You are viewing a single comment's thread from:

RE: নারকেলের মালাই আর অদ্ভুত ওয়েদার।

আহা!! নারিকেলের মালাই সে যে বড্ড স্বাদের। ছোটবেলায় স্কুলে গিয়ে বন্ধুদের সাথে এই মালাই খাওয়ার কত স্মৃতি রয়েছে তা আর কি বলবো। তবে এখন কেন জানি নারিকেলের মালাইতে আগের স্বাদ আর পাইনা। হয়তো বড় হয়ে যাওয়ার সাথে সাথে স্বাদেরও পরিবর্তন ঘটেছে। শুধু স্বাদের নয়, বর্তমানে পরিবর্তন হয়েছে আবহাওয়ারও, আর তাইতো এখনই মেঘ বৃষ্টি হচ্ছে আবার এখনই মেঘ রোদ্রুর খেলা চলছে। আজ আমাদের এদিকেও প্রচন্ড বৃষ্টি হয়েছিল সকালের দিকে, আর দুপুরের দিকে সূর্যি মামা তার ঝাঁঝালো রূপ নিয়ে হাজির হয়ে গিয়েছিল, যার কারণে রোদের অত্যাচার সহ্য হচ্ছিল না। যাইহোক ভাইয়া, নারিকেলের মালাই আর বিরূপ আবহাওয়া নিয়ে আপনার সুন্দর অনুভূতিটুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য। আমি যে মালাইটি খেলাম সেটা আমি আগের মতোই স্বাদ পেলাম। ভালই লাগছিল কিন্তু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39