দেখতে ।দেখে মনে হচ্ছে যেন কাপড়ের টাই ।দারুন বানিয়েছেন আপনি ।দেখে মুগ্ধ হয়ে গেলাম ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাদের এত এত প্রশংসা পেয়ে আমি আরও উৎসাহ পাচ্ছি। আশা করি সবসময় এভাবে উৎসাহ দেবেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু বাহ্ দারুন তো। অবশেষে আপনি স্কুল ড্রেসও তৈরি করে নিলেন। যদিও মনটা আমার তেমন ভালো না তবুও আপনার পোস্টটি থেকে বেশ সুন্দর কিছু শিখতে পারলাম। খুব সুন্দর করে আপনি ড্রেসটির ধাপ গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু আমার অরিগ্যামিটা আমারও ভালো লেগেছে। কিন্তুু যখন আপনার খবর শুনলাম তখন মনটাই ভেঙ্গে গেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে স্কুল ড্রেস এর অরিগ্যামি তৈরি চমৎকার সুন্দর হয়েছে আপু।ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রঙিন কাগজ দিয়ে স্কুল ড্রেস এর অরিগ্যামি তৈরি করে পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু আমি কল্পনাই করেছি লাল আর সাদা মিলে স্কুল ড্রেস বানাবো। অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মাকসুদা কাউছার আপুর মোবাইল এরকম ভাবে চুরি হয়েছে শুনে অনেক খারাপ লাগলো। সবার সামনে থেকে নিয়ে গিয়েছে কিন্তু কেউ কিছু করেনি এটা জেনে বেশি খারাপ লাগছে। আবার ব্লেড দিয়ে আঘাত করেছে। বড় কোনো কিছু হয়নি এটা ভেবে ভালো লাগছে কিছুটা। যাইহোক প্রথমবারের মতো সুন্দর একটা স্কুল ড্রেসের অরিগ্যামি তৈরি করেছেন দেখেই তো খুব ভালো লেগেছে । প্রথমবার তৈরি করেছেন বলে তো একেবারেই মনে হচ্ছে না এটা। কারণ পুরোটা একেবারে পারফেক্ট হয়েছে।

 2 years ago 

আপনাদের সবার প্রশংসা ও আপনাদের দেখে শিক্ষা আজ আমি করতে পারছি। ধন্যবাদ আপু সবসময় উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65476.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.38