You are viewing a single comment's thread from:

RE: অণুগল্প "টিনের পিস্তল"

দাদা কি বলবো বুঝতে পারছি না। কেননা আপনার অনুগল্পটি পড়তে পড়তে শেষের দিকে এসে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি। রুনকুর পরিবার সচ্ছল ছিল বলে তাকে দশ টাকা দিয়ে টিনের পিস্তল কিনে দিয়েছিল। কিন্তু রুনকু এই পিস্তলটি পেয়ে প্রিয় বন্ধু ট্যাপাকে বেমালুম ভুলে গিয়েছিল। আর ট্যাপা বেচারা পিস্তলটি হাতে না পেয়ে অবশেষে চুরিই করে ফেলল। যদিও বা এই চুরির কারণে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছিল। তবে পিস্তলটি চুরি করে বোধহয় ট্যাপাও অনুশোচনায় ভুগেছিল। তা না হলে এত বছর জং ধরা একটি পিস্তল সে সযতনে তুলে রেখেছে কাপড়ের পুটলিতে। আর অবশেষে এই পিস্তলটি রুনকুকে ফেরত দিয়েছে। সবকিছুই ঠিকঠাক ছিল দাদা, তবে ট্যাপার শারীরিক অবস্থার কথা শুনে ভীষণ কষ্ট পেয়েছি। অসাধারণ ছিল গল্পটি, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38