পরিবারে অশান্তির কারন নিঃশ্বাসে বিষ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় এপার ওপার সকল ভাই-বোনেরা? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে আমরা সবাই এই পৃথিবীতে অনেকে বেচেঁ থেকেও কিন্তু ভালো নেই । এই পৃথিবীটা অনেক বড়। আর তার সাথে এই পৃথিবীর মানুষের বসবাসও অনেক বেশী। এখানে কেউ বলতে পারবে না যে সে ভালো আছে। কেউ না কেউ কোন না কোন ভাবে অনেক সমস্যায় রয়েছে। আসলে এই পৃথিবীটা অনেক ভয়ংঙ্কর। সবাই বলে যে পৃথিবীতে অনেক ভয়ংঙ্কর জিনিস ও প্রাণী রয়েছে। কিন্তু আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে ভয়ংঙ্কর প্রাণী হলো মানুষ। আর এই মানুষগুলোর মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের নিঃশ্বাসে বিষ । আর এই নিঃশ্বাসে বিষ নিয়ে আজ আমি আমার একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের বিষয়টি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আজ আমার নিঃশ্বাসে বিষ নিয়ে ব্লগটি।

www.reallygreatsi.com (1).png

Canva দিয়ে তৈরি

বললাম না কিছু কিছু মানুষ রয়েছে এই পৃথিবীর অনেক পরিবারে বা সমাজে যাদের নিঃশ্বাসে অনেক পরিবার ও সমাজ ধ্বংশ হয়ে যাচ্ছে। আর এই ধরনের মানুষগুলোর জন্য অনেক পরিবারও অনেক কিছু ত্যাগ করে যাচ্ছে। কিন্তু দিনের পর দিন এই সকল মানুষগুলোর জন্য শেষ হয়ে যাচ্ছে অনেক পরিবারের ও সমাজের স্বপ্ন। আসলে কিছু কিছু পরিবারে ও সমাজে এমন কিছু মানুষ থাকে, তাদের জন্য দিনের পর দিন অনেক পরিবার ও সমাজকে অনেক কিছুর স্বীকার হতে হচ্ছে। বিশেষ করে প্রতিটি পরিবারে অনেক সময় এমন একজন ব্যাক্তি থাকে যার জন্য পুরো পরিবার শেষ হয়ে যায়। কোন পারিবারে দেখা যায় হয়তো বা ছেলে, আবার কোন পরিবারে দেখা যায় মেয়ে। তবে বেশীর ভাগ দেখা যায় যে ছেলেরাই খারাপ থাকে।

তবে আজ বলবো এক মেয়ে মানুষের ভয়ংঙ্কর নিঃশ্বাসে বিষের কথা। আর সেই মেয়েটি হলো আমাদের এলাকার যার নিঃশ্বাসে পুরো একটি পরিবার ধ্বংশ হয়ে গেছে। যার জন্য একটি সুন্দর পরিবারের অনেক ভালো ভালো স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। শুনেছি এই মেয়েটি নাকি তাদের পরিবাদের বড় মেয়ে। সেই ছোট বেলা থেকেই তার একটার পর একটা জ্বালা পরিবারের মানুষগুলো সহ্য করে আসতেছে। আর এই বিষয় নিয়ে পরিবারটির সবাই অনেক সমস্যায় রয়েছে। মেয়েটিকে কি বলবো হিংসুটে ? মানুসিক সমস্যা ? নাকি কোন জিনের আছর আছে? আমরা কেউ কিছু বুঝতে পারছি না। আসলে সেই পরিবারটিতে প্রতিনিয়ত অশান্তি হয়ে থাকে ঐ মেয়েটিকে ঘিরে। তবে প্রতিবেশীরা যদি জিজ্ঞেস করে তাহলে তাদের পরিবারের মানুষের মুখে শুনতে পাওয়া যায় মেয়েটি ছোট থেকেই এইরকম। ছোট বোনদের ভালো দেখতে পারে না। সংসারে কোন ভালো কিছুই তার সহ্য হয় না।

এই মেয়েটির নিঃশ্বাসে নাকি এমন বিষ রয়েছে যে সংসারে কোন কিছূতে তাদের কাজ সফল হয় না । মেয়েটি নাকি কোন কারন ছাড়াই সকাল হতে রাত পর্যন্ত নিজেই অশান্তি করে। আবার নিজেই নিজেই বড় বড় নিঃশ্বাস ফেলে। আর এমন নিঃশ্বাস ফেলে যে পরিবারে সবকিছু মেয়েটির জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ তাদের পরিবারে গেলে দেখা যায় যে তাদের পরিবারে নাকি মেয়েটির জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে্। আমরা দেখেছি মেয়েটি পরিবারে অনেক অশান্তি করে। আমরাও সেই ছোট থেকে দেখে আসছি কোন কারন ছাড়াই শুধু শুধু পরিবারে অশান্তি করে আসছে। তারপরও তারা মেয়েটিকে আদর যত্ন করে। কি করবে? তাদের মেয়ে তাদের বোন কিছু করার নেই। অবশ্য আমি জানিনা যে তার সমস্যাটি কোথা?য় তার সাথে কথা বললে সবাই বলে ভালো ও নিরীহ মানুষ। কিন্তু তাদের পরিবারের সবাই বলে সে আগে থেকেই এই রকম ছিল। তারা বলে আর কান্না করে এই একটি মানুষের জন্য তাদের পরিবারের সবকিছু শেষ হয়ে গেছে।

পরিশেষে কি আর বলবো তার নিঃশ্বাসে দেখলাম যে একটি পরিবার একদম শেষ হয়ে গেছে। আমাদের এলাকার মধ্যে কি সুন্দর একটি পরিবার ছিল তারা। তবে আমি মনে করি এই ধরনের মানুষকে ঘরে না রেখে কোন মানুসিক হাসপাতালে দিয়ে আসা দরকার। এতে করে তাদের পরিবারটি মেয়েটির বিষাক্তো নিঃশ্বাসের বিষ থেকে বেচেঁ যাবে। তারা কিসের মায়ায় এই মেয়েটিকে এখনও বাড়িতে রেখে দিয়েছে বুঝুতে পারছি না।এই রকম মেয়ে বা ছেলে যেন কারও পরিবারে আল্লাহ্ না দেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার আজকের ব্লগটি শেষ করছি।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন করতে ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে আমি দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও আর নতুন নতুন অনেক কিছু শিখতে পছন্দ করি। আরও পছন্দ করি বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

কালকে আমি এরকম একটি ঘটনা ফেসবুকের মধ্যে দেখেছিলাম। পরিবারের অশান্তির কারণে মেয়েটি সুইসাইড করেছিল। আসলে মোটেও কাম্য নয়। কেননা পরিবারের অশান্তি সব সময় থাকে না, যে কোন এক সময় এই অশাস্তি নামক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে, আর জীবন চলে গেল জীবন পাওয়া যাবে না। আপনার ঘটনার সাথে আমার দেখা কালকের ঘটনার অনেক টা মিল পাওয়া গেল। সৃষ্টিকর্তা সবাই কে বুঝার তৌফিক দান করুক।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এরকম বিষাক্ত নিঃশ্বাসের মানুষ আমাদের চারপাশে রয়েছে। এরা একাই পুরো পরিবার আর সমাজ শেষ করে দিতে পারে। দেখা যায় কিছু কিছু পরিবার চুপ থাকে একমাত্র মায়ায় পরে কিন্তু দিনের পর দিন চলে এই মানসিক অত্যাচার। এদের আসলে মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত।
যাইহোক বেশ গুছিয়ে লিখেছেন পোস্টটি। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর করে মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

খুব দুঃখজনক ঘটনা। আসলে একটি সুখের পরিবার ভেঙ্গে ফেলতে একটি মানুষেই যথেষ্ট। সেরকম এই মেয়েটি তাদের সংসারের অশান্তির কারণ।কেন ও কি কারণে অশান্তি হচ্ছে আসলেই কি সে মানসিক রোগি না কি অন্য কিছু তা খুজে বের করা দরকার। ধন্যবাদ আপু পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে সমাজে এমন অনেক মানুষই আছে যাদের নিঃশ্বাসে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আর এমন কিছু মানুষের জন্য পরিবারে নেমে আসছে অশান্তিও। এমন মানুষ গুলো কে মানুসিক হাসপাতালেই রাখা ভালো।

 2 years ago 

ধন্যবাদ আপু এমন সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38