কৈ মাছ দিয়ে কচুর ছড়ার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় এপার ওপার বাংলার সকল ভাই বোনেরা? কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক হাসিখুশি সুস্থ ও নিরাপদ জীবন পার করছেন। আমিও আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজ ভাবলাম প্রতি সপ্তাহের মতো একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আর তাই প্রতি সপ্তাহের মতো আজও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে রেসিপি পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। আমরা সবাই ভোজন বিলাসী। প্রতিদিন রান্নার রেসিপিতে কি রান্না করবো তা ভাবনায় থাকে। কোন সবজি দিয়ে কোন মাছ রান্না করলে খেতে ভালো লাগবে পরিবারের সবাই খেতে পছন্দ করবে সেই চিন্তাই করি। আমরা মানুষও সীমিত আমাদের চাহিদাগুলো সীমিত । গোশত পোলাও থেকে যদি মনের মতো সবজি মাছ আর ডাল রান্না করা যায় তাহলে পেট ভরে ভাত খাওয়া যায়। আজ আমি এমনি একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যেই রেসিপিটি আমাদের সবর খুব পছন্দ। আর এই মাজাদার রেসিপি দিয়ে ভালো মত ভাত খেয়েও শান্তি পাওয়া যায়।

17.jpg

19.jpg

20.jpg

হ্যাঁ বন্ধুরা আজ আমি সবার প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমরা সবাই কৈ মাছ অনেক পছন্দ করি। আর এই কৈ মাছ দিয়ে কিন্তু অনেক সবজি ভালো লাগে। তাই ভাবছিলাম কি সবজি দিয়ে রান্না করা যায়। ভাবতে ভাবতে ফ্রিজে দেখলাম ফুলকপি আর কচুর ছড়া আছে। দুটো সবজি দিয়েই কৈ মাছ রান্না করলে ভালো লাগে। কচুর ছড়া আবার অনেকে এটাকে বলে কচুর মূখী। তাই দেখে ভাবলাম এটা দিয়েই রান্না করি। খেতে অনেক ভালো লাগবে। যেই ভাবনা সেই কাজ। সাথে সাথে সব গুছিয়ে নিলাম। রান্না করার জন্য। আসলে এই রেসিপিগুলো আমাদের বাংলাদেশের ঐতিহ্য রেসিপি । আগে এই রান্নাগুলো প্রচুর খাওয়া হতো। কিন্তু এখন যুগ আপডেড হয়েছে কত রেসিপি চেঞ্জ হয়েছে। সব নতুন আর ইউনিক রেসিপির মধ্যে এই রেসিপিগুলো কম রান্না হয়। হয়তো আমরা ভূলে যাই। আবারও ফেলে আসা রান্নার কথাগুলো মনে পড়লে রান্না করে খাই।যাইহোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের সাথে আবার সব কথা শেয়ার না করলে কেন যেন ভালো লাগে না। তাহলে চলুন দেখে আসি আজ আমার কৈ মাছ দিয়ে কচুর ছড়ার মজাদার রেসিপিটি কিভাবে রান্না করলাম দেখে আসি।

কৈ মাছ দিয়ে কচুর ছড়ার মজাদার রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ

1.jpg

রেসিপির বিবরণ
কৈ মাছহাফ কেজি
কচুর ছড়া১ -কেজী
পেঁয়াজ কুচি৫-৬ টা
আদা রসুনবাটাপরিমান মত
হলুদগুড়াপরিমান মত
মরিচগুড়াপরিমান মত
রসুন ছেচাপরিমান মত
লবনপরিমান মত
তেলপরিমান মত
ধনেপাতা কুচিপরিমান মত

প্রস্তুত প্রণালী

ধাপ-১

3.jpg

প্রথমে কাটা ও ধুয়ে নেয়া কৈ মাছগুলোতে পরিমান মত হলুুদ আর মরিচগুড়া ও লবন দিয়ে মেখে নিলাম।</p

ধাপ-২

4.jpg

এরপর চুলায় প্যান বসিয়ে তার মধ্যে মাছগুলো ভেজে নিলাম।

ধাপ-৩

5.jpg

এবার সেই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো লাল করে নিলাম।

ধাপ-৪

6.jpg

এবার তার মধ্যে একে একে হলুদগুড়া,মরিচগুড়া,আদারসুন বাটা ও লবন আর সামান্য পানি দিয়ে মসলাগুলো কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিলাম।

ধাপ-৫

7.jpg

এবার সেই কষানো মসলাম মধ্যে কেটে রাখা কচুর ছড়া গুলো দিয়ে নাড়া দিয়ে দিলাম। আর আরও একটি কথা আমি কিন্তু কচুর ছড়া প্রথমে কেটে তার মধ্যে কিছুক্ষন লবন মেখে রেখেছিলাম। তাহলে আর গলা ধরার সম্ভবনা থাকে না।

ধাপ-৬

8.jpg

এবার কচুর ছড়ার মধ্যে ছেচে রাখা রসুনগুলো দিয়ে আবারও নেড়ে দিলাম একসাথে কষানোর জন্য। রসুন বেশী করে দিলে তরকারিতে যেমন ঘ্রাণ আসে তেমনি খেতে স্বাদ লাগে। আর সবচেয়ে বড় কথা কচুতে গলা ধরে না।

ধাপ-৭

9.jpg

এবার কিছুক্ষন কচুর ছড়াগুলো মসলার সাথে কষিয়ে নিলাম।

ধাপ-৮

10.jpg

এবার কচুর ছড়াগুলো কষানো হয়ে গেলে পরিমান মত পানি দিয়ে কিছুক্ষন চুলায় জ্বালে রাখলাম।

ধাপ-৯

11.jpg

এরপর যখন দেখলাম যে মাছ দেয়ার সময় হয়ে এসেছে তখন মাছগুলো তার মধ্যে দিয়ে কচুর সাথে মাছগুলো মিক্স করে দিলাম।

ধাপ-১০

12.jpg

এবার আরও কিছুক্ষন পর তার মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম

শেষ-ধাপ

13.jpg

14.jpg

এবার যখন দেখলাম যে রান্নটি সম্পূর্ন হয়ে গেছে তখন পরিবেশনের জন্য নামিয়ে নিলাম।

পরিবেশন

16.jpg

18.jpg

আর এভাবেই আমার আজকের কৈ মাছ দিয়ে কচুর ছড়ার মজাদার রেসিপিটির পোস্ট রেডি করে আপনাদের সবার মাঝে শেয়ার করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার স্বার্থকতা। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। কারন এই মজাদার রেসিপিটি আমার মনে হয় সবাই অনেক পছন্দ করেন। আজ তাহলে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 2 years ago 

আপনারা কচুর ছড়া বলেন আর আমাদের এখানে কচুর মুখী বলা হয়।যাই হোক কচুর মুখী দিয়ে মজাদার কৈ মাছের রেসিপি তৈরি করেছেন আপু। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করে রেসিপির প্রশংসা করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 
 2 years ago 

কৈ মাছ দিয়ে কচুর ছড়া অসাধারণ লাগলো। সুন্দর রেসিপি তৈরি করে পোস্ট করেছেন। প্রতিটি ছবি দেখেই তো খিদে বেড়ে যাচ্ছে। খাওয়ার উপায় না থাকলেও দৃষ্টিতেই অর্ধেক ভোজন হয়ে গেল। ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করলেন সম্পূর্ণ রেসিপিটি।

 2 years ago 

অনেক সু্ন্দর মন্তব্য দেখে মনটাই ভরে গেল। ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

কৈ মাছ দিয়ে রান্না করা এই রেসিপিটি আমার কাছে বেশ ভালোই লাগে। আপনি বেশ সুন্দর করে প্রিয় রেসিপিটির রান্নার পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখেই মনে হচ্ছে অনেক স্বাদের আপনার আজকের রেসিপিটি। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সেটা আমি জানি তো। তাই তো আপনাকেও দিয়েছিলাম খেতে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। কৈ মাছ দিয়ে কচুর ছড়া রান্না করে খাওয়া হয়নি কখনও। দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সবজি দিয়ে মাছ খেতে অনেক মজা লাগে। আসলে আপু এখনকার সবাই শুধু ভুনা করে খায়।তবে কৈ মাছ কখনো কচুর মুখী দিয়ে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে নিশ্চয় অনেক মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সু্ন্দর করে মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

কচুর ছড়ার যেকোনো রেসিপি আমার খুবই পছন্দের আপু। আপনি কই মাছ দিয়ে কচুর ছড়ার ঝোল রান্না করেছেন যা দেখতে খুবই লোভনীয় লাগছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

কৈ মাছ ভাজি খেতে বেশ দারুন। কচুর ছড়া আমার খুব পছন্দের খাবার। আপনি কৈ মাছ দিয়ে কচুর ছড়ার মজাদার রেসিপি তৈরি করেছেন দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপ উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38