পহেলা বৈশাখ : প্রিয় কমিউনিটির সকলকে জানাই শুভ নববর্ষ ১৪৩২🎉

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম।

image.png

দেখতে দেখতে বছর ঘুরে আবারও আমাদের দারপ্রান্তে এসে হাজির হলো বাংলা নববর্ষের দিনটি। বাঙালীদের জন্য বেশ গুরুত্ব বহন করে বাংলা নববর্ষের এই দিনটি। বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের এক অনন্য উৎসব এই পহেলা বৈশাখ। । প্রতি বছর পহেলা বৈশাখ আমরা আনন্দ, উৎসাহ ও উদ্দীপনায় দিনটি উদযাপন করি। আর সেই ধারাবাহিকতায় ১৪৩২ সালও তার ব্যতিক্রম নয়।

নববর্ষের দিনটি যেমন শহরে, তেমনি গ্রামেও ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার সঙ্গে উদযাপন করা হয়। ঢাকায় রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, নানা রঙের জামাকাপড়, পান্তা-ইলিশ খাওয়া। আর এ সব কিছু মিলিয়ে এই দিনে যেন এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। এদিন সকালে অনেকেই নতুন পোশাক পরে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন। ব্যবসায়ীরা ‘হালখাতা’ উদযাপন করে তাদের পুরনো হিসাবের গোঁজামিল মিটিয়ে নতুন করে সম্পর্ক গড়ার প্রতীক হিসেবে মিষ্টিমুখ করান গ্রাহকদের।

গ্রামবাংলার নববর্ষও কম নয়। গ্রাম্য মেলা বসে, পালাগান হয়, যাত্রাপালা, নৌকা বাইচ, লাঠিখেলা, পুতুলনাচ, বাউল গান সব মিলিয়ে নববর্ষ হয়ে ওঠে এক চিরায়ত লোকজ উৎসব। এসবের মধ্যে দিয়ে আমরা ফিরে যাই আমাদের শেকড়ে, আমাদের পূর্বপুরুষের সংস্কৃতিতে। শিশু, কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই এই দিনে আনন্দে মেতে ওঠে। এই দিনে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই এক কাতারে এসে দাঁড়ায়। একসঙ্গে হাসে, গান গায়, মেতে ওঠে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আনন্দে।

২০২৫ সালের এই নববর্ষ মানে ১৪৩২ বঙ্গাব্দ, আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ। পৃথিবী জুড়ে নানা অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক চ্যালেঞ্জের মাঝে আমরা যেন এই নববর্ষে খুঁজে পাই শান্তির বার্তা। নতুন বছরে আমরা যেন আরও মানবিক হই, আরও সহানুভূতিশীল হই, পরস্পরের পাশে দাঁড়াই। জাতি, ধর্ম, শ্রেণি বা অঞ্চলভেদে নয় আমরা যেন সবাইকে মানুষ হিসেবে দেখি এবং ভালোবাসি। শুভ নববর্ষ ১৪৩২ তাই কেবল একটি তারিখ নয়, এটি একটি প্রতীক।

পরিশেষে নতুন দিনের নতুন এই ক্ষনে প্রিয় কমিউনিটির সকলের সুন্দর জীবন, সুন্দর আগামী কামনা করে কমিউনিটির ফাউন্ডার, কো-ফাউন্ডার, সকল এডমিন মডারেটর এবং আমার প্রিয় সহকর্মীদের কে জানাই প্রাণঢালা শুভ নববর্ষ ১৪৩২। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক নতুন আনন্দের বার্তা।

আশা করি প্রতিদিনের মত করে আজও আপনাদের কাছে আমার আজকের পোস্টটি বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্যের আসায় রইলাম।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 last year 

"অসাধারণভাবে লেখা হয়েছে। এই বার্তায় যেমন রয়েছে আমাদের শিকড়ের টান, তেমনি ফুটে উঠেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের গভীরতা। শহর থেকে গ্রাম, ব্যক্তি থেকে সমাজ—সব স্তরের মানুষকে এক সুতোয় গেঁথে যে আবেগ, উৎসব ও ঐতিহ্যের গল্প বলা হয়েছে, তা সত্যিই মন ছুঁয়ে যায়। নতুন বছর আমাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও মানবিকতা। শুভ নববর্ষ ১৪৩২!"

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39