চাঁদনী রাতে রোমান্টিক কাপোলের ডিজিটাল আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার সকল ভাই-বোনেরা? চারিদেকে যেই গরম পরেছে তাতে করে প্রতি ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। মহান আল্লাহ যেন এই পরিস্থিতিতে সবাইকে ভালো ও সুস্থ রাখে। মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি। আপনারা সবাই আমার জন্য একটু বেশী করে দোয়া করবেনয আমিতো আবার বেশী অসুস্থ থাকি।মনে করবেন আপনারা সবাই আমাকে একটু বোনাস দিচ্ছেন হিহিহি। আচ্ছা বেশী কথা বলে ফেললাম। ধরেন হঠাৎ যদি মের যাই তাহলেতো আর কথাও বলতে পারবো না। আপনাদের সাথে একটু দুষ্টমিও করতে পারবো না ।এবার চলুন যাই আজ আমি আপনাদের জন্য কি পোস্ট নিয়ে এলাম।


সবাই দেখি কি অসাধারন সুন্দর সুন্দর পোস্ট করে, কি প্রতিভা সবার। তাই আমিও মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবি কি করা যায়। নিজেকে কিভাবে এই কমিউনিটিতে প্রেজেন্ট করা যায়য আমি আসলে কোন কিছু চেষ্টা করি না। চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে । আমারও ইচ্ছে হয় আপনাদের মাঝে নিজেকে নতুন রুপে সাজাতে। আর তাই আজ আমি কম্পিউটারে একটু বসে বসে ভাবলাম এম এস পেইন্ট অ্যাপ এর মাধ্যমে একটি ডিজিটাল আর্ট করে ফেলি। বাহ্ যেই ভাবা সেই কাজ । শুরু করে দিলাম ডিজিটাল ভাবে একটি রোমান্টিক সিনিয়ারী আকাঁর। আর চেষ্টা করলাম নিজের মনের মত করে সিনয়ারিটি আকাঁর এক সময় সিনয়ারীটি সম্পূন হয়ে গেল। তাহলে চলুন কিভাবে করলাম আমার এই ডিজিটাল আর্টটি দেখে আসি।

paint signature.png

Blue Modern Japan Travel Vlog YouTube Thumbnail.png

প্রয়োজনীয় উপকরণ সমূহ

 এম এস পেইন্ট অ্যাপ

চাঁদনী রাতে
রোমান্টিক কাপোলের ডিজিটাল আর্ট

প্রস্তুত প্রণালী

ধাপ-১

paint1.png

Screenshot_3.png

প্রথমে ক্যানভা সাইজে ৯৭২৫৫২ একটি সাদা পেইজ নিলাম। লাইন টুল ও পছন্দের কালার এর সাহায্যে ৩টি দাগ টেনে নিলাম।

*

ধাপ-২

Screenshot_4.png

paint6.png

এবার ফিল টুলের সাহায্যে প্রতিটা দাগ টানা ঘরগুলো সেই কালার রং দিয়ে ফিলাপ করে নিলাম। এবং পুরো পেইজের রং গুলো কে নির্ধারিত টুল দিয়ে মিক্সড করে ব্যাক সাইড কভার করে নিলাম।

ধাপ-৩

paint7.png

paint9.png

এবার কালো রং এবং ব্রাশটুলের সাহায্যে একটি পার ও একটি গাছ একে নিলাম। আবার গাছটির নিচে একটু গ্রীন রং ও ব্রাশ টুলের সাহায্যে কিছু গাছ একেঁ নিলাম।

ধাপ-৪

paint10.png

paint11.png

এবার সাইডে একটু পেইজ বারিয়ে নিলাম ওখানে একটি চাঁদ আকাঁর জন্য। এবং ওভাল সেপ এর সাহায্যে একটি চাদঁ একেঁ তার মাঝে ফিল কালো কালার করে ট্রান্সপারেন্ট সিলেকশন টুলের সাহায্যে কাট পেস্ট করে জায়গা মত বসিয়ে নিলাম। <p

ধাপ-৫

paint12.png

paint13.png

এবার চাদেঁর মধ্যে আবারও সাদা ফিল কালার রং দিয়ে চাদঁটিকে সম্পূর্ন করে নিলাম।

ধাপ-৬

paint15.png

paint16.png

এবার গাছটির মধ্যে ব্রাশটুল ও মনের মত কালার এর সাহায্যে গাছটিকে সম্পূর্ন রূপে রূপায়িত করলাম। ও চাদেঁর পাশে কালো রং দিয়ে কিছু পাখি একেঁ নিলাম।

ধাপ-৭

paint23.png

paint23.png

এবার পাড়ের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে ব্রাশ টুল এর সাহায্যে একেঁ নিলাম ও দৃশ্যটির দু সাইটে লাইন টুল ও কালো কালারের সাহায্যে একটু সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করলাম।

শেষ-ধাপ

paint24.png

এবার দৃশ্যের দুপাশের ডিজাইনটি সম্পূর্ন করে নিলাম এবং গাছটাকে আরও একটু কালার দিয়ে সেট করে নিলাম।

উপস্থাপন

paint signature.png

paint signature.png

আর এভাবে আস্তে আস্তে সম্পূর্ন শেষ করে নিলাম আমার আজকের ডিজিটাল আর্টটি।আর এর উপস্থাপনাও সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের ডিজিটাল আল্লাহ আর্ট। তবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে একটি নতুন আঙ্গিকে নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ আর্টটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমার পছন্দ ঘোরাঘুরি ভ্রমন করা ,ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে। আর্টের কালার কম্বিনেশন খুবই ভালো ছিল। আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে। সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন। সবসময় মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বর্তমানে ডিজিটাল যুগে ডিজিটাল আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। চাঁদনী রাতের
কাপলের দৃশ্য দেখতে দারুন লাগছে আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার এই আর্টটি আপনার ভালো লেগেছে যেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে সাপোট করার জন্য।

 2 years ago 

দুর্দান্ত একটি আর্ট শেয়ার করেছেন আপু।আপনার আর্ট টি অসাধারণ হয়েছে।আপনার আর্ট টি দেখে মুগ্ধ না হয়ে পারলাম না।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে আমিও অনেক মুগ্ধ। ধন্যবাদ আপু আমার আর্টটি আপনার ভালো লেগেছে বলে।

 2 years ago 

আপনার আর্ট চমৎকার হয়েছে আপু। এটা কি মোবাইল এর মাধ্যমে করেছেন নাকি কম্পিউটারের মাধ্যমে করেছেন সেটা জানাবেন। আর বেশ ভালো লাগলো চাঁদনী রাত ও গাছের দৃশ্য অংকন করেছেন আর তা সুন্দরভাবে আর্ট এর কাজ সম্পন্ন করতে দেখিয়েছেন।

 2 years ago 

ভাইয়া আমি এই আর্টটি কম্পিউটারে করেছি। ধন্যবাদ ভাইয়া সবসময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

চাঁদনী রাতে রোমান্টিক কাপলের খুবই সুন্দর ডিজিটাল আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি এত সুন্দর করে ডিজিটাল আর্ট করতে পারেন সেটা আমার জানা ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনাদের কাছে আমি কিছুই না আমিতো মাত্র আপনাদের কাছ থেকে শিখছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আহা!! কি সুন্দর করে চাঁদনী রাতের রোমান্টিক কাপলের ডিজিটাল আর্ট করেছেন আপু। আমার তো মনে হচ্ছে চাঁদনী রাতের ওই রোমান্টিক কাপল দুজন হচ্ছে আমি আর আপনার ভাবি হাহাহা। আমি কল্পনা করছি আপু, চাঁদনী রাতের ওই রোমান্টিক মুহূর্তে আমরা দুজনে মিলে সময় কাটাচ্ছি😁। দারুন ডিজিটাল আর্ট করেছেন আপু, দেখে খুব ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া যেই গরম পড়েছে ভাবলাম যে, আপনি আর ভাবি একটু চাদঁনি রাতে গাছের ছায়ায় বসে একটু ঠান্ডা বাতাসে নিরিবিলি সময় কাটান হিহিহি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মুগ্ধকর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ডিজিটাল আর্ট গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। আজকে আপনি চাঁদনী রাতের চমৎকার একটি ডিজিটাল আর্ট করেছেন। এবং ডিজিটাল আর্ট গুলোর মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। সত্যি বলতে আজকে আপনার ডিজিটাল আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে চাঁদনী রাতের ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও অনেক ভালো লাগে আর্ট ভাইয়া। আপনাদের এত সুন্দর সুন্দর উৎসাহিত মূলকমন্তব্য দেখে আমার অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ডিজিটাল আর্ট আমার কাছে অন্য রকম ভালো লাগে। এই প্লাটফর্মে কিছু লোক খুব চমৎকার চমৎকার ডিজিটাল আর্ট করে। তবে আজকে আপনার চাঁদনী রাতের রোমান্টিক কাপোলের ডিজিটাল আর্ট করেছেন। তবে ডিজিটাল আর্ট টি চমৎকার হয়েছে। এবং ডিজিটাল আর্ট গুলো বার বার দেখতে মন চায় । ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38