দারাজ থেকে প্রথমবার জিনিস কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের সবার দোয়াও মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ্ ভালো আছি।আসলে মানুষের জীবন এই ভালো তো এই মন্দ ।সবকিছুর মালিক আল্লাহ পাক। আমাদের এই জীবনে অসস্থ ও সুস্থতা সবকিছুই আল্লাহর উপর। সুস্থতা একটি আল্লাহর বড় নেয়ামত। তাই সবসময় সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো সুস্থ ও হাসিখুশি থাকে। আর তাই আল্লাহর রহমতে সুস্থ আছি বলেই আপনাদের জন্য আমার আরও একটি পোস্ট লেখার জন্য চলে এলাম। আর লিখেও ফেললাম। আজ আমি আপনাদের জন্য একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের সবার কাছে আমার পোস্টি ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি কি বিষয় নিয়ে আজ আমি আপনাদের মাঝে লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হয়েছি। দেখে আসি আর পোস্টটি পড়ে আসি।

image.png

image.png

image.png

হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আমার দারাজ থেকে প্রথমবার জিনিস কেনার অনুভূতি নিয়ে একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম। সবাইকে দেখি দারাজ থেকে অনেক কিছু কেনা কাটা করে। আমিও এর আগে অনলাইন এর বিভিন্ন পেইজ থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। কিন্তু ডারাজ থেকে কখনওকেনাকাটা করা হয়নি। এই প্রথমবার। শুনেছি দারাজ এমন একটি পেইজ যখানে সবকিছু পাওয়া যায়। এমন কি খুব কমদামের কিছু অর্ডার করলেও পাওয়া যায়। কিন্তু কিভাবে অর্ডার করবো তাই ভাবছিলাম। আমি আবার দারাজ থেকে কিভাবে অর্ডার করে জানতাম না। আসলে জীবনে জানার আর শেখার অনেক কিছু আছে এতে লজ্জার কিছু নাই।

image.png

কিভাবে অর্ডার করবো তাই ভাবি আবার ভূলে যাই। আবার যখন দেখি আশে পাশে সবাই অর্ডার করে, আবার শুনি এখানে যা চাইবেন তাই পাবেন। কম থেকে বেশী দামের। তাই কার কাছে গিয়ে শিখবো যে কিভাবে অর্ডার করবো তাই ভাবছিলাম। পড়ে একসময় আপু বলল যে আগে দারাজের অ্যাপ মোবাইলে ইনিস্টল করতে হবে। তারপর নাকি অর্ডার করতে হবে। আমি তাই করলাম। তো করার পর দেখি যা অর্ডার করছি হচ্ছে না আমিতো ভাবছি কি করা যায়। ভাবছিলাম আর চেষ্টা করছিলাম। পড়ে দেখলাম যে দারাজের অ্যাপটি আগে নিজের ফেইসবুক বা ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাই করলাম। এরপর আমার যা যা প্রয়োজন সিলেক্ট করলাম।আমি অনেকদিন ধরে আমার পছন্দের অনেক জিনিস বিভিন্ন লাইব্রেরীতে খোঁজ করছিলাম। কিন্তু পাচ্ছিলাম না। দারাজে আমি যখন অ্যাপে গিয়ে দেখছিলাম তখন দেখতে পেলাম যে আমি যা খোঁজ করছি তা এখানে আছে। তাই অর্ডার করলাম। ওমা অর্ডার করার দুদিন পর পেয়ে গেলাম আমার পছন্দের পন্য।

image.png

আসলে আমি যেহেতু এই কমিউনিটিতে কাজ করছি সেহেতু আমার অনেক বিষয়ের উপর দূর্বলতা দেখা দিয়েছে । আর সেই দূর্বলতা এসেছে আর সেই দূর্বলতা থেকে কখন যে নেশায় পরিনত হয়েছে তা নিজেই জানিনা। যদিও সেইভাবে কিছু করার গুন আমার নেই। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি গুন তৈরী করার। আর তার মধ্যে বিভিন্ন পেইন্টি ডাই আইটেম এগুলো আমায় জাদু করেছে। আমারতো মনে হয় মূল জাদু করেছে আমায় আমার প্রিয় আমার বাংলা ব্লগ। কারন এখানে এসেই আমি এগুলোর প্রতি দূর্বল হয়ে পড়েছি। এবার প্রথম বার অর্ডার করলাম আমি যেহেতু কিছুই জানিনা তাই ভাবছি যে কিভাবে কি অর্ডার করবো। তো প্রথমে দিলাম ক্লে। ক্লে দিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখানে এক প্যাকেট অর্ডার করেছি চলে এসেছে দু প্যাকেট। ওটা ক্যানসেল করতে হয় কিভাবে তাও জানতাম না। যাই হোক কি আর করার পরপরবর্তীতে শিখে নিব।

image.png

image.png

এরপর অর্ডার করলাম গ্লিটার ফোম।গ্লিটার ফোম দিয়েও কাজ করতে আমার অনেক ভালো লাগে। মনে মনে কত জিনিস বানাবো স্বপ্নে এঁকে রেখেছি। কিন্তু সময় হয়ে ওঠে না। ওমা বাসায় আসার পড় দেখি ছোট সাইজ ।এটা কি এই সাইজ, না বড় আছে তাও জানিনা। নাকি আমার অর্ডার করতে ভূল হলো। এটাও যা ইচ্ছে হলো।

image.png

এরপর দিলাম blending stumps আর হোয়াইট পেন্সিল। এই দুটোই আর্টে করতে লাগে। যদিও আমি পারি না তারপরও আমার এই জিনিসগুলো কেনার অনেক শখছিল। আগে থেকে আমি এগুলো খুঁজেও এলাকাতে পাইনি। তবে এই গুলো আমি যেমন দিয়েছি তেমনি পেয়েছি। হয়তো ঐগুলো আমার অর্ডার করা ভূল ছিল।যাইহোক এই হলো আমার দারাজ থেকে প্রথম কিছু জিনিস কেনা। তবে আমি মনে করি আমাদের অনেক কিছুর প্রয়োজন যা আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাইনা। আর তার জন্য দারাজ অনেক হেল্পফুল। আর এখানে আপনি চাইলে ১০০ টাকারও জিনিস অর্ডার করতে পারছেন। আর ঘরে বসেই তা পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোন কিছু অর্ডার দিব ভাবছি। তখন আবার আপনাদের মাঝে হাজির হবো।আজ তাহলে এই পর্যন্তই পরবতীতে আবারওে আমার আরও অন্য নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

মানুষের মধ্যে দূর্বলতা থাকবে এটা স্বাভাবিক। কিন্তু নিয়মিত কাজ এবং পরিচর্যার মাধ্যমে সেই দূর্বলতা একটা সময় গিয়ে কেটে যায় কিন্তু। আমি অনলাইন থেকে কেনাকাটা করি খুব কম। তবে সেটা একেবারে সীমিত এবং নির্দিষ্ট কিছু পেইজ থেকে। দারাজ থেকে কখনও কিছু ক্রয় করিনি আমি।

 2 years ago 

দারাজ থেকে সকল প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তাই ভালো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

যদিও আমি দারাজ থেকে কোন কিছু কিনেনি। তবে এ্যাড এ দেখেছি কম মূল্যের জিনিসও দারাজ় থেকে কিনা যায়। আর সব ধরনের জিনিসই পাওয়া যায় দারাজে। আর এক জায়গায় সব ধরনের জিনিস থাকায় যে কেউ চাইলেই তাদের প্রয়োজনীয় জিনিস ঘরে বসেই কিনে নিতে পারেন। আজকাল অনলাইন কেনাকাটা বেশ সহজ করে দিয়েছে আমাদের জীবনযাত্রা।

 2 years ago 

হ্যাঁ এখন অনলাইন কেনাকা সহজ করে দিয়েছে। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 2 years ago 
 2 years ago 

দারাজ থেকে জিনিস কিনলে অনেক সুবিধা আছে আপু। প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালেই পাওয়া যায়। তবে প্রথমে রেজিস্ট্রেশন করতে একটু ঝামেলা মনে হয়। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন এবং নিজের অনুভূতি তুলে ধরেছেন আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দারাজ থেকে আমি এর আগে অনেক কিছু কিনেছি তবে সব কিছু জিনিস ভালো হয় বা হয় না। এই বিষয়টা সেলারের উপর নির্ভর করে থাকে। তবে আজকে দেখছি আপনি চমৎকার একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে অনেকগুলো জিনিস কিনেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অনেক কিছু ভালো পড়ে আবার পড়ে না। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাংলাদেশে যে সকল অনলাইন শপ আছে তার মধ্যে দারাজ হলো সবচেয়ে বিশ্বস্থ একটি প্রতিষ্ঠান। আমার মতে যাদের সময় নেই তারা সবাই সময় বাঁচাতে দারাজ থেকে জিনিস কিনতে পারেন। এতে করে দামও কম হবে এবং সময়ও বাচঁবে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু যাদের সময় কর তারা এখানে ভালো সুবিধা পায়। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনলাইনে অর্ডার করতে অনেকেই পারে না, তবে এটা নিয়ে লজ্জার কিছু নেই আপু। আপনার প্রথমবার হিসেবে অভিজ্ঞতা কিন্তু অনেকটাই ভালো ছিল। আসলে অনলাইনে কেনাকাটা করলে ওই একটাই সুবিধা, যে সবকিছু একসাথে পাওয়া যায়। তবে আপু অর্ডার ক্যানসেল করার ব্যাপারটা একটু শিখে নেবেন, ওটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, অনলাইন থেকে প্রথমবার হিসেবে এত কিছু কিনেছেন জেনে অনেক ভালো লাগছে।

 2 years ago 

জি দাদা আমি শিখে নিবো ক্যান্সেল করার নিয়ম। ধন্যবাদ আপনার উপদেশ মূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

অনলাইন মার্কেটের মধ্যে বর্তমানে দারাজই টপ লেভেলে আছে। আর তাদের সার্ভিসও মোটামুটি ভালোই। আমাদের অফিস থেকে বাহিরে গেলেই দেখি কোন কোন দারাজের লোক দাড়িয়ে আছে। যায়হোক অনেক সুন্দর জিনিষ অর্ডার করেছেন। এখন এগুলোর ব্যবহার দেখতে চাই। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন দারাজ টপ লেভেলে আছে। ধন্যবাদ সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65258.47
ETH 1901.09
USDT 1.00
SBD 0.38