জীবনে সুখী হতে অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। তবে মনমানসিকতা ভালো নেই। আর মনমানসিকতা যদি ভালো না থাকে তাহলে শরীর মন অচল হয়ে পড়ে। তারপরেও আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম।


হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ আবার নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসলে দিন দিন পৃথিবীটা অনেক কঠিন হয়ে পড়ছে। আর এই কঠিন পৃথিবীতে আমাদের চলার পথও অনেক কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের এই চলার পথগুলো চোখ কান খোলা রেখে চলতে হবে।নয়তো কে যে কখন কোন বিপদে পরে যাই কেউ বলতে পারবে না। আমাদের চারিপাশের মানুষজন খুবই ভংঙ্কর। কার ভেতরে যে কি আমরা তার কিছুই বলতে পারি না। তাই একটু অসচেনতার কারনে দেখা যাবে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আর তাই সবসময় আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে।

ai-generated-8737293_1280.png

source

আমাদের জীবনে প্রয়োজনের শেষে নেই । সংসার বলেন আর বাহির বলেন সব জায়গায় আমাদের কিছু না কিছু প্রয়োজন। কিন্তু এই প্রয়োজনীয়তা মেটানোর জন্য দরকার অর্থের । কিন্তু অর্থ যদি অতিরিক্ত হয় তা হলে জীবনে থাকেনা কোন সুখ থাকেনা কোন শান্তি। জীবন হয়ে পড়ে দূর্বিসহ। আমার মনে হয় জীবনে অতিরিক্ত কোন কিছুই ভালো না। অর্থের প্রয়োজন থাকতেই পারে। তাই বলে সেই অর্থ হতে হবে পাহাড় সমান তা কিন্তু ঠিক নয়। এই পাহাড় সমান অর্থ ইনকাম করতে গিয়ে যে মানুষ কতটা অধপতনে চলে যায় সেটা আমরা বুঝতেই পারি না। তাই আমি মনে করি জীবনে প্রয়োজনের অতিরিক্ত অর্থের কোনই প্রয়োজন নেই।


আমরা যদি জীবনে আমাদের চাহিদাগুলো কে সীমিত করে ফেলি তাহলে আমাদের আর অর্থের পিছে ঘুরতে হবে না।গড়তে হবে না টাকার পাহাড়। আর আমাদের কে চলতেও হবে না অসৎ পথে। জীবনে চলার পথ কে যদি সহজ করে তুলতে জানি তাহলে আমাদের চাহিদা আর বিলাসিতা কমে যাবে। আমরা হার মানবো না অসৎ পথের কাছে। জীবনে টাকার চাহিদা আছে। কিন্তু তাই বলে সেটা অতিরিক্ত নয়। নয় অসৎ পথের টাকাও বটে। যা আমাদের জীবনে হতাশা আর দুঃখ বেদনার সৃষ্টি করে।মনে করে ভরে দেয় হতাশায়।


জীবনে চলতে গেলে অর্থের প্রয়োজন আছে । প্রয়োজন আছে জীবন আর জীবকার। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যদি আমাদের জীবনের চলার পথে চাহিদা গুলোকে সীমিত করে চলতে পারি তাহলে আমাদের অর্থের প্রয়োজনীয়তাও কমে যাবে। কমে যাবে লোভ আর লালসাগুলোও। তখন আর আমাদের অর্থের প্রয়োজন বেশী পড়বে না। নিজেকে সন্তোষ্ট রাখতে পারলেই জীবনের চলার পথ সহজ আর সরল হয়ে উঠে। আর জীবনটাও উঠে সুন্দর আর সহজ।


বিশ্বাস করেন সুন্দর করে জীবন জীবিকা চালানোর জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই। প্রয়োজন আছে শুধু বিশ্বাস, ভালোবাসা আর সততার। তাই তো আমাদের উচিত শুধুমাত্র টাকার পিছনে না ঘুরে জীবন কে সুন্দর করে পরিচালনা করা। আনন্দ আর হাসি খুশিতে জীবন চালানো। তাই আসুন অর্থ নয় মানুষ কে ভালোবাসি।

আশা করি আমার আজকের পোস্টটিও আপনাদের বেশ ভালো লেগেছে। আজ আর নয়। আল্লাহ্ হাফেজ। ভালো থাকবেন সবাই।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 2 years ago 

অর্থ একটা মানুষকে কখনোই সুখী করতে পারে না। আসলে প্রত্যেকটা মানুষের অনেক বেশি চাহিদা থাকে, যার কারণে তাদের জীবনটাও সুন্দর হয় না। একটা মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই। চাহিদা যদি কমানো হয়, তাহলে একটা মানুষের জীবন অনেক বেশি সুন্দর আর সুখী হবে। সুখী হওয়ার জন্য অতিরিক্ত অর্থ লাগে না। খুব সুন্দর ছিল আপনার এই পোস্টটা লেখার টপিক।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার ‍মন্তব্যের জন্য।

 2 years ago 

আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজন টাও বাড়তে থাকে কিন্তু। আর সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় আমাদের এই প্রয়োজনের ধরণ। এটা বেশ আশ্চর্যের। তবে জীবনে ভালো থাকতে গেলে খুশি থাকতে গেলে বেশি কিছু দরকার হয় না এটাও একেবারে ঠিক। সবমিলিয়ে দারুণ লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু অর্থ দিয়ে জীবনের সুখী হতে পারেনা। যে মানুষের চাহিদা কম সে মানুষ সুখী হয়। আর যে মানুষের চাহিদা বেশি তারা কখনো সুখী হতে পারে না। তবে অনেক ক্ষেত্রে বয়সের সাথে মানুষের চাহিদা অনেক বেড়ে যায়। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার কাছে আপনার আজকের পোস্টটি বেশ দারুন লেগেছে। আমার কাছেও কিন্তু ঠিক তাই মনে হয়। অতিরিক্ত অর্থ কখনও মানুষকে সুখী করতে পারে না। আশা করি এমন সুন্দর সুন্দর পোস্ট আপনি আমাদের মাঝে আরও শেয়ার করবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। এটা কিন্তু ঠিক, জীবনে সুখী হতে হলে অতিরিক্ত অর্থের প্রয়োজন একেবারেই নেই। তবে যাদের চাহিদা অতিরিক্ত বেশি, তাদের অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে। কিন্তু চাহিদা কমিয়ে যদি সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করা যায়, তাহলেই জীবনে সুখী হওয়া যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37