You are viewing a single comment's thread from:

RE: মৎস্য শিকারীদের মাছ ধরা দেখার অনুভূতি।

ভাইয়া, আমাদের এদিকেও একটা বড় পুকুর আছে, যেখানে টিকিটের মাধ্যমে মাছ ধরতে দেয়া হয়। আর যখন কেউ বড় মাছ ধরতে পারতো, তখন সেখানে খুবই হৈ-হুল্লোড় পড়ে যেত। আর এই দৃশ্যগুলো আমি খুব কাছ থেকেই দেখেছি। আমার কাছে এরকম আয়োজন খুব ভালো লাগে। ভাইয়া আপনার পোস্টে থাকা ধনী ব্যক্তিটির তাবুটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় তিনি শখের বশবর্তী হয়ে মাছ ধরতে এসেছিলেন। আর এই টিকিট কেটে মাছ ধরাটা হচ্ছে একপ্রকার লটারির মত। ভাগ্যে থাকলে অনেকগুলো মাছ ধরতে পারবে, আর ভাগ্যে না থাকলে হতাশ হয়ে বাড়ি ফিরতে হবে। ভাইয়া,মৎস্য শিকারিদের মাছ ধরা দেখার অনুভূতিটুকু আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65219.96
ETH 1963.52
USDT 1.00
SBD 0.37