স্বরচিত কবিতা-“নিঃশব্দ বিদায়... ”
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।
এই কবিতায় প্রেমিকের কাছে প্রিয়জনের বিদায় এক মৃদু কিন্তু গভীর ধাক্কা হিসেবে এসেছে, যেখানে কোনো কথা না বলে সম্পর্কের সমাপ্তি ঘটেছে। বিদায়ের এই নীরবতা অনেকটাই বেদনার ও স্মৃতির ভার বহন করে, যেটা প্রেমিকের মনের গভীরে গভীর চিহ্ন ফেলে। কবিতায় বর্ণিত হয়েছে কিভাবে ভালোবাসার গভীরতা এতটাই, যে বিদায় হলেও হৃদয় তার স্মৃতিতে আবদ্ধ থাকে। প্রতিটি জিনিস, প্রতিটি মুহূর্ত প্রেমিকের মনে ফিরে আসে—প্রিয়জনের হাসি, স্পর্শ, এবং এক সাথে কাটানো সময়গুলো। বিদায়ের পরেও প্রেমিক সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, যদিও তা তার জন্য ব্যথাদায়ক। কবিতাটি অনুভূতিকে নিখুঁতভাবে প্রকাশ করে, যেখানে সম্পর্কের শেষ মুহূর্তেও ভালোবাসার স্পন্দন অব্যাহত থাকে, শুধু শব্দহীন হয়ে যায়।
তুমি চলে গেলে,
কোনো শব্দ ছাড়াই,
একটা গল্পের মতো,
যেটা শেষ হয় হঠাৎই।।
না বলা কিছু কথা ঝুলে রই,
আমার ঠোঁটে, কেবল দুঃখের সই।।
আমি ভাবিনি—,
শেষটা এমন হবে,
একটা ঋতু চলে যাবে,
মৌসুমের মতো ভবে।।
স্মৃতির গায়ে জমে আছে রং,
তোমার হাসির, তোমার ছুঁয়ার ঢং,
কিন্তু এখন সব নিঃশব্দ, বোবা,
তোমার স্পর্শ খুঁজে ফিরি প্রতিটি কোণা।।
যে ভালোবাসা আমি,
দিয়েছিলাম চুপিচুপি,
সে এখন আমার বুকের,
মাঝে রুক্ষ থেমে রই।।
তুমি বিদায় বলো নি,
তাই বিদায় নেই,
তবু প্রতিদিন,
একা আমি যাই শেষ প্রহর বেয়ে।।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
প্রিয় মানুষটা চলে গেলেও প্রিয় মানুষের স্মৃতি থেকে যায় সারা জীবন। সেই স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাইলেও ভীষণ কষ্ট হয়। প্রত্যেকটি সময় তার হাসিখুশি মুহূর্ত গুলো মনে পড়ে। নিঃশব্দে মানুষ চলে যায়। খুব সুন্দর লিখেছেন কবিতাটি। আবৃতি করে খুব ভালো লাগলো আপু।
আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা।
আপনার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
আজকে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা নিঃশব্দ বিদায় কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আর কবিতার মধ্যে ভালোবাসা যদি অনুভূতি থাকে পড়তে অনেক ভালো লাগে। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর কবিতা পড়ে বেশ ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ তার পাশাপাশি এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে এত সুন্দর একটা কবিতা সম্পর্কে পড়তে পারলাম৷ তার পাশাপাশি এখানে আপনার কবি প্রতিভাকেও আপনি খুবই ভালোভাবে আপনি ফুটিয়ে তুলেছেন৷