ভাই,রিজিকের মালিক হচ্ছেন আমাদের মহান সৃষ্টিকর্তা। আর তিনি যেখানে যার রিজিক রেখেছেন, সেখানে তিনি কোন না কোনভাবেই পৌঁছে যাবেন। আমার বাবা বলতো রিজিকের মালিক হচ্ছেন মহান আল্লাহ, আর তাই তোমরা কোন অতিথি আসলে তাদের দেখে মন খারাপ না করে বরং খুশি হইও। তাতে মহান আল্লাহ তাআলাও তোমাদের উপরে ভীষণ খুশি হবেন। আর এই কথা ছোট থেকেই শুনে এসেছি বলে আমার বাসায় কোন মেহমান আসলে বা আমার অর্থে কাউকে খাওয়াতে পারলে আমার কাছেও খুব ভালো লাগে। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এরকমটি করা উচিত।