স্ব-রচিত- কবিতা- মিছে বাধঁনে

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই এই প্রচন্ড গরমের তাপদাহে? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আর গরমে সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আমি আপনাদের মাঝে চলে এলাম আপনাদের সবার মাঝে আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য।

আজও আমি আপনাদের জন্য একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আসলে কবিতা লেখতে হলে সময় লাগে। কবিতা বললেই হয়ে গেল না।একটি কবিতার জন্য প্রয়োজন হয় ছন্দ আবেগ ও সময়। আমিতো আর প্রফেসন্যাল কবি নই।এই কমিউনিটিতে এসে আপনাদের সবাইকে দেখে আমারও কবিতা লেখার উৎসাহ।আর সেই উৎসাহ থেকেই আমিও নিজের মনের আবেগ আর অনুভূতি থেকে ছন্দে ছন্দে কবিতা লেখার চেষ্টা করি। আর আপনাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করার জন্য হাজির হই। আজও আবার আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি।

Add a heading.png

Canva দিয়ে তৈরি

স্ব-রচিত কবিতা
মিছে বাধঁনে

লেখা- মাহফুজা নীলা

একরাশ ভালোবাসা জমে আছে বুকে,
রেখেছি যতন করে তোমায় দেব বলে,
ছিল নাতো ভালোবাসায় এতটুকু খাদ,
আমার ভালোবাসা ছিল সমুদ্রের সমান ।।

হঠাৎ যে কি হলো বুঝিনিতো আমি,
তোমায় যে ভালোবাসি এইটুকু জানি,
অবহেলা করে তুমি কেন চলে গেলে?
পেয়েছো কি অতি সুখ অন্য কারো মাঝে?

করো নাকো অবহেলা পেয়েছো আজ যাকে,
ফুলে যখন কাটা মেলে ভালোবাসা মরে,
মনের ভিতর রেখ যতনে তাকে,
তাহলে সুখ তুমি পাবে জীবনে ।।

ভালোবাসা যদি তুমি নাই বা দিবে
মিছে বাধঁনে আমায় কেন জড়ালে?
মনে রেখ ভুলবো না কভু তোমায়,
কষ্টটুকু রবে মনে দিয়েছো যা আমায় ।।

পরিশেষে আপনাদের ভালোবাসা নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগটি। আশা করি আপনাদের সবার কাছে আমার কবিতাটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার আইডি @mahfuzanila আমি একজন বাংলাদেশী ইউজার। আমি আমার বাংলা ব্লগ পরিবারের একজন সদস্য। আমার পছন্দ ঘোরাঘুরি করা ,ছবি আঁকা, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে আর কষ্ট পাই অন্যায় না করেও কেউ কষ্ট দিয়ে কথা বললে।

ধন্যবাদ সকলকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কবিতা পড়তে ভালোই লাগে। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার ভাষাগুলো সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি চমৎকার কবিতা লিখতে পারেন। আপনার কবিতাটা দারুন হয়েছে। আবৃতি করছে খুবই ভালো লাগলো আমার। আশা করবে এমন ভাবে সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করবেন আপনি। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন কবিতা লিখতে সময় আর অনুভূতির প্রয়োজন। আপনি সুন্দর একটা কবিতা লিখেছেন। সত্যি ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছে। আশাকরি আরো নতুন নতুন কবিতা আমাদের উপহার দিবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চষ্টা করবো আপু্ । ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি তো মনের আবেগ এবং অনুভূতি দিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন।মিছে বাধঁনে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বর্তমান সময়ের মিছে বাধঁনে বেশি দেখা যায়। সত্যি আপনার কবিতার ভাষা অসাধারণ। চমৎকার ভাবে মিছে বাধঁনে কবিতাটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।মিছে বাধঁনে কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে কবিতা লিখতে হলে নিজের মনের অনুভূতি দিয়ে লিখলে কবিতাগুলো খুব সুন্দর হয়। তবে আপনার কবিতার ভাষা সত্যি চমৎকার। তবে আপনার কবিতার মাধ্যমে ভালোবাসা মিশ্রিত আছে। এ ধরনের কবিতা বারবার পড়তে মন চায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপনাদের জন্য সুন্দর একটি কবিতা লেখার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রফেশনাল কবি না হলেও কিন্তু অনেক সুন্দর একটা টপিক নিয়ে আজকে আপনি কবিতা লিখেছেন। আমাদের এই কমিউনিটির বেশিরভাগ ইউজার এখন কবিতা লিখে থাকে অনেক সুন্দর সুন্দর। যেগুলো সব সময় পড়ার চেষ্টা করি। আর তেমনই আপনিও অনেক সুন্দর কবিতা লেখার চেষ্টা করেন। যার কারণে এত সুন্দর কবিতা লিখতে পারতেছেন। এভাবে চেষ্টা করলে এক সময় আরো ভালো কবিতা লিখতে পারবেন। মিছে বাঁধনে কবিতাটা অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। কবিতাটির প্রত্যেকটা লাইন ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে লিখেছেন আপনি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.55
ETH 1852.67
USDT 1.00
SBD 0.39