You are viewing a single comment's thread from:

RE: অপ্রিয় সত্য

ভাইয়া,আমিও সরকারি হাসপাতালে গিয়ে সেবা না পাওয়ার বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। আমার তো মনে হয় শুধু আমি আপনি কিংবা আমরা নই, বরং প্রতিটি মানুষ যারা যারা সরকারি হাসপাতালে গিয়ে সেবা পাওয়ার আশা করেছে, তারা সকলেই সেবা তো নয় বরং সিন্ডিকেটের মাধ্যমে হেনস্থার শিকার হয়েছে। আমাদের এখানেও কোটি কোটি টাকা খরচ করে ৮ তলা সরকারি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। তবে এখানে চিকিৎসার নামে যা হয় তা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। আসলে যাদের দায়িত্ব এসব কিছু দেখার তাদের তো চোখ নেই, তাদের কানও নেই, তাই তারা কিছু দেখেও না শুনেও না, যার কারণে প্রতিটি মানুষ সরকারি হাসপাতালে গিয়ে ভুক্তভোগী হয়ে ফিরে আসে। যাইহোক ভাইয়া,এমন করুন অবস্থার অবসান ঘটুক শুধু এই কামনায় করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38