You are viewing a single comment's thread from:

RE: বর্ষণমুখর বেলায়

সত্যি ভাইয়া একটানা বৃষ্টি যেন জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আজ সকালে আমাদের এদিকেও ঝলমলে সূর্যের আবির্ভাব দেখে বুঝতে পেরেছিলাম, হয়তো আবহাওয়াটা পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু তা নয় দুপুর হতে হতেই আবারো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। এখন আর আকাশ দেখে কোন ভাবে বোঝার উপায় নেই বৃষ্টি হবে নাকি রোদ হবে। এ যেন রোদ বৃষ্টির খেলা। যাই হোক ভাইয়া, বৃষ্টির দিনে যেহেতু আপনার বাসায় আপনার খালা শাশুড়িরা বেড়াতে এসেছে, আর আপনি আতিথিয়তা করার জন্য বাজারে ছুটে গিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে খাবারের আয়োজনটাও বেশ ভালোই জমবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, বর্ষণমুখর বেলা নিয়ে আপনার সুন্দর অনুভূতিটুকু শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

এটা সত্য বাসায় খাবারের আয়োজনটা বেশ ভালই হয়েছিল,তবে অনেকটা পয়সা খরচা হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37