রমনা পার্কের লেকের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি এই প্লাটফর্মের সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ্ অনেক ভালো আছি। আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আবারও আপনাদের সবার মাঝে এলাম। আসলে এই কমিউনিটিতে যখন থেকে জয়েন করেছি তখন থেকেই বেশী বেশী ফটোগ্রাফির ঝোক যেন আরও বেড়ে গেছে। আর যেখানেই যাই কিছু না কিছু ফটোগ্রাফি না করলে কেন জানি ভালো লাগে না। আর তাইতো কিছুদিন আগে সকাল সকাল রমনা পার্কে যেয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম।

image.png

আমি এর আগেও রমনা পার্কের বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজও আরও কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করলাম। আজ হঠাৎ মোবাইলের গ্যালারী ঘেটে ঘেটে দেখি সেদিনের কয়েকটি ফটোগ্রাফি রয়ে গেছে। তাই ভাবলাম সেই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নেই।

image.png

image.png

সত্যি বলতে রমনা পার্কের প্রকৃতি দেখলে কেন জানি মনটাই বেশ ভালো হয়ে যায়। সেই সাথে ভালো হয়ে যায় দেহ আর মন। আর এমন প্রকৃতির কাছে ছুটে যেতে মনে চায় একবার নয় বার বার। তাই বাসার খুব কাছে হওয়ায় মাঝে মাঝেই ছুটে যাই রমনার সেই প্রকৃতি দেখতে। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি কিছু সময়ের জন্য। সবুজ প্রকৃতির কাছে গেলে কেন জানি মনটাই ভালো হয়ে যায়।

image.png

image.png

রমনায় গেলে দেখা যায় যে সকাল সকাল কত মানুষ প্রভাতে ভ্রমন করার জন্য সেখানে যায়। মানুষ যেন প্রকৃতির মাঝেই সকালের ব্যায়াম করাটাকে অভ্যাসে পরিনত করেছে। রমনার লেকের পাড়ে গেলে তো বুঝা যায় যে মানুষ সকালের প্রকৃতিকে কত টা পছন্দ করে। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল রমনার এমন প্রকৃতি দেখতে। তাই তো বেশ কিছু সময় ছিলাম সেদিন রমনার এমন সুন্দর প্রকৃতির মাঝে।

image.png

image.png

সেদিন সবুজ গাছ আর প্রকৃতি যেন মেতে উঠেছিল তাদের নিজেদের সৌন্দর্য কে মানুষের মাঝে উজাড় করে দিতে। তাই তো সকাল সকাল প্রকৃতির প্রান্তবন্ত সুবাসে ভরে দিয়েছিল চারদিকের প্রকৃতি। আর আমিও সকলের মত করে লেকের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির বিশুদ্ধ বাতাসে নিজেকে প্রান্তবন্ত করে নিচ্ছিলাম সকাল সকাল। আর আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে নিতে। কি ভালো করিনি বন্ধুরা?

image.png

image.png

এই হলো আমার আজকের অসাধারণ ফটোগ্রাফি। আশা করছি আপনাদের সবার কাছে্ আমার আজকের এই ফটোগ্রাফি অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানরমনা, ঢাকা

ধন্যবাদ সকলকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রমনা পার্কে কখনো যাওয়া হয়নি৷ তবে রমনা পার্কের পাশ দিয়ে অনেকবার গাড়ি করে যাওয়া হয়েছে৷ আপনি যেভাবে আজকে সুন্দরভাবে রমনা পার্কের লেকের খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লেগেছে৷ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে আপনি রমনা পার্কের লেকের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কিছু এই ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর করে মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আমি গতসপ্তাহে রমনা পার্কে ঘুরে আসলাম। আপনার রমনা পার্কের লেকের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। প্রাকৃতিক দৃশ্য গুলো দেখলে খুব ভালো লাগে। রমনা পার্কের এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু প্রকৃতিক দৃশ্যগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রমনা পার্ক থেকে দেখার মত কিছু সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লেগেছে। সৌন্দর্য স্থানগুলোতে গেলে মন ভালো হয়ে যায় আর প্রাকৃতিক পরিবেশ বলে কথা। ব্যায়াম করার জন্য মানুষ আসে এটাই স্বাভাবিক কারণ সুন্দর স্থানে মানুষের বারবার যেতে মন চায়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনি তো বেশ চমৎকারভাবে রমনা পার্কের লেকের চমৎকার ফটোগ্রাফি করেছেন। রমনা পার্ক শুরুতে এমনিতে খুব চমৎকার। যদিও আমি কখনো রমনা পার্কে যাই নাই। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার মত আমরা সবাই ও এই প্লাটফর্মে যুক্ত হওয়ার পর ফটোগ্রাফি করা একটা অভ্যাস হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38