কার্ডবোর্ড দিয়ে নারিকেল গাছ তৈরির ডাই পোস্ট

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা এবং পরিবার বর্গ সবাই? আশা করি যে যেখানে যেভাবে আছেন ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। আজ আবারও আমার আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো ডাই। আসলে বিভিন্ন ধরনের ডাই গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ইদানিং এগুলো আমায় জাদু করেছে দেখা যাচ্ছে। এই ধরনের কাজগুলো নিজের হাতে করতে যেমন আনন্দ লাগে। ঠিক সেই ভাবে এই কমিউনিটিতে সবার পোস্টগুলো দেখতেও অনেক ভালো লাগে।এখন দেখি সবাই কি সুন্দর সুন্দর ক্রিয়েটিভ বিভিন্ন জিনিস দিয়ে ডাই তৈরী করে। যা আমি দেখলে মুগ্ধ হয়ে যাই। আমারও খুব ইচ্ছে করে সবার মত ভালো ভালো পোস্ট শেয়ার করতে। এখানে সবার মত কোন দক্ষতাই আমার নেই। তবুও চেষ্টা করলাম নিজের কিছু দক্ষতায় আজকেও নতুন আরও একটি ডাই পোস্ট তৈরী করতে। তবে এগুলো বানানো ও ধাপগুলো তৈরী করতে অনেক সময় লেগে যায়।

image.png

image.png

image.png

হ্যাঁ বন্ধুরা আজও আবার আমার আরও নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি প্রায় সময় বিভিন্ন কার্ডবোর্ডগুলো জমিয়ে রাখতাম এটা বানাবো ওটা বানাবো বলে। কিন্তু মনমানসিকতা বলে একটা কথা আছে।মন ভালো থাকলে সব ভালো লাগে। আর মন ভালো না থাকলে যেন সমস্ত শরীর পঙ্গু পঙ্গু লাগে।যাইহোক তো ঘর ঝারা দিতে গিয়ে খাটের নিচ থেকে পুরোনো জমিয়ে রাখা কার্ডবোর্ড বের করলাম। দেখলেই বুঝবেন যে ছিড়ে গেছে। তাই একবার ময়লার সাথে ফেলে দিতে চেয়েছিলাম। পরে ভাবলাম জমিয়ে রেখেছি, আর এই ধরনের কার্ডবোর্ডগুলো অনেক সময় পাওয়া যায় না। আর ইদানিং ডাই অরিগ্যামি ও পেইন্টিংগুলো যেন আমায় জাদু করেছে। বলতে পারেন এখানে সবাইকে দেখে সেই উৎসাহ থেকে আমারও ইচ্ছে হয় সবার মত ভালো ও নতুন আর ইউনিক কিছু ডাই পোস্ট দিব। কিন্তু আমার যে সে যোগ্যতা নেই। তাই মনে মানে ভাবলাম যে কি করা যায়। হঠাৎ কল্পনায় এসে গেল একটি নারকেল গাছ বানাবো। আর সবাইকে মুগ্ধ করে দেব। তাই বসে গেলাম চেষ্টা করতে। আর সেই কল্পনা আর চেষ্টা থেকে ‍খুব সন্দর একটি নারকেল গাছ বানিয়ে নিলাম। বিশ্বাস করেন বানানোর পর আমি মুগ্ধ হয়েছি। আমার পরিবারের সবাই মুগ্ধ হয়ে গেছে। আর আমাকে অনেক উৎসাহর সাথে সার্পোট করছে। আসলে পারি না পারবো না বলে কিছু নেই। কোন কিছু মন থেকে চেষ্টা করলে সেই কাজ সম্পূর্ন হবেই। কিন্তু সে জন্য চাই আরও ধৈর্য্য। হয়তো আকাশ ছুঁতে পারবো না। কিন্তু কল্লনায় আকাশেতো ঘুরে আসতে পারবে। আর সেই কল্পনায় বিশাল আকাশ দেখে ছোট খাট মনের মত কিছু না কিছু বানিয়ে সবার মন আকৃষ্ট করে জায়গা করে নিব।আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই ডাই নারকেল গাছটি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কিছাবে ডাই নারকেল গাছটি বানিয়ে নিলাম।

image.png

image.png

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

কার্ডবোর্ডপরিমান মত
গ্লু আঠাপরিমান তা
ক্লেপরিমান মত
টুটপেক্টপরিমান মত
কেচিঁ১টি
কলম১টি

কার্ডবোর্ড দিয়ে নারিকেল গাছ
তৈরির ডাই পোস্ট

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে কার্ডবোর্ড সাইট দিয়ে কেটে কলম দিয়ে একটি পাতা এঁকে কেটে নিলামG দেখলাম কেমন হয়।

ধাপ-২

image.png

এরপর সেই কার্ডবোর্ডটাকে সাইট দিয়ে কেটে ফেলে দিলাম এবং একে একে কয়েকটি পাতা এঁকে কেটে নিলাম।

ধাপ-৩

image.png

image.png

এবার সেই পাতাকে মাঝে দিয়ে কেটে দুভাগ করে এক এক করে সবগুলো পাতা এভাবে কেটে নিলাম এবং প্রতিটি পাতা থেকে উপরের অংশ ফেলে দিয়ে ভেতরে ঢেউ অংশ টুকু বের করে নিলাম।

ধাপ-৪

image.png

image.png

এবার সেই পাতার এক সাইটে গ্লু আঠা দিয়ে একসাথে দুটি অংশ লাগিয়ে নিলাম।আর এবাভে সবগুলো এক এক করে আঠা দিয়ে কয়েকটি নারকেল পাতা বানিয়ে নিলাম।

ধাপ-৫

image.png

এবার সেই কার্ডবোর্ডের উপরের পাতলা কাগজ কেটে নারকেল গাছের নিচের অংশ দুটো মনমতো সুন্দর করে বানিয়ে নিলাম।

ধাপ-৬

image.png

এবার গ্লু আঠা দিয়ে বানিয়ে রাখা নারকেল পাতাগুলো গাছের সাথে সবগুলো সুন্দর করে লাগিয়ে দুটি নারকেল গাছ বানিয়ে রেডি করে নিলাম।

ধাপ-৭

image.png

এবার আবার কার্ডবোর্ড চিকন করে কেটে ভেতরের পাতলা অংশটুকু বের করে গোল করে পেঁচিয়ে কয়েকটি বানিয়ে নিলাম নারকেল বানানোর জন্য।

ধাপ-৮

image.png

এবার সেই বানিয়ে রাখা গোলগুলোকে নিজের মনের মত করে নারকেল বানানোর মতো করে ডিজাইন করে নিলাম। আর দুদিকে আঠা দিয়ে লাগিয়ে নারকেল বানিয়ে নিলাম।

ধাপ-৯

image.png

এবার বানিয়ে নেয়া নারকেলগুলোকে আঠা দিয়ে নারকেল গাছের মধ্যে সুন্দর করে লাগিয়ে নিলাম।

ধাপ-১০

image.png

এবার আবারও কার্ডবোর্ড গোল করে কেটে নিলাম। নারকেল গাছটি দাড় করানোর জন্য।

ধাপ-১১

image.png

এবার পরিমান মত ক্লে নিয়ে নিজের মনের মত নিচের মাটির মত করে বানিয়ে গোল কার্ডবোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম।

ধাপ-১২

image.png

এবার তার মধ্যে টুটপেক্ট দিয়ে পুরো জায়গা মনের মত নারকেল গাছের নিচের মাটি বানিয়ে ডিজাইন করে নিলাম এবং আঠা দিয়ে নারকেল গাছটি সেই মাটির মধ্যে বসিয়ে দিলাম।

শেষ-ধাপ

image.png

এবার ভাবলাম যে আর কি করলে ভালো হয়। মাথায় এলো নারকেল গাছের নিচে একটি নারকেল পড়ে আছে এটা দিয়ে আরও অনেকখানি নারকেল গাছের সৌন্দর্য বেড়ে যাবে। আর সেই কাজই করলাম। একটি নারকেল বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম এবং নারকেল গাছটি সম্পূর্ন সুন্দর করে বানিয়ে নিলাম।

উপস্থাপন

image.png

image.png

আর এভাবে করেই ধীরে ধীরে সম্পূর্ন শেষ করে নিলাম আমার আজকের কার্ডবোর্ড দিয়ে চমৎকার একটি নারকেল গাছ। আর আপনাদের মাঝে এর উপস্থাপনাও সুন্দর করে সমাপ্তি করার চেষ্ট করলাম। জানিনা কেমন লেগেছে আমার আজকের নারকেলের ডাই প্রজেক্টটি। আমি জানি আমার আজকের নারকেলের ডাই প্রজেক্টটিও আপনাদের মন ছুঁতে পেরেছে। আজও আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আবারও আমার নতুন আঙ্গিকে নতুন ডিজাইনের নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ ডাই পোস্টটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে ও সবার ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

আরে বাহ্ এতো দেখছি দারুন হয়েছে। কবে করেছেন এমন জিনিস তৈরি । খুব সুন্দর হয়েছে। আশা করি এমন করে কাজ করতে করতে একদিন বেশ ভালোমানের একজন ইউজার হয়ে যাবেন আপনি। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সবসময় এমন সাপোট আর উৎসাহ দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে কার্ডবোর্ড দিয়ে নারিকেল গাছ তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন আপু। আপনার এই সুন্দর সুদক্ষতা দেখে আমি তো মুগ্ধ হয়েছি এবং ভালো লেগেছে আপনার এই কাজ।

 2 years ago 

আরে না ভাইয়া আমি আর দক্ষ হতে পারলাম কই? আপনার সুন্দর মন্তব্যের জন্য। ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার কার্ড বোর্ড দিয়ে বানানো নারিকেল গাছটি। আর আইডিয়াটিও বেশ । আর নারিকেল বানানোর কৌশলটি অনেক সুন্দর ছিল। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু জিনিস টি বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ আপনি তো কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর করে নারিকেল গাছ তৈরি করেছেন। আসলে কার্ডবোর্ড দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। সত্যি আজকে আপনার নারিকেল গাছ তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে এত সুন্দর করে নারিকেল গাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

জি আপু আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর ভাবে নারিকেল গাছের আকৃতি দিয়েছেন তো আপু। দেখে অনেক ভালো লাগলো। একদম নারিকেল গাছের মতোই দেখাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আমার কাছেও একদম নারিকেল গাছের মতই লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কার্ডবোর্ড দিয়ে নারিকেল গাছ তৈরির প্রক্রিয়াটি আমার কাছে ভীষণ ভালো লাগছে। নারকেল গাছটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। সত্যি দারুন একটি আইডিয়া ছিল।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার নারকেল গাছের ডাই তৈরীর প্রক্রিয়া আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ ডাই পোস্ট তৈরি করছেন আপু। কার্ডবোর্ড দিয়ে নারিকেল গাছ দেখে খুব ভালো লাগলো। ডাই পোস্ট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। নারিকেল গাছ বেশ দারুন তৈরি করেছেন। এতো অসাধারণ ডায়েট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

নারকেল গাছটির ডাই নিয়ে চমৎকার প্রশংসিত মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার নারিকেল গাছ তৈরি করা। আপনার এত সুন্দর একটা কাজ দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে এই সমস্ত দক্ষতার কাজগুলো আমি খুবই পছন্দ করি। এভাবে একজনের মাধ্যমে আরেকজন জানার সুযোগ পায়।

 2 years ago 

আমিও আপনার মত দক্ষতার কাজগুলো অনেক পছন্দ করি আপু। অনেক ধন্যবাদ পাশেথাকার জন্য।

 2 years ago 

আপু আপনার তৈরি করা নারিকেল গাছ খুবই সুন্দর হয়েছে। কার্ডবোর্ড দিয়ে চমৎকার ভাবে নারিকেল গাছ তৈরি করেছেন। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। এরকম একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কোর্ডবোর্ড দিয়ে এমন সুন্দর করে যে খেজুর ঘাস বানানো সেটা বানানোর পর বুঝতে পেয়েছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64765.85
ETH 1871.36
USDT 1.00
SBD 0.38