You are viewing a single comment's thread from:

RE: ধলি বেটি

ভাইয়া, ধলি বেটির মরণ ব্যাধি ক্যান্সারের কথা শুনে আমার কাছেও খুবই খারাপ লাগছে। যদিও বা আমি তাকে একদমই চিনি না, তাকে কখনো দেখিনি, শুধুমাত্র আপনার পোস্ট পড়েই তাকে চেনা। তবু কেন জানি ধলি বেটির জন্য আমার মনটা কেঁদে উঠছে। কেননা এই মরণব্যাধি ক্যান্সার আমার অর্ধাঙ্গিনীর বড় দুলাভাইকে কেড়ে নিয়েছে। নিতান্ত ভালো মানুষ ছিল। অথচ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল, আর সর্বস্ব করে দিয়ে গেছে দুলাভাইয়ের সংসার টাকে। এত ব্যয়বহুল খরচ এই ক্যান্সার রোগের তা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তাই কারো ক্যান্সার হয়েছে জানতে পারলে সত্যিই ভীষণ ভয় করে।

Sort:  
 3 years ago 

আপনার নিকট আত্মীয়ের ব্যাপারটা জেনে বেশ ব্যথিত হলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38