You are viewing a single comment's thread from:

RE: সৌন্দর্যের পূজারী

ভাইয়া একদম ঠিক বলেছেন, যখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় তখন সেখানকার চারিপাশের মানুষের অর্থনৈতিক অবস্থার অনেকটাই পরিবর্তন আসে। এই যেমন আমাদের এখানে যখন ধরলা সেতু নামের সেতুটি উদ্বোধন হয়নি তখন নদীর ওপারের মানুষের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। আর যখন সেতুটি নির্মাণ হয়ে গেছে তখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, সেই সাথে সেখানকার আশেপাশে অনেক দোকানপাট ও রেস্টুরেন্ট হয়ে সেখানকার চেহারাই পরিবর্তন হয়ে গেছে। আর এই ধরলা সেতু দেখার জন্য প্রতিদিন বিকেল বেলায় প্রচুর ভিড় জমে। যাইহোক ভাইয়া, তালুকদার বাড়ির প্রশংসা করতেই হয়, কেননা সেখান থেকে আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আপনাদের ওখানকার ধরলা সেতুর ব্যাপারটা জেনে বেশ ভালো লাগলো। এটা একদম সত্য, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে সব কিছুই উন্নতির দিকে এগিয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38