স্বরচিত কবিতা-“অপেক্ষার দিনগুলি”
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।
অপেক্ষার দিনগুলি’ কবিতাটি একজন প্রেমিক বা প্রেমিকার দীর্ঘকালীন প্রতীক্ষার কাহিনি। দিনের পর দিন, বছরের পর বছর, কেউ একজন অপেক্ষা করে আছে—প্রিয়জনের ফিরে আসার আশায়। কবিতায় বারবার উঠে এসেছে নিঃসঙ্গতা, ব্যর্থ আশাবাদ, আর তবু অবিচল ভালোবাসা। প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্ত তাকে মনে করিয়ে দেয়, সময় এগিয়ে যাচ্ছে—কিন্তু তার প্রেম থেমে আছে। ঘড়ির কাঁটা চলে, পাখিরা গান গায়, পৃথিবী বদলে যায়, তবুও প্রেমিকের হৃদয় এক জায়গায় আটকে থাকে। এই কবিতা আমাদের বলে, প্রেম মানেই সবসময় পাওয়া নয়, বরং অপেক্ষা করাও এক ধরণের ভালোবাসা। এটা সেইসব মানুষের গল্প, যারা কোনো শর্ত ছাড়া কারো ফেরার আশায় দিন কাটায়—জানতে না চাইলেও, সে আদৌ আসবে কি না।
প্রতিদিন সূর্য ওঠে,
প্রতিদিন রাত নামে,
তবুও আমি একই জায়গায়,
তোমার অপেক্ষায় থেমে।।
ঘড়ির কাঁটা এগোয় বটে,
আমার সময় পড়ে থাকে,
জানালা দিয়ে তাকাই চুপে,
আকাশে খুঁজি তোমার মুখে।।
রাতে জোনাকির আলো জ্বলে,
তোমার নামেই হৃদয় ডলে
এক কাপ চা, এক খালি চেয়ারে,
তুমি বসো, স্বপ্নের মায়ায় ভরে।।
প্রতিটি শব্দে তোমার ডাক,
হাওয়ার পরশে জাগে আবেগ পাক,
তুমি যদি জানতে এই অপেক্ষা,
হয়তো ফিরতে, ভুলে যাওয়া রেখা।।
কোনোদিন আসবে কিনা জানি না,
তবু প্রতিদিন চোখে তোমার না,
এই জীবন, এই পথচলা,
শুধুই তোমার প্রত্যাবর্তনের ভোলা।।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
অপেক্ষার দিনগুলো যেন কাটতেই চায় না। খুবই বেদনাদায়ক হয়ে থাকে এই অপেক্ষার দিনগুলো। অপেক্ষার দিনগুলো নিয়ে আপনার লেখা কবিতাটি ভীষণ ভালো লাগলো পড়তে। ভীষণ সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন আপনি কবিতাটি। এক অন্যরকম অনুভূতি প্রকাশ পাচ্ছে আপনার কবিতাটিতে।
আপু আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো।অপেক্ষার দিনগুলি কবিতার মাধ্যমে ভালোবাসা এবং ব্যর্থতা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আসলে এই ধরনের কবিতা গুলো পড়তে মন চায় বেশি। প্রেম ভালোবাসা নিয়ে কবিতা লিখলে ও এখানে অন্যরকম অনুভূতি প্রকাশ পায়। ধন্যবাদ সুন্দর কবিতাটি লিখে শেয়ার করার জন্য।
অপেক্ষার দিনগুলো নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ কবিতা পড়ে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দরভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ তার পাশাপাশি একের পর এক আপনি খুবই সুন্দরভাবে ছন্দের মিল রেখেছেন।