জেনারেল রাইটিং- ভূমিকম্প আতঙ্ক আর আমি
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো " অন্যায়কারীর দাপটে সৎ মানুষগুলো হেরে যায় বার বার"।
ভয়াবহতা বা আতঙ্ক সব কিছুই কিন্তু ভয়ের। আর সেই আতঙ্ক যখন বুকটাকে চেপে ধরে তখন তো নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আজ তেমনই একটি দিন অতিবাহিত করলাম। কেমন করে যে আজকের দিনটি কাটালাম সেটা মনে করলেও মনের মাঝে কেমন যেন ভয় ভয় ভাব তৈরি হয়। নিজেকে কিছুতেই যেন স্থির করতে পারছি না। কেন জানি মনের মাঝে ভয় ভয় কাজ করছে। যাই হোক, আপনারা সবাই তো জানেন যে আজ সকালে ঘটে গেছে এক ভয়ংকর ঘটনা। মানে ভূমিকম্প । যে কম্পনে কেপেঁ উঠেছে সমস্ত দেশ। মানুষ ঘর হতে বের হয়ে রাস্তায় নেমে গেছে।
সকাল ১০.৪০ মিনিট। ফজরের নামায পড়ে ঘুমিয়ে থেকে সকাল দশটায় উঠলাম। তারপর একটু ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। হঠাৎ কেন জানি মাথাটা ঘুরে উঠলো। ভাবলাম এটা মনে হয় আমার মাথা ঘুরানো। কিন্তু না কিছু সময় পড়েই দেখলাম সমস্ত ঝাকুনি দিয়ে পুরো ব্লিডিং নেড়ে উঠলো। আর বুকের ভিতর চাপ দিয়ে উঠলো। ভাবলাম যে এই মনে হয় সব শেষ। কি করবো কিছু বুঝে উঠতে পারছিরলাম না। আমার কিছুই মনে নেই। আর কিছু মনে করতেও চাচ্ছি না।
কেমন করে যে সিডিঁ দিয়ে লাফিয়ে লাফিয়ে নিচে নেমে গেলাম সেটা বুঝতেই পালাম না। সিডিঁ দিয়ে নামলাম কারন ততক্ষনে আমাদের ফ্লাটের সব গুলো লিফট বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু একা নামিনি। আমার সাথে আমার পরিবারের সবাইকেউ নিয়ে নিমে পড়েছিলাম। ভয় আর আতঙ্কে যেন জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছিল। কোন রকমের জীবন নিয়ে বাড়ির নীচে নেমে গিয়েছিলাম। কি যে এক অবস্থা বার বার মনে হচ্ছিলো যেন এই শেষ । আর মনে হয় পৃথিবী দেখা হবে না। কিসের নাস্তা , তখন কি আর নাস্তার কথা মাথায় থাকে?
তো দৌড়ে নেমে গেলাম একেবারে নীচে। সেখানে গিয়ে দেখি পুরো এপাটমেন্টের মানুষ। সেই সাথে আমাদের মাকসুদা আপু। সবার চোখে মুখে আতঙ্ক আর ভয়। সবাই যেন নতুন করে জীবন বাচঁলো। আমি তো বার বার বলছিলাম আর চিৎকার করছিলাম যে আমি আর উপরে উঠবো না। রাস্তার মাঝে বিছানা করে ঘুমিয়ে থাকবো। প্রকৃতি যে এমন করে প্রতিশোধ নেয় সেটা বিশ্বাসযোগ্য নয়। এরপর থেকে ট্রমায় পড়ে গিয়েছি। ভাবছি আর ভয়ে আছি। তাই আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি ।
ভালো থাকবেন সবাই। আর সবার জন্য সবাই দোয়া করবেন।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।