তালের পিঠার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় পরিবারের প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর সবাই ভালো থাকেন এই রমজানে আমরা সবাই সবার জন্য এই দোয়াই করি। আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে আর আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আসলে সুস্থ থাকা আর বেচেঁ থাকাও কিন্তু আল্লাহর একটি বড় নেয়ামত। আর আমি আল্লাহর অশেষ কিপায় বেচেঁ আছি বলেই আজ আবারও আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।


আমার সকল ভাই-বোনেরা আজ আবারও চলে এলাম আপনাদের সবার মাঝে আপনাদের ও আমার পছন্দের আরও একটি নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ রেসিপি কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। কারন রেসিপি পোস্টগুলোতে অনেক প্রিয় আর মজাদার সব খাবার দেখতে পাওয়া যায়। যা দেখে আমরাও আমাদের প্রতিদিনের খাবারে ভিন্নতা আনতে পারি। বিভিন্ন ধরনের মজদার খাবার আমরা সবাই অনেক পছন্দ করি। তবে এর মাঝে এক একজনের কাছে এক একটি খাবার বেশী পছন্দ। তার মাঝে আমরা সবাই কিন্তু তালের পিঠা পছন্দ করি। ভাদ্র বা আশ্বিন মাসে যখন তালের সিজন বের হয় তখন চারিদেকে কিন্তু তালের পিঠা বানানোর ধুম পড়ে যায়। আমি কিন্তু তখন অনেকগুলো তালের রস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন যেকোন দিন পিঠা বানিয়ে খেতে মন চাইলে বের করে বানিয়ে খেতে পারি। আর তাই আজ হঠাৎ মনে হলো একটু ইফতারিতে তালের পিঠা বানালে কেমন হয়। আর তাই করলাম। কিছু পিঠা বানিয়ে ঝটপট খুব সহজে বানিয়ে নিলাম। যা আজ আমি আপনাদের সবার মাঝে শেয়ার করার জন্য আসছি। তাহলে চলুন আজ আমার সহজে তালের পিঠার রেসিপি দেখে আসি।

image.png

image.png

image.png

তালের পিঠার মজাদার রেসিপি](/)

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

রেসিপির বিবরণ
তালপরিমান মত
চালের গুড়াপরিমান মত
তেলপরিমান মত
দুধপরিমান মত
গুড়পরিমান মত
নারিকেলপরিমান মত

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

image.png

প্রথমে একটি পাত্রে একে একে চালের গুড়া, তালের রস, গুড় ও নারিকেল সব একসাথে দিয়ে নিলাম।

ধাপ-২

image.png

এবার সবগুলো এক সাথে মিক্স করে মেখে নিলাম।

ধাপ-৩

image.png

এবার মেখে রাখা তাল ও সকল মিশ্রন এর মধ্যে জ্বাল দিয়ে রাখা দুধ পরিমান মত দিয়ে দিলাম।

ধাপ-৪

image.png

এবার সবগুলো একসাথে ভালো করে মিক্স করে মেখে নিলাম।

ধাপ-৫

image.png

এবার চুলায় একটি পাত্র বাসিয়ে তার মধ্যে পরিমান মত তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম।

ধাপ-৬

image.png

এবার মেখে রাখা তালের সকল মিশ্রন থেকে একটু একটু করে কয়েকটা ছোট ছোট করে তেলের পাত্রে দিয়ে দিলাম।

ধাপ-৭

image.png

এবার পিঠাগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আর হয়ে এলে নামিয়ে ফেললাম।

ধাপ-৮

image.png

আবার পূনরায় একি প্রসেসে পাত্রে তালের পিঠা ছোট ছোট করে ছেড়ে দিলাম আর হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকলাম

শেষ-ধাপ

image.png

এবার যখন দেখলাম যে একে একে সবগুলো ভাজা হয়ে গেছে কিছু আর অবশিষ্ট নে্ই তখন ইফতারে পরিবেশনের জন্য নামিয়ে ফেললাম।

পরিবেশন

image.png

আর এইভাবে হয়ে গেলো আমার আজকের মজাদার নারকেল দুধ ‍ দিয়ে খুব সহজে তালের পিঠা রেসিপি। আপনারা চাইলে আমার মত এইরকম সহজ করে সবাই বানিয়ে নিতে পারবেন।

এবার সবাই বলেন তো কেমন হলো আমার আজকের খুব সহজে নারকেল দুধ দিয়ে তালের পিঠার রেসিপি? আমি আশা করবো আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার আজকের এই সহজ রেসিপিটি। আজ তাহলে এখানেই আমার রেসিপির ব্লগটি শেষ করছি। আগামীতে আবারও নতুন কোন সুন্দর ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ্। সকলের সুস্থ্যদা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমার পছন্দ ঘোরাঘুরি ভ্রমন করা ,ছবি আঁকা,বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে,ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতে ও পেইন্টিং করতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

তালের পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপু আপনার রেসিপিটা দেখে তো মনে হচ্ছে খুব মজাদার তালের পিঠা তৈরি করেছেন। নারকেল দেবার কারণে এই পিঠা খেতে আর বেশি সুস্বাদু লেগেছিল হয়তোবা। রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

হ্যাঁ আপু সত্যি নারিকেল দেওয়াতে পিঠাটি খেতে অনেক সুস্বাদু লেগেছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

তালের পিঠা অনেক মজার খাবার। আমি ও তালের রস ফ্রিজে রেখে দিই মাঝে মাঝে এভাবে তালের পিঠা বানায়।তবে অনেক দিন হলো এই পিঠা গুলো বানানো হয়নি। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। আর নারকেল দিলে পিঠার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তাহলেতো আপনাকে চিমটি। আপনিও দেখছি আমার মত ফ্রিজে সংগ্রহ করার পাগল হিহিহি। ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 years ago 

অনেক মজাদার একটি পিঠার রেসিপি তৈরি করেছেন। তালের পিঠা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। তবে নারিকেল দিয়ে কখনো খাওয়া হয়নি। পিঠা গুলো নিশ্চয় খেতে অনেক মজা হয়েছিলো। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

নারিকেল দিয়ে খেয়ে দেখবেন। অন্য রকম একধরনের স্বাদ অনুভব করবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মজাদার তালের পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তালের পিঠা আমি অনেক পছন্দ করি। আপনি অনেক মজাদার ভাবে দেখছি তালের পিঠা তৈরি করেছেন। তালের পিঠা দেখে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। এরকম ভাবে তালের পিঠা তৈরি করে তেল ভালোভাবে ছেঁকে নিলে খেতে ভালো লাগে। আর একটু মুচমুচে হলে তো কোন কথাই নেই। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এই তালের পিঠা গুলো। এরকম পিঠা ইফতারের সময় খেতেও ভালো লাগে।

 2 years ago 

আমিও অনেক পছন্দ করি । আসলেই ভাইয়া অনেক মজা করে খেয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যে জন্য।

 2 years ago 

এগুলো তালের বড়া। ছোট থেকে আজ পর্যন্ত মাঝেমধ্যে খেয়ে আসছি। যেহেতু আমাদের গাছ রয়েছে তাই প্রায় খাওয়া হয়। আমার তো খুবই ভালো লাগে এই জাতীয় পিঠাগুলো পেতে। খুব সুন্দরভাবে পিঠা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার এই তালের পিঠা দেখে।

 2 years ago 

আমারও ভালো লাগে খেতে ভাইয়া। আপনারাতো ধন্য যে আপনাদের নিজের গাছ রয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রতিবছর তালের রস সংগ্রহ করে রাখতাম আপু অনেক। কিন্তু এই বছর ভাগ্য খারাপ তালের রস সংগ্রহ করে রাখতে পারি নাই। তাই তাদের পিঠা গুলো খাওয়া হচ্ছে না অনেকদিন ধরে। আপনি তো বেশ কিছু তালের রস সংগ্রহ করে রাখলেন ফ্রিজে। তালের রসের পিঠা গুলো দেখেই বেশ ভালো লাগলো খেতে ইচ্ছা করতেছে আপু। অনেক ধন্যবাদ রেসিপিটি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন আপনি।

 2 years ago 

হ্যাঁ আপু আমি পছন্দের কিছু জিনিস সবসময় ফ্রিজে সংগ্রহ করে রাখি। আমার পিঠাটি আপনার ভালো লেগেছে জেনে অসংখ্য ভালো লাগছে। ধন্যবাদ আপু

 2 years ago 

আপনি খুবই সুন্দর করে তালের পিঠা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি এই সময়ে তালের রস কোথায় পেলেন? তালের পিঠা কিন্তু আমার অনেক বেশি প্রিয়, আপনার তৈরি করা পিঠা গুলো দেখে আমার অনেক খেতে ইচ্ছে করছে।

 2 years ago 

ভাইয়া সেইটাইতো বিষয় বলবো না কোথায় পেয়েছি। আমার পোস্টে একটু দেখলেই উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ আমার বানানো পিঠা ভালো লেগেছে বলে।

 2 years ago 

প্রতিবছর আমি আমাদের যে তালগাছ রয়েছে সেখান থেকে তাল নিয়ে আসতাম৷ যাতে করে তালের পিঠা খেতে পারি৷ তবে এই বছর তাল একেবারে প্রথম অবস্থাতেই বিক্রি করে দেওয়া হয়েছিল এবং সে জন্যই পাকা তাল আর পাওয়া হয়নি এবং পিঠাও তৈরি করা হয়নি। তবে আজকে যেভাবে আপনি এই তালের পিঠা রেসিপি এখানে শেয়ার করেছেন এটিকে দেখে তো একেবারে মুখে পানি চলে আসলো৷ আসলে রমজান মাসে আপনার এরকম রেসিপি আমাদের মাঝে শেয়ার করা ঠিক হয়নি৷ খেয়ে ফেলতে ইচ্চে করছে।

 2 years ago 

আহারে ভাইয়া মনে ছিল না। ঠিক আছে ফ্রিজে আরও রেখেছি আবার ঈদের পর বানিয়ে শেয়ার করবো তখন যত পারেন খেয়ে নিয়েন। ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ঠিক আছে পাঠিয়ে দিয়েন। আর আপনার ঈদের দাওয়াত রইল৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38