রঙিন কাগজ দিয়ে ফুটন্ত পদ্ম ফুলের ডাই
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে অনেকটা ব্যস্ত সময় পার করছি। কিন্তু শত ব্যস্ততার মাঝেও আমাকে এখানে এ্যাকটিভ থাকতে হলে কোন না কোন পোস্ট এখানে শেয়ার করতে হবে। তাই শত ব্যস্ততার মাঝেও আজ আবারও আমার আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যেই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো ডাই । আসলে বিভিন্ন ধরনের ডাই অরিগ্যামি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই ধরনের কাজগুলো নিজের হাতে করতে যেমন আনন্দ লাগে। ঠিক সেই ভাবে এই কমিউনিটিতে সবার পোস্টগুলো দেখতেও অনেক ভালো লাগে।এখন দেখি সবাই কি সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস দিয়ে কি সুন্দর সুন্দর ডাই তৈরী করে। যা আমি দেখলে মুগ্ধ হয়ে যাই। আর এখানে সবার মত কোন দক্ষতাই আমার নেই। তবুও চেষ্টা করলাম নিজের কিছু দক্ষতা তৈরী করার।
হ্যাঁ বন্ধুরা আজও আবার আমার আরও নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। হঠাৎ কেন যেন পদ্ম ফুল বানাতে ইচ্ছে করলো। পদ্ম ফুল আমার অনেক ভালো লাগে। কি সুন্দর করে পুকুরের পানিতে ফুটে ছড়িয়ে থাকে। কিছুদিন আগে টিভিতে একটি পুকুর থেকে পদ্ম ফুল তোলার একটি দৃশ্য দেখেছিলাম। আর সেই দৃশ্য আমার এতটাই ভালো লেগেছে যে শুধু পদ্ম ফুল গুলো চোখে ভাসছে। আর সেই থেকেই ভাবলাম একটি পদ্ম ফুল বানাবো। তো বাসায় দেখলাম কোন কাগজ আছে নাকি। এই প্রিয় কমিউনিটিতে যেহেতু কাজ করি সেহেতু বাসায় কিছু না কিছু থাকতেই হবে। আর পেয়ে গেলাম তিনটি কাগজ। ভাবলাম কাগজ টান পড়ে অনেক সময়। কিন্তু কাটাকাটি করতে নষ্ট হয়ে যায়। যদি আরও বেশী কাগজের প্রয়োজন হয় তখন কি করবো? তারপর ভাবলাম বিসমিল্লাহ্ নাম নিয়ে শুরু করি। তারপর আস্তে আস্তে দেখলাম কোন সমস্যা হয় নি। খুব সুন্দর করে বানিয়ে নিলাম আমার আজকের ফুটন্ত পদ্ম ফুল। তাহলে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি কিভাবে তৈরী করলাম আমার আজকের ফুটন্ত পদ্ম ডাই প্রজেক্টটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ সমূহ
প্রয়োজনীয় উপকরণ সমূহ
প্রস্তুত প্রণালী
ধাপ-১
প্রথমে সাদা ও বেগুনী কাগজ নিয়ে ছোট চারকোনা করে কয়েকটি পিছ করে কেটে নিলাম ফুল বানানোর জন্য।
ধাপ-২
এবার দুই কালার কাগজটিকে কয়েক ভাজে ভাজ করে ফুল কাটার জন্য ভাজ করে নিলাম।
ধাপ-৩
এবার এক এক করে সবফুলগুলো সুন্দর সেপ করে কেটে নিলাম।
ধাপ-৪
এবার প্রথমে গ্লু আঠা দিয়ে তিনটি সাদা ফুল একটির উপর একটি করে লাগিয়ে নিলাম।
ধাপ-৫
এবার প্রথমে একটি বেগুনী ফুল আঠা দিয়ে লাগিয়ে নিলাম এবং আরও একটি ফুলের দুটি পাতা কেটে ফেলে দিলাম। আর ঐ ফুলটিকে আঠা দিয়ে সুন্দর ছোট করে ফুল করে নিলাম ও ঐ ফুলের মাঝে আঠা দিয়ে বসিয়ে দিলাম।
ধাপ-৬
এবার আরও একটি হলুদ কাগজ থেকে চিকন করে একটি অংশ কেটে নিলাম এবং সেটাকে আবার কাঁচি দিয়ে একসাইট থেকে চিকন চিকন করে কেটে নিলাম পদ্ম ফুলের মাঝে বাসানোর জন্য। আর সেটাকে বটে আঠা দিয়ে একটি সূর্যমুখীর মাঝের অংশের মত বানিয়ে নিলাম।
ধাপ-৭
এবার সেই হলুদ অংশটিকে আঠা দিয়ে পদ্ম ফুলের মাঝে বসিয়ে নিলাম।
ধাপ-৮
এবার আরও একটি টিয়া কাগজ দু পিস করে নিলাম। এবার সেইটাকে এপিট ও পিট করে চিকন ভাজ করে নিলাম।
ধাপ-৯
এবার আবার সেই কাগজটিকে আবারও চিকন করে পুনরায় ভাজ দিয়ে সাইটে সেপ করে কেটে নিলাম।
ধাপ-১০
এভাবে একে একে দুটি বানিয়ে আঠা লাগিয়ে নিলাম পদ্ম ফুলের পাতার জন্য।
ধাপ-১১
এবার সেই দুটিকে আঠা দিয়ে চারদিকে সুন্দর করে লাগিয়ে নিলাম ও একটি পদ্ম ফুলের পাতার সম্পূর্ন রূপ দিলাম।
শেষ-ধাপ
এবার পদ্ম ফুলের পাতার মধ্যে ফুটন্ত পদ্ম ফুলটি আঠা দিয়ে সুন্দর করে বসিয়ে নিলাম। আর এখানে আস্তে আস্তে সম্পূর্ন বানিয়ে নিলাম। আমার আজকের ফুটন্ত ফুল।
উপস্থাপন
আর এভাবে করেই আস্তে আস্তে সম্পূর্ন শেষ করে নিলাম আমার আজকের রঙিন কাগজ দিয়ে অসাধারন একটি ফুটন্ত পদ্ম ফুল। আর আপনাদের মাঝে এর উপস্থাপনাও সুন্দর করে সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের ডাই প্রজেক্টটি। তবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আবারও আমার নতুন আঙ্গিকে নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ ডাই ওয়ালমেটটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে ও সবার ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
পদ্মফুল দেখতেই অসাধারণ। আর আপনি দেখছি সেই সুন্দর একটি ফুল আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আসলেই আপু ফুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যার জন্য আপনি সত্যিই প্রশংসনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফুল খুব সুন্দর ভাবেই তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আমার পদ্দ ফুল নিয়ে প্রশংসিত মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে ফুটন্ত পদ্ম ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই ফুলটি তৈরি করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মতামত ব্যাক্ত করার জন্য।
বাহ্ দারুন একটি পোস্ট দেখলাম। আপনি যে এত ক্রেয়েটিভ কাজ জানেন সেটা তো আগে জানতাম না। যাই হোক খুব সুন্দর করে আপনার আজকের পোস্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। এক কথায় অসাধারণ হয়েছে আপনার আজকের পোস্ট।
পরিবেশ পরিস্থিতি ক্রিয়েটিভি করে গড়ে তোলে আপু। প্রশংসিত মতামতের জন্য ধন্যবাদ আপু।
tweeter
অনেক ভালো লাগে এ ধরনের ক্রিয়েটিভ কাজ করতে। আর যাদের এ ধরনের কাজ করতে ভালো লাগে তারা বেশ আনন্দ নিয়েই এই কাজগুলো করেন। বেশ সুন্দর হয়েছে আপনার পাতা সহ পদ্ম ফুলট। আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
আমার পদ্দ ফুলটি আপনার ভালো লেগেছে যেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার ভাবে আপনি ফুটন্ত ফুল তৈরি করে দেখিয়েছেন। আপনার এই ফুল তৈরি করাটা আমার কাছে এতটা ভালো লেগেছে তা মুখে বলে প্রকাশ করা যাবে না। খুব ধৈর্য সহকারে আপনি সুন্দরভাবে এই ফুল তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে আপনার ফুলটা।
আপনাদের ভালো লেগেছে আমার পদ্দ ফুল এতেই আমার সার্থক। ধন্যবাদ ভাইয়া সুন্দর প্রশংসা করার জন্য।
রঙিন কাগজ দিয়ে ফুটন্ত পদ্ম ফুলের দারুন একটি ডাই করেছেন আপনি।দেখতে অনেক সুন্দর লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।
আমার ডাই পদ্দ ফুলটি আপনার ভালো লেগেছে যেনে ভালো লাগলো ।
রঙিন কাগজ দিয়ে ফুটন্ত পদ্ম ফুলের ডাই বানিয়েছেন আপু।ভীষণ সুন্দর হয়েছে আপনার বানানো ফুটন্ত পদ্নফুল। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে পদ্নফুলটি বানিয়েছেন ও বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
সুন্দর করে পদ্দ ফুলটি শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
পদ্ম ফুলের সৌন্দর্য সত্যি বেশ দারুণ। আপনি ফুটন্ত পদ্ম ফুলের অরিগাম তৈরি করছেন বেশ দুর্দান্ত হয়েছে। কাগজ দিয়ে তৈরি করা আপনার পদ্ম ফুল দেখতে খুব সুন্দর লাগছে। ডাই পোস্ট তৈরি করার প্রক্রিয়া খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আপু।
আমার বানানো পদ্দ ফুল নিয়ে সুন্দর মতাতম ব্যাক্ত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।