আলু ও বরবটির সুস্বাদু মজাদার ভাজি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে আলু ও বরবটির সুস্বাদু ও মজাদার ভাজি রেসিপি। আলু ও বরবটির সংমিশ্রণে যে রেসিপি তৈরি করা হয়, তা আমার কাছে খেতে খুব ভালো লাগে। তবে আগে একটা সময় ছিল আমাকে কেউ কখনো জোর করে বরবটি সবজি খাওয়াতে পারতো না। কেন জানি বরবটি সবজি হিসেবে আমার কাছে খুবই অপছন্দের ছিল। তাই আমি বরবটি সবজি কখনোই খেতে চাইতাম না।
তবে একদিন আমার অর্ধাঙ্গিনী ছোট ছোট এই আলুর সাথে খুব মজার করে ভাজি তৈরি করেছিল। সেদিন দেখে কেন জানি খাবার ইচ্ছে হয়েছিল, তাই একটু খেয়ে দেখেছিলাম। আর খেয়ে বুঝতে পেরেছিলাম মজার এই রেসিপিটি এতদিন হয়তো না খেয়ে খুব মিস করে গেছি। আর সেই থেকে বরবটি ও আলুর মজার এই ভাজিটি খেতে আমার কাছে খুব ভাল লাগে। বিশেষ করে এই ভাজিটি পাতলা মসুরের ডালের সাথে খেতে দুর্দান্ত স্বাদ লাগে।
যাইহোক আজ আমি আলু ও বরবটির যে মজার রেসিপি তৈরি করেছি তার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাই আপনারাও ইচ্ছে করলে খুব সহজেই মজার এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার তৈরি আলু ও বরবটির সুস্বাদু ও মজাদার রেসিপির ধাপ গুলো দেখে নেয়া যাক।
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১ | বরবটি | ৪০০ গ্রাম |
| ২ | ছোট আলু | ৪০০ গ্রাম |
| ৩ | কাঁচা মরিচ | ৮-১০ টি |
| ৪ | পেঁয়াজ | ৩-৪ টি |
| ৫ | হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| ৬ | সয়াবিন তেল | পরিমাণ মতো |
| ৭ | লবণ | স্বাদ মতো |
" ধাপ : ১ "
১। প্রথমেই বরবটি এবং আলুগুলো চিত্রের মত করে কেটে, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
" ধাপ : ২ "
২। এবার পেঁয়াজ গুলোর ছাল ছাড়িয়ে, কুচি করে কেটে নিতে হবে। তারপর কাঁচামরিচ গুলোর বোটা ছাড়িয়ে, মাঝ বরাবর লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
" ধাপ : ৩ "
৩। এবার চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে, পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে হবে। ঢেলে দেয়া সয়াবিন তেলটুকু গরম হয়ে আসলে, পেয়াজ কুচি গুলো কড়াইতে ছেড়ে দিতে হবে।
" ধাপ : ৪ "
৪। এবার পেঁয়াজ গুলো কড়াইতে ছেড়ে দেবার পর, কেটে নেয়া কাঁচা মরিচ গুলো কড়াইতে ছেড়ে দিতে হবে। তারপর পেয়াজ ও কাঁচা মরিচ গুলোকে চামচের সাহায্যে নেড়েচেড়ে হাল্কা ভাবে ভেজে নিতে হবে।
" ধাপ : ৫ "
৫। এবার পেয়াজ ও কাঁচা মরিচ গুলো হাল্কা ভাজা হয়ে গেলে, কেটে নেয়া বরবটি ও আলুগুলো কড়াইতে ঢেলে দিতে হবে।
" ধাপ : ৬ "
৬। এবার বরবটি ও আলুগুলো কড়াইতে ঢেলে দেয়ার পর, উপকরণে নেয়া সকল মসলা এবং লবণ বরবটি ও আলুগুলোর উপর ছড়িয়ে দিতে হবে। তারপর চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।
" ধাপ : ৭ "
৭। এবার চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নেয়ার পর, ঢাকনা দিয়ে ঢেকে হাল্কা জ্বালে ভেজে নিতে হবে।
" ধাপ : ৮ "
৮। এবার আমাদের কাঙ্খিত রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পর, পরিবেশনের জন্য পরিস্কার একটি পাত্রে ঢেলে নিয়ে মনের মতো সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আলু এবং বরবটি ভাজি করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতেও খুব মজা হয়। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
এভাবে বরবটি দিয়ে আলু দিয়ে কখনো ভাজি করে খাওয়া হয়নি। তবে রান্না করে খেয়েছি অনেকবার। ভাজি রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে ।সকালবেলা রুটি দিয়ে ভাজি রেসিপিটি একেবারে অসাধারণ লাগবে। ধন্যবাদ ভাইয়া।
আপু আমরা সব সময় আলু ও বরবটি দিয়ে ভাজি রেসিপি তৈরি করে খাই। তবে কখনো আমারও বরবটির ঝোল রেসিপি খাওয়া হয়নি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
বরবটি খুবই মজাদার সবজি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যান্ত দক্ষতার সহকারে আলু ও বরবটির সুস্বাদু মজাদার ভাজি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। এতো চমৎকার রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।
ভাইয়া আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। যদিও এমন রেসিপি কখনো খায়নি।শুধু বরবটি ভাজি খেয়েছি তবে কখনো আলু দেয়নি।যাইহোক আপনার মতো করে দেখি একদিন অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপু ছোট আলু ছাল না ছিলিয়ে ছোট ছোট করে কেটে বরবটির সাথে মিক্সড করে ভাজি করে খাবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আলু ও বরবটি ভাজি করে খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।
বাহ ভাজি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না কারণ বর্ষাকালের এমন পরিবেশে গরম গরম ভাতের সাথে এমন গরম ভাজি গুলো খেতে অনেক ভালো লাগে। যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা তাই যে কোন কিছু খেতে অনেক ভালো লাগে। চমৎকার একটি ভাজির রেসিপি শেয়ার করলেন ভীষণ ভালো লেগেছে আমার কাছে।
আপু খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বরবটি আমার খুবই প্রিয় একটি সবজি এবং এই ছোট আলু খেতে আমি ভীষণ ভালোবাসি। আপনি বরবটি এবং ছোট আলু দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আমিও মাঝেমধ্যেই বরবটি ভাজি করে থাকি। রেসিপির কালারটি বেশ লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপু, আলু ও বরবটির মজাদার ভাজি আপনার কাছেও খেতে ভালো লাগে শুনে খুব খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।