You are viewing a single comment's thread from:

RE: রঙ্গন ফুলের আলোকচিত্র

দাদা, রঙ্গন ফুলগুলো দেখতে আমার কাছেও খুবই ভালো লাগে। থোকায় থোকায় ভিন্ন ভিন্ন রঙের রঙ্গন ফুলগুলো যখন গাছে ফুটে থাকে, তখন দেখতে ভারী সুন্দর লাগে। আমাদের এদিকেও ভিন্ন ভিন্ন রঙের রঙ্গন ফুলগুলো সব সময় চোখে পড়ে যায়। সাদা, টকটকে লাল, গোলাপি আবার হলুদ রঙের রঙ্গন ফুল গুলো সচরাচরই চোখে পড়ে যায়। তবে আগে একটা সময় ছিল, যখন শুধুমাত্র লাল রঙ্গন ফুলটি চোখে পড়ে যেত। তবে ইদানিং নার্সারি কিংবা অন্যান্য অফিস আদালতে গেলেও ভিন্ন ভিন্ন রঙের রঙ্গন ফুলগুলো বেশ ভালোই দেখতে পাওয়া যায়। দাদা, আজ আপনি রঙ্গন ফুলের খুব সুন্দর আলোকচিত্র ও খুব সুন্দর বর্ণনা করেছেন যা পড়ে খুব ভালো লাগলো। রঙ্গন ফুলের আলোকচিত্র নিয়ে সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38