মুগডালের দিয়ে জালি রান্নার স্বাদে ভরা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় পরিবারের প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি সবাই এই প্রচন্ড গরমের তাপদাহে ভালোই আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। কিন্তু গরমে অস্থির জীবন পার করছি। এই সমস্যাটি শুধু আমার নয় সারা বাংলাদেশ জুড়ে সবাই অস্থির জীবন পার করছে। বিশেষ করে যারা দিনমজুর বা রিক্সা ওয়ালা। রোদে খেটে খাওয়া মানুষগুলোর অবস্থা আরও খারাপ। আল্লাহ্ যেন আমাদের সবাইকে অতি তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি দান করেন।

আজ আবারও আমার আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হলাম। আসলে চারিদিকে প্রচন্ড গরমে সবার খাবার রুচি চলে গেছে। কেউ বলছেনা যে সে খেতে পারছে। সবাই বলে এই গরমের মধ্যে যত কম খাওয়া যায়।আর সবাই দেখছি এই গরমে ঠান্ডা ঠান্ডা সবজিগুলো রান্না করে খাচ্ছে। আমরাও এই গরমে ঠান্ডা জাতীয় সবজিগুলো রান্না করছি। গতকাল খুব কচি দেখে একটি জালি নিয়ে আসলো। তখন ভাবলাম যে, জালিটি মুগডাল দিয়ে রান্না করবো। মুগডাল আর জালি দুটোই ঠান্ডা জাতীয় তরকারি। আর অনেকদিন ধরে খেতেও ইচ্ছে করছিল। আর কি এখন প্রচন্ড গরমে সবকিছুই গরমের কথা বলে চালিয়ে দিচ্ছি। তাহলে চলুন কথা না বলে আজ খুব সীমিত ভাবে কিভাবে মুগডাল দিয়ে জালি রান্না করলাম দেখে আসি।

image.png

image.png

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

রেসিপির বিবরণ
জালি১টা
পেঁয়াজ কুচি২টা
আদা বাটা ও রসুন বাটাপরিমান মত
কাচাঁ মরিচ৫/৬
হলুদগুড়া১চা-চামচ
মরিচগুড়াপরিমান মত
তেলপরিমান মত
লবনপরিমান মত
মুগডালপরিমান মত
ধনেপাতাপরিমান মত

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে জালি আর ডালগুলো ধুয়ে নিলাম নিলাম।

ধাপ-২

image.png

এবার একটি প্যানে একে একে মুগডাল,তেল,পেঁয়াজকুচি, হলুদগুড়া,মরিচগুড়া,আদা রসুন বাটা ও লবন দিয়ে সবগুলো উপকরন একসাথে মাখিয়ে নিলাম আর পরিমান মত পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম।

ধাপ-৩

image.png

এবার ডালটি যখন বলগ এসে যাবে তখন চুলার জ্বালটি কমিয়ে দেব। আর ডালটি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো।

ধাপ-৪

image.png

এবার ডালটি যখন সেদ্ধ হয়ে আসবে তখন ধুয়ে রাখা জালিগুলো ডালের মধ্যে দিয়ে দিব।

ধাপ-৫

image.png

এবার জালি যখন সেদ্ধ হয়ে আসবে এবং ডাল আর জালিটি যখন টেনে আসবে তখন তার মধ্যে ধনেপাতা আর কাচাঁমরিচগুলো দিয়ে দিলাম।

শেষ-ধাপ

image.png

এবার যখন দেখলাম যে, সম্পূর্ন হয়ে গেছে এবং নামানোর উপযোগী হয়েছে তখন পরিবেশনের জন্য নামিয়ে নিলাম।

পরিবেশন

image.png

সবাই বলেন তো কেমন হলো আমার আজকের মুগডাল দিয়ে জালির স্বাথে ভরা রেসিপি? আমি আশা করবো আমার আজকের এই রেসিপিটিও আগের মতো আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজ তাহলে এখানেই আমার রেসিপির ব্লগটি শেষ করছি। আগামীতে আবারও নতুন কোন সুন্দর ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ্। এই প্রচন্ড গরমে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমার পছন্দ ঘুরাঘুরি ভ্রমন করা ,ছবি আঁকা,বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে,ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতে ও পেইন্টিং করতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমার বেশ প্রিয় একটি রেসিপি। বেশ সুন্দর করে রেসিপির প্রতিটি ধাপ আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই গরমের মধ্যে এমন একটি রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না। সব মিলিয়ে আপনার আজকের রেসিপি দেখে কিন্তু বেশ মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি দেখে।

 2 years ago 

আপু আবার রান্না করলে আপনাকে দিবো নে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

জালি কুমড়া আমার বেশ পছন্দ। তবে মুগডাল দিয়ে এভাবে কখনো রান্না করা হয়নি। আপনার রেসিপিটা দেখে খুব লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন রেসিপিটা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। জালি কুমড়া আমার ভালই লাগে।
আমার কাছে আপনার রেসিপিটি নতুন।
খুবই ভালো লাগলো আপনার রেসিপি টা দেখে
। আপনাকে অনেক ধন্যবাদ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্ দারুন সুন্দর মন্তব্য করেছেন তো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখছি। আপনার তৈরি করা এই সুন্দর রেসিপি দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। এক কথায় অসাধারণ একটি রেসিপি যেটা আমি খুবই পছন্দ করে থাকি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

সবজির সমন্বয়ে ডাল রান্না করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। আপনার ফোন রিসিভই তৈরি করা চমৎকার হয়েছে। আপনার রেসিপি তৈরি করা দেখে মন ভরে গেল আমার।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আমি তো ভাবলাম একা আমার রুচি নষ্ট হয়ে গিয়েছে। এখন দেখছি সবারই একই অবস্থা। ঠিকই বলেছেন এই গরমে খাওয়া দাওয়া করতে একদম ইচ্ছা করে না। যাই হোক জালি দিয়ে মুগ ডালের খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে রান্না করলে খেতে নিশ্চয়ই বেশ মজা হয়। আমার কখনো খাওয়া হয়নি। দেখেতো লোভনীয় লাগছে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

জালি কুমড়া ভাজি কিংবা তরকারি খেতে খুবই ভালো লাগে। আপনি আজকে ডাল দিয়ে রান্না করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। খুবই ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন আপু। আপনার রেসিপিটি দেখতে দুর্দান্ত লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এটা দারুণ স্বাদের একটা রেসিপি, বিশেষ করে গ্রীষ্মের রোদ্রময় প্রখর দিনে। তবে বিগত দুই সপ্তাহ ধরে আমাদের অফিসে প্রতিদিনই লাউ দিয়ে মসুর ডাল রান্না হচ্ছে, বেশ ভালো লাগছে স্বাদটা। ধন্যবাদ

 2 years ago 

আমি মুগ্ধ এবং প্রাণবন্ত আপনার এমন সুন্দর মন্তব্য পেয়ে ভাইয়া। তবে রান্নাটি আমার মায়ের বেশ প্রিয় ছিল। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের ছোঁয়ায় আমাকে মুগ্ধ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38