নাজির শাইল চালের মজদার ভুনা খিচুড়ী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় পরিবারের প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আসলে যে যেই ভাবেই থাকি না কেন সৃষ্টিকর্তা যে আমাদের বাচিঁয়ে রেখেছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে জানাই হাজারও শুকরিয়া। প্রতিদিন আপনাদের মাঝে কোন কোন পোস্ট নিয়ে হাজির হই। আপনাদের মাঝে প্রতিদিন পোস্ট শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আজও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। প্রতিদিনের পোস্টগুলোর মধ্যে রেসিপি পোস্ট দেখতে যেমন আমার অনেক ভালো লাগে। তেমনি রেসিপি পোস্ট করতেও আমার ভালো লাগে।

আজ তাই আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমরা সবাই পোলাও, বিরানী, রাইস আরও অনেক মজাদার পছন্দ নীয় খাবার খেতে পছন্দ করি। তবে আমি কিন্তু এগুলো থেকে ভাত খুব পছন্দ করি। ভাতের চেয়ে শান্তি আর অন্য কিছুতে নেই। বিভিন্ন মজাদার সবজি ভাজি দিয়ে ভাত খেলে শান্তি পাওয়া যায়।আজ আবারও আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হলাম। হাজির হলাম আপনাদের সবার পছন্দের রেসিপি পোস্ট নিয়ে। আসলে পোলাও, খিচুড়ী, বিরানী খেতে আমি এতটা পছন্দ না করলেও রান্না করে খাওয়াতে কিন্তু অনেক পছন্দ করি। সবাই সবার পছন্দের খাবারগুলো পেলে কি আনন্দ নিয়ে যে খায় তা দেখতেই ভালো লাগে। ভুনা খিচুড়ী আর গোশত কিন্তু অনেকেই পছন্দ করে। সেইভাবে আমাদের বাসায়ও। তাই গতকাল রান্না করলাম নাজির শাইল চাল দিয়ে ভুনা খিচুড়ী খেয়ে সবার ভালো লেগেছে। নাজির শাইল চালের ভুনা খিচুড়ী আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। খেতেও অনেক ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই আজ এই মজাদার ভুনা খিচুড়ীর রেসিপিটা আপনাদের মাঝেও শেয়ার করতে চলে এলাম। আশা করি আপনাদের সবার কাছেও ভালো লাগবে।তাহলে চলুন দেখে আসি কিভাবে রান্না করলাম আমার ভুনা খিচুড়ী।

image.png

image.png

image.png

নাজির শাইল চালের মজদার ভুনা খিচুড়ী

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

রেসিপির বিবরণ
নাজির শাইল চাল১কেজি
মুগডাল২৫০গ্রাম
হলুদগুড়াপরিমান মত
মরিচগুড়াপরিমান মত
আদা রসুন বাটাপরিমান মত
কাচাঁমরিচ৪-৫টা
দারচিনিপরিমান মত
এলাচপরিমান মত
লবঙ্গপরিমান মত
গোলমরিচপরিমান মত
তেজপাতাপরিমান মত
তেলপরিমান মত
পেঁয়াজ কুচি৩-৪টা
লবনপরিমান মত

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে মুগডাল ভেজে কিছুক্ষন ভিজিয়ে রেখেছি। যাতে ডালটি সহজে সিদ্ধ হয় এরপর ডালগুলো ধুয়ে নিলাম।

ধাপ-২

image.png

এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমান মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম

ধাপ-৩

image.png

এবার পেঁয়াজ কুচিগুলো একটু লাল হয়ে এলে তার মধ্যে দারচিনি,এলাচ,লবঙ্গ,তেজপাতা,ও গোলমরিচ দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নিলাম।

ধাপ-৪

image.png

এবার তার মধ্যে একে একে হলুদগুড়া,মরিচগুড়া,আদা রসুন বাটা ও লবন দিয়ে একটু পানি দিয়ে নিলাম মসলাগুলো কসানোর জন্য।

ধাপ-৫

image.png

এবার মসলাগুলো কসে লাল হয়ে এলে তার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। মসলার সাথে কসানোর জন্য।

ধাপ-৬

image.png

এবার ডালগুলো মসলার সাথে কিছুক্ষন কসিয়ে নিলাম।

ধাপ-৭

image.png

এবার ডালগুলো কসানো হয়ে গেলে তার মধ্যে চালগুলো দিয়ে সব একসাথে নাড়া দিয়ে নিলাম।

ধাপ-৮

image.png

এবার চাল ও ডালগুলো সব একসাথে মসলার সাথে কিছুক্ষন ভেজে তার মধ্যে পরিমান মতো পানি দিয়ে ঢেকে দিলাম।

ধাপ-৯

image.png

এবার কিছুক্ষন পর ঢাকনা তুলে খিচুড়ীর পজিশনটি দেখে নিয়ে আবার ঢেকে দিলাম।

ধাপ-১০

image.png

এবার কিছুক্ষন পর যখন দেখলাম যে পানি শুকিয়ে চালগুলো অনেকটা ফুটে এসেছে তখন কাচাঁমরিচ দিয়ে দিলাম।

ধাপ-১১

image.png

এবার কিছুক্ষন পর পর দু একবার নাড়া দিয়ে দিলাম খিচুড়ীগুলো।

শেষ-ধাপ

image.png

এবার যখন দেখলাম যে হয়ে গেছে খিচুড়ীগুলো তখন গরম গরম পরিবেশনের জন্য নামিয়ে নিলাম।

পরিবেশন

image.png

এবার সবাই বলেন কেমন লাগলো আমার আজকের নাজির শাইল চাল দিয়ে মজাদার ভুনা খিচুড়ীর রিসিপিটি? আমি আশা করবো আমার আজকের এই রেসিপিটিও আগের মতো আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আজ তাহলে এখানেই আমার রেসিপির ব্লগটি শেষ করছি। আগামীতে আবারও নতুন কোন সুন্দর ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ্। এই প্রচন্ড গরমে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 2 years ago 

নাজির শাইল চাল আমাদের বাসায় খাওয়া হয়।এই চালের খিচুড়ি ভাল লাগে খেতে।আমিও একদিন এভাবে রেসিপিটি তৈরি করেছিলাম।ভালো লাগলো রান্নার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ‍সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

নাজির শাইল চালের ভুনা খিচুড়ীর রেসিপিটি পড়ে মনে হচ্ছে এটি খেতে অসাধারণ হবে। আপনার প্রতিটি ধাপের বিবরণ এত সুস্পষ্ট যে যে কেউ এটি অনুসরণ করে সহজেই রান্না করতে পারবে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ এমন সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

খিচুড়ি খেতে আমার মনে হয় সবার কাছে অনেক ভালো লাগে। তবে যেহারে গরম তাতে খিচুড়ি খেতে ভয় লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তবে নাজির শাল চাউল এদিকে দেখা যায় না। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে খুব মজাদার খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করেছেন। আপনার খিচুড়ি দেখতে বেশ সুন্দর হয়েছে। খেতে নিশ্চয়ই খুব মজাদার হয়েছিল। খিচুড়ি খেতে আমার কাছে খুব ভালো লাগে। তবে সঙ্গে আচার থাকলে খেতে আরও বেশি ভালো লাগে। আপনি খিচুড়ি রান্নার প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে খিচুড়ি রান্নার রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু এমন সুন্দর মন্তব্য করে আরও বেশী উৎসাহিত করার জন্য।

 2 years ago 

নাজির শাইল চালের খিচুড়ি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে আমাদের মাঝে নাজির শাইল চালের মজদার ভুনা খিচুড়ী রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাধ্যমে খিচুড়ি তৈরির নতুন একটি পদ্ধতি জানতে পারলাম। আপনার তৈরি করা খিচুড়ি রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি রান্না করে সবাইকে খাওয়াতে পছন্দ করেন আর আমাকে কেউ যদি রান্না করে খাওয়ায় সেটা খেতে আমি অনেক পছন্দ করি । নাজির শাইল চাউলের খিচুড়ি রান্না করলে ভালোই লাগে খেতে । আর আমি তো সবসময় ভাত রান্না করি এ চাউল দিয়ে । এ জন্য খিচুড়িও এই চাল দিয়ে খাওয়া হয় সবসময় । খিচুড়ি আর মাংস হলে তো কোন কথাই নেই । আমরাও আজকে খিচুড়ি মাংস খেয়েছি । খিচুড়ি মাংস আমার খুবই পছন্দের একটি খাবার । আপনার খাবার দেখে লোভ লাগছে ।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

হুম আমারে বাদ দিয়েই এমন সুন্দর সুন্দর রেসিপি খাওয়া হয়। রাগ করলাম। যাই হোক আমিও রান্না করেছি। তবে আপনার রেসিপি দেখে বেশ লোভনীয় মনে হচেছ। বেশ সুন্দর করে রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভুনা খিচুড়ি খেতে সবাই পছন্দ করে। যেকোন চাল দিয়ে ভুনা খিচুড়ি করলে খেতে অনেক ভালো লাগে। আপু আপনি এত সুন্দর করে ভুনা খিচুড়ি রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 2 years ago 

ধন্যবাদ এমন সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা খিচুড়ি রেসিপিটি খেতে আমি অনেক পছন্দ করি। খিচুড়ির সাথে মাংস থাকলে তো আর কোন কথাই হবে না। ভুনা খিচুড়ি আর ভুনা মাংস আহ কি স্বাদ। আপু আপনার রেসিপিটি দেখে আমার অনেক খেতে ইচ্ছে করছে এখন। আপনার তৈরি করার রেসিপিটি দেখে বোঝাই যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি প্রতিটি ধাপ খুব উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার ‍সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনাকে স্বাদু জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38