নদীর পাড়ের সূর্যাস্তের ডোবার দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

হ্যালো! এপার ওপার বাংলার আমার সকল সহযাত্রী ভাই-বোনেরা কেমন আছেন সবাই? আমি আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।সবাই ভালো থাকেন আমি সবার জন্য এই দোয়াই করি । আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। প্রতিদিন আপনাদের মাঝে নতুন করে কি পোস্ট দেয়া যায় তাই ভাবি। আর ভাবতে ভাবতে হঠাৎইচ্ছে হলো একটি পেইন্টিং করবো। যেই ভাবনা সেই কাজ বসে গেলাম পেইনটিং করার জন্য। আমি যদিও পেইন্টিং করতে ততটা ভালো পারি না। তারপরও এখানে জয়েন হওয়ার পর কি জানি হলো আমার শুধু পেইন্টিং আর বিভিন্ন ডাইগুলো বানাতে খুব ইচ্ছে করে।আসলে আমার বাংলা ব্লগ আমাদের সবাইকে বদলে দিয়েছে। এই প্লাটফর্মে এসে আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি। তবে আমি তেমন করে এখনও পারি না। কিন্তু বিশ্বাস করি এভাবে এগুতে থাকলে একসময় আরও ভালো কিছু অর্জন করতে পারবো।

image.png

image.png

image.png

image.png

হ্যাঁ আমার কাছের ও দূরের সকল ভাই-বোনেরা প্রতিদিনের মত আজও আপনাদের মাঝে আমার নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে আপনাদের মাঝে প্রতিদিন নতুন নতুন পোস্ট নিয়ে আসতে আমার অনেক ভালো লাগে। যদিও আমার পোস্টগুলো আপনাদের মত এত সুন্দর করে উপস্থাপন করতে পারি না। তারপরও আমি চেষ্টা করে যাই। এই প্ল্যাটফর্মের আমার সকল ভাই-বোনের প্রতিটা পোস্ট দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি তাদের মতো করে নতুন নতুন কিছু তৈরী করার। পেইন্টিং আমার খুব ভালো লাগ। পেইন্টিং করলে আমি কোথায় যেন হারিয়ে যাই। মনের মাধুরী মিশিয়ে রংতুলির মাঝে ক্যানভাসটাকে ফুটিয়ে তুলার চেষ্টা করি। যদিও প্রকৃত পেইন্টিং শিল্পীর কাছে আমার পেইন্টিংগুলোর কোন মূল্য নেই। তারপরও নিজের ভালো লাগার ও শখের জন্য আর নিজেকে আরও দক্ষ করে তোলার জন্য পেইন্টিং করি। আজ ভাবছিলাম কি পেইন্টিং করবো। আসলে আমার সূর্যাস্তের গৌধুলী পেইন্টিংগুলো বেশী ভালো লাগে। সবসময় আমার প্রকৃতির দৃশ্য ও তার মাঝে সূর্যের কালারফুল পেইন্টিং করতে ভালো লাগে। আমি মনে করি অনেকগুলো রং এর সংস্পর্শে কোন পেইন্টিং করলে মানুষের মনে প্রফুল্লতা আসে। আজও যেমন আমার পেইন্টিং করে আমার মনে রং লেগে মনটি ভালো হয়ে গেছে। আসলে কথায় কথা বাড়ে। তাই চলুন আর কথা না বলে আমার পেইন্টিংটি কিভাবে করলাম দেখে আসি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

 সাদা কাগজ

 টেন বি পেন্সিল

 কালার মোম রং

 মাস্কিং টেপ

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে চারকিনারে টেপ লাগিয়ে নিলাম এবং পেইজের মাঝে মাস্কিং টেপ গোল করে কেটে সূর্যের জন্য লাগিয়ে নিলাম।

ধাপ-২

image.png

এবার লাল,কমলা ও হলুদ রং মোম দিয়ে আকাশের গোধূলী অংশ এঁকে নিলাম।

ধাপ-৩

image.png

এবার একে একে আকাশের উপরের আর নিচের অংশ নীল রং দিয়ে রং করে নিলাম এবং আকাশের নিচে নদীর পানির মধ্যে একটু সাদা কালার মিক্স করে নিলাম।

ধাপ-৪

image.png

এবার সকল কালার সুন্দর করে মিক্স করে টেন বি পেন্সিল দিয়ে চিকন করে একটি নদীর জন্য পাড় এঁকে নিলাম।

ধাপ-৫

image.png

এবার আবার টেন বি পেন্সিল দিয়ে পাড়ের সম্পূর্ন রূপটি এঁকে নিলাম এবং গাঢ় নীল রং দিয়ে নদীর পানির কালারটি আরও একটু ডীপ করে নিলাম।

ধাপ-৬

image.png

এবার আবারও পেন্সিল দিয়ে নদীর দূরের একটি পার এঁকে নিলাম।

ধাপ-৭

image.png

এবার নদীর পাড়টি সম্পূর্ন এঁকে তার মাঝে দূরের ঘাস এঁকে নিলাম।

ধাপ-৮

image.png

এবার ভাবলাম পেইন্টিংটি তো শেষ হয়ে গেছে । আরও কি দেয়া যায়। যেই ভাবনা সেই কাজ। সাথে সাথে পেন্সিল দিয়ে মনের মত একটি সুন্দর করে গাছ এঁকে নিলাম।

ধাপ-৯

image.png

এবার আকাশের মাঝে থেকে মাস্কিং টেপটি তুলে আরও একটু ফিনিশিং দিয়ে নিলাম।

শেষ-ধাপ

image.png

এবার আমার একটি সিগনেচার দিয়ে শেষ করে নিলাম আমার আজকের নদীর পাড়ের সূর্য ডোবার দৃশ্যের পেইন্টিং।

উপস্থাপন

image.png

image.png

এবার টেপ তুলে আমার আজকের পেইন্টিং এর উপস্থাপনা সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের পেইন্টিং। আজ পেইন্টিংটি কেমন হলো আপনাদের জানার অপেক্ষায় থেকে আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কম বেশি সবাই ভালো পেইন্টিং করে থাকেন। আপনি আজকে চমৎকার ভাবে সূর্যাস্তের ডোবার দৃশ্যের পেইন্টিং ফুটিয়ে তুলেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার হাতের কাজ অনেক নিখুঁত হয়েছে। ভালো লাগলো আপনার পেইন্টিং দেখে। কালার কম্বিনেশন জাস্ট অসাধারন লাগতেছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এজন্যই আমার অজর্ন আমার বাংলা ব্লগ।মূলবান মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

নদীর পাড়ের সূর্যাস্তের ডোবার দৃশ্যের অনেক সুন্দর পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার চিত্র অংকন করার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। সূর্যাস্তের মুহূর্তটা আসলেই অনেক সুন্দর।

 2 years ago 

হ্যাঁ সূর্যাস্তের মুহূর্তটা আসলেই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যে জন্য।

 2 years ago 

নদীর পাড়ের সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা দেখতে সত্যি অনেক ভালো লাগে। আপু আপনি অনেক পরিশ্রম করে এই পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখে অনেক ভালো লাগলো। দারুন হয়েছে আপু।

 2 years ago 

আমার কাছেও নদী আর সূর্য ভালো লাগে।আপু আপনাদের মিষ্টি মন্তব্যের কাছে প্ররিশ্রম কিছুনা।

 2 years ago 

আসলেই, আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যুক্ত হওয়ায় পর আমাদের অনেকেরই অনেক সৃজনশীলতা বৃদ্ধি পেয়েছে। আমারও একই অবস্থা। আগে তো তেমন পেইন্টিং করাই হতো না। আপনার আজকের পেইন্টিং কিন্তু বেশ সুন্দর হয়েছে। আসলে প্রাকৃতিক দৃশ্য যে ভাবেই আঁকা হোক না কেন, দারুণ ই লাগে। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ঠিক এই কমিউনিতে এসে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি পেয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু ।

 2 years ago 

অনেক ভালো লেগেছে আপু খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপনি নদীর পাড়ের সূর্যাস্তের দৃশ্য। এই ধরনের পেইন্টিং গুলো আমার খুবই ভালো লাগে। মাঝে মধ্যে আমিও তৈরি করার চেষ্টা করি. আপনি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন।

 2 years ago 

আমার কাছেও এই পেইন্টিংগুলো ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ্ দারুন তো দারুন সুন্দর একটি পেইন্টিং করেছেন তো। দিনে দিনে তো দেখছি পেইন্টিং এর হাত ভালোই হচেছ। আর আমি তো সময়ের জন্য কিছুই করতে পারি না। যাই হোক খুব সুন্দর করে পেইন্টিং এর ধাপ গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

সবসময় চেষ্টা করি ভালো কিছু করতে। সবসময় উৎসাহের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো আপনার অসাধারণের সুতরাং ফোন দেখে। এক কথায় বলতে গেলে দারুন হয়েছে। আমাদের সকলের উচিত এইভাবে আর্ট করার শিক্ষা গ্রহণ করা।

 2 years ago 

চেষ্ট করেছি। অনেক ধন্যবাদ আপু। সুন্দর করে মন্তব করার জন্য।

 2 years ago 

নদীর পাড়ের সূর্যাস্তের ডোবার দৃশ্যের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই দৃশ্যের পেইন্টিং করেছেন। সূর্য ডোবার দৃশ্যটি আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

আমার পেইন্টিংটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগে এসে আমরা সবাই যেন একটু একটু করে বদলে গিয়েছি। নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পারছি প্রতিনিয়ত। আজ আপনি মোম রং দিয়ে দারুন একটি সূর্যাস্তের পেইন্টিং করেছেন যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্য দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38