স্ব-রচিত কবিতা আমার মাঝে অন্য কেউ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আপনাদের সবার মাঝে আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।

আমি আপনাদের জন্য একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আমার আগে কোন কবিতা লেখার অভিজ্ঞতা বা প্রতিভা ছিল না। আসলে এই কমিউনিটিতে এসে আপনাদের সবাইকে দেখে আমারও কবিতা লেখার উৎসাহ হয়। আর সেই উৎসাহ থেকেই আমিও নিজের মনের আবেগ আর অনুভূতি থেকে মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি। আর আপনাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করার জন্য হাজির হই। আজ আমার কবিতাটি হলো আমার মাঝে অন্য কেউ। আসলে আমাদের সবারই মাঝে মাঝে নিজেকে অনেক অপরিচিত মনে হয়। হঠাৎ করে নিজেকে নিয়ে কয়েক বছর আগের কিছু কথা ভাবছিলাম আর এই ভাবা থেকে হঠাৎ মাথায় এলো এই কবিতা। হ্যাঁ আমার সকল বন্ধুরা আজও আবার আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা আমার মাঝে অন্য কেউ.png

Canva দিয়ে তৈরি

স্ব-রচিত কবিতা
আমার মাঝে অন্য কেউ

লেখা- মাহফুজা নীলা

এখন কেন যেন নিজেকে আয়নার,
সামনে দেখতে অনেক কষ্ট হয়,
আবার নিজের প্রতি অনেক মায়াও হয়,
আয়নায় মাঝে মাঝে নিজে নিজেকে দেখি আর ভাবি।।
কি ছিলাম আমি আর এখন কি হয়ে গেছি,
আয়নার মধ্যে নিজেকে দেখলে মনে হয়,
আগেই অনেক ভালো ছিলাম।।
ছিলনা তখন কোন বিষন্নতার ছাপ ,
ছিলনা তখন চোখের নিচে কোন কালো দাগ,
আজ হঠাৎ কেন যেন পৃথিবীর এত মানুষের মাঝে,
নিজেকেই চিনতে অনেক কষ্ট হয়।।
মাঝে মাঝে এই চকচকে আয়নায়,
নিজেকে নিজে দেখলে যেন চমকে উঠি,
আর ভাবি এই মানুষটি কি সেই আমি?
মনে মনে বড় দীর্ঘশ্বাস ফেলি আর ভাবি।।
কেন জীবনটা এমন হলো ?
এমন জীবনতো আমি আশা করিনি,
আমার নিজেকে নিজে চিনতে কেন এত কষ্ট?
কেন যেন বার বার মনে হচ্ছিল,
এটা আমি নই শুধু মনে হচ্ছিলো
যেন বারবার মনে হচ্ছিলো,
আমার মাঝে যেন আমি নামে অন্য কেউ ।।

পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

ধন্যবাদ সকলকে

Sort:  
 2 years ago 

আপনার মত অনেকেরই আগে কবিতা লেখার কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এই ব্লগে এসে কবিতা লিখা শিখেছে। আমি নিজেও সবার কবিতা লেখা দেখে দুই একটা কবিতা লিখেছি। যাই হোক আপনার আজকের কবিতাটি কিন্তু খুব ভালো হয়েছে। কবিতার প্রতিটি লাইন অনেকের সাথেই মিলে যাবে। খুব ভালো লিখেছেন প্রতিটি লাইন।

 2 years ago 

আপনার ভালো লেগেছে যেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ্ আপু আপনি তো দেখছি বেশ সুন্দর করে কবিতা লেখা শিখে গিয়েছেন। এমন করেই এগিয়ে যান। দেখবেন একদিন আর আপনাকে পিছু ফিরে তাকাতে হবে না। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

দোয়া করবেন এমন করে যেন কবিতা আবৃত্তি করতে পারি। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার লেখা আজকের এই কবিতা পড়ে বেশ ভালো লেগেছে আমার। বেশ দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা।

 2 years ago 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এই প্লাটফর্মে কাজ করা অনেক সুন্দর সুন্দর কবিতা লেখ। আজকে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন।আমার মাঝে অন্য কেউ কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে এটি ঠিক আমরা নিজেকেও চিনতে অনেক সময় কষ্ট হয়। আর মন কখন কেরকম হয় কিছুই বোঝা যায় না। অসাধারণ একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সু্ন্দর করে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হলাম। কিভাবে এত সুন্দর করে কবিতা লিখেন। যখন আমি কবিতা টি পড়ছিলাম তখন নিজেকে সেই কবিতার ব্যক্তি হিসেবে অনুভুতি করছিলাম। যেন আমার নিজেরই কোন গল্প তুলে ধরেছেন আপনার কবিতার মাধ্যমে। খুবই ভালো লাগলো আপু আপনার কবিতাটি পড়ে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে যেনে আমারও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39