পৃথিবীতে মানবিকতা নেই বললেই চলে

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় পরিবারের সকল বন্ধুগন?আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ্ ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তবে বাহিরে গেলে চারিদিকের পারিপার্শ্বিকতা দেখলে মনটাই খারাপ হয়ে যায়। আজ একটু কেনাকাটা করার জন্য মার্কেটে গিয়েছিলাম। তখন একটি অমানবিক ঘটনা দেখে মনে হলো পৃথিবীতে মানবিকতা নেই বললেই চলে। হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি জেনারেল রাইটিং পোস্ট নিয়ে হাজির হলাম। আর আজকের জেনারেল রাইটিং এর বিষয় হলো পৃথিবীতে মানবিকতা নেই বললেই চলে। তাহলে চলুন কথা না বলে আজ আপনাদের আমার লেখা পোস্টির মধ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসি।

ব্র তাপদাহের পর রাজধানীতে (2).png

পৃথিবীতে মানবিকতা নেই বললেই চলে

image.png

আজ ৭.৩০ একটু কেনাকাটা করার জন্য বাহিরে গিয়েছিলাম। কেনাকাটা করা শেষ হয়ে যখন চলে আসছিলাম তখন দেখতে পেলাম যে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। দূর থেকেই দেখেই কেন যেন মনে হচ্ছিল যে কোন অসহায় মানুষের প্রতি জুলুম করা হচ্ছে। আর নয়তো দোকানদার ও কাস্টমার এর সাথে ঝগড়া হয়েছে। তখন দূর থেকে শুনতে পেলাম যে কিছু কিছু মানুষ বলছে যে এভাবে কি মারে নাকি? আবার কেউ বলছে পুলিশকে ফোন দিতে। তখন আরও একটু আগ্রহ নিয়ে কাছে গেলাম। আর কাছে গিয়ে যা ভাবছিলাম তাই দেখতে পেলাম। একটি পাগলী মহিলাকে এক কসমেটিক্স এর দোকানদার একটি ধাক্কা দিয়েছে। আর সেই সুবাধে মহিলাটি মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন চারিপাশে মানুষজন জড়ো হয়ে গেছে। আর দোকানদার লোকটিকে এক একজন একএক কথা বলছে।

image.png

তবে আমি যা দেখলাম যে এখানে যদি একজন ভালো পরিবারের মানুষ কোন আঘাত পেত তখন সবাই যেন তার সেবা করার জন্য ঝাপিয়ে পড়তো। মহিলাটি পাগলী ঐ মার্কেটে গেলে তাকে দেখা যায় যে মানুষের থেকে চেয়ে চেয়ে খায়।কিন্তু এই যে মহিলাটিকে যে দোকানদার মারলো, সেই দোকানদাকে কেউ কিছু বলল না। আজ যদি এখানে কোন ভালো পরিবারের মানুষ হতো,তাহলে দোকানদারের গাল চড় খেতে খেতে লাল হয়ে যেত। আর দোকানদারেরও তাদের সাথে খারাপ ব্যাবহার করার সাহস থাকতো না। আসলে অসহায় আর গরীব হলে যা হয় আরকি।তবে মাঝে মাঝে তাদের দেখে মনে হয় আল্লাহ্ কেন এভাবে তাদের অসহায় করে পাঠালো। যে রাস্তাঘাটে তাদের পড়ে থাকতে হয়। আর মানুষের অমানবিকতার স্বীকার হতে হয়।

image.png

আমরা অনেক সময় অনেকে নিজেকে দুঃখী মনে করি। কিন্তু তাদের কথা একবার মনে হলে নিজে যতই খারাপ থাকি না কেন অতন্তঃ পক্ষে যারা রাস্তায় অবহেলিত তাদের তুলনায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। যাই হোক তারপর সবাই শুধু কথা বলছে কিন্তু কেউ ধরছে না। এরপর একটু পানি দিলাম। মহিলাটির মাথার দেখলাম যে মহিলাটির জ্ঞান ফিরেছে। আসলে পৃথিবীতে মানবিকতা বলতে কিছু নেই। কারো মনে একটুও দয়া মায়া বা অনুসূচনা নেই।গরীব অসহায়দের মেরে কিলাভ? এই যে গরীব অসহায় মানুষদের প্রতি অমানবিকভাবে জুলুম করে তারা কি একবারও ভেবে দেখে না যে আজ যদি সেই পাগলী মহিলাটির জায়গায় তিনি থাকতেন। আসলে আল্লাহ্ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে এইভাবে মানুষে মানুষে ভেদাবেদ করে সৃষ্টি করছে। তারপরও মানুষ বুঝেও মানুষের প্রতি অমানবিক ব্যবহার করছে।

image.png

যাইহোক মহিলাটি নাকি একটু অসুস্থ ছিল। তারপর মাথায় আঘাত পেয়েছে। যদি কিছু হয়ে যেত তাহলে হয়তো তার জন্য কান্দার কোন লোক থাকতো না।পরিশেষে আর কি লিখবো মানুষটি ভালো হয়েছে দেখে ভালো লাগলো। আসলে আমরা যে যেই স্থানে আছি বা যেইভাবে থাকি না কেন সবার সাথে ভালো ব্যবহার করবো। আর প্রতিটি মানুষের মানবিক ব্যবহার দিয়ে পৃথিবীর সকলের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো। তাই আসুন অমানবিক ব্যবহার নয় মানবিকতা দিয়েই বিশ্ব করি জয়। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমার পোস্ট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন করতে ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে আমি দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও আর নতুন নতুন অনেক কিছু শিখতে পছন্দ করি। আরও পছন্দ করি বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলে এখন বেশিরভাগ মানুষই অমানবিক হয়ে গিয়েছে। গরিব অসহায় মানুষদের সাথে এই ধরনের মানুষগুলো এমন ব্যবহার করে যেন তারা মানুষ নয়। এরকম কিছু করে তারা কি পায় আমি এটাই বুঝিনা। আমাদের তো উচিত এই ধরনের মানুষগুলোকে যথাসম্ভব সাহায্য করা। সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত আমাদের। নিজের মধ্যে মানবিকতা নিয়ে আসা গুরুত্বপূর্ণ। কসমেটিক্স এর দোকানদার পাগলি মহিলাটার সাথে এরকম আচরণ করেছে এটা ভাবতেই তো অনেক খারাপ লাগতেছে। আসলে সৃষ্টিকর্তা বিভিন্ন উপায়ে মানুষের পরীক্ষা নেয়। কিন্তু এই মানুষগুলো তো আস্তে আস্তে অমানুষ হয়ে যাচ্ছে।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আমাদের এই পৃথিবীতে এখন মানবিক মানুষের অনেক বেশি অভাব রয়েছে। এখন অনেক খোঁজার পরেও একজন মানবিক মানুষ পাওয়া একেবারে মুশকিল। এখন আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ একেবারে অমানবিক হয়ে উঠতেছে। তাদের থেকে নিম্ন শ্রেণীর মানুষদের তারা মানুষই মনে করে না। আমাদের ভেতরে যদি প্রকৃত মনুষত্ব টাই না থাকে, তাহলে আমরা কিভাবে একজন প্রকৃত মানুষ হবো। জন প্রকৃত মানুষ হওয়ার জন্য মানবিকতা থাকা বেশি প্রয়োজন। মহিলাটার সাথে এরকম দুর্ব্যবহারের কথা শুনে তো সত্যি খারাপ লাগতেছে। তবে লোকটা তার এই কাজের ফল অবশ্যই পাবে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু পৃথিবীতে এখন মানবিকতার বড়ই অভাব।মানবিকতা গুলো যেন দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। শুধু এখন মানবিকতার থেকে টাকার অহংকার টাই বড় হয়ে যাচ্ছে। যদি ওই মহিলাটার জায়গায় অন্য কোন ভদ্র ফ্যামিলির বা বড়লোক ফ্যামিলির কোন এক লোক বা মহিলা থাকতো তাহলে এমনটা কখনোই হতো না। অবশেষে আপনি পানি এগিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে উনার জ্ঞান ফিরেছিল। তিনি সুস্থ বোধ করছিলেন এটা শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

কিছু কিছু মানুষ আছে তাদের বিবেক পশুর চেয়ে খারাপ। মহিলাটি পাগল এবং অসুস্থ কেন দোকানদার তাকে ধাক্কা মেরেছে। হয়তো মহিলাটি অজ্ঞান হয়ে গেল। যদি মহিলাটি মারা যেত আপনি ঠিক বলেছেন তার জন্য কান্নাকাটি করার কোন লোক থাকতো না। আমার মতে ওই দোকানদারের বিচার হওয়া দরকার ছিল। কেন তার বিবেক এরকম মহিলাটিকে ধাক্কা দিলেন। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মানুষ হয়েও অমানুষের মতো আচরণ করেছে কসমেটিক্স দোকানদার। পাগলি মহিলাটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল এই কসমেটিক্স অমানুষ দোকানদার। আর চারপাশে নীরব দর্শকের মত দাঁড়িয়ে বিনোদন নিচ্ছেন কিছু অমানুষ। সত্যি বলেছেন পৃথিবী থেকে মানবতা হারিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37