You are viewing a single comment's thread from:

RE: ভুল টা কার??

আপু আপনার পোস্ট পড়ে, আপনার কষ্টটা উপলব্ধি করার চেষ্টা করলাম। সত্যিই আপু যখন সুপারভাইজার বাস ভর্তি মানুষের সামনে শুধুমাত্র ২০০ টাকার জন্যে মিথ্যে কথা বলেছেন কথাটি বলেছিল, তখন আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক। আপনার জায়গায় আমি থাকলেও আমার কাছে ভীষণ খারাপ লাগতো। আর বাস থেকে নেমে আসার ইচ্ছে হত। তবে আপু এই ঘটনায় আপনার বিন্দুমাত্র দোষ নেই। আপনিতো টিকিট কাটার সময় কত টাকা ফেরত দিয়েছে, তার লক্ষ্য করেননি। আবার বাস কাউন্টারে এসে জিজ্ঞেস করেছিলেন এসি বাসে আপনার সিট কেন। তারপরেও আবার বাড়তি ২০০ টাকা আপনি সুপারভাইজার কে দিতে চেয়েছিলেন। সব মিলিয়ে আপনার কোন ভুল নেই আপু, যা ভুল আছে সব ওদের। তাই এই ঘটনা মনে রেখে কষ্ট নিয়েন না আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.092
BTC 62701.15
ETH 1763.77
USDT 1.00
SBD 0.39